শনিবার ০৭ ফেব্রুয়ারি ২০২৬, মাঘ ২৫ ১৪৩২, ১৯ শা'বান ১৪৪৭

ব্রেকিং

হজ ভিসা মিলবে ৮ ফেব্রুয়ারি থেকে নির্বাচন ঘিরে সারা দেশে দুদিন দোকানপাট বন্ধের ঘোষণা নানিবাড়ি এলাকার ভোট চাইলেন তারেক রহমান রাশিয়ার বড় ধরনের হামলায় ইউক্রেনের বিদ্যুৎ গ্রিড ক্ষতিগ্রস্ত নারীদের জন্য ফ্যামিলি কার্ড, কৃষকের ঋণ মওকুফ হবে : তারেক রহমান এমপি হয়ে প্লট, শুল্কমুক্ত গাড়ি নেব না: হবিগঞ্জে জামায়াত আমির হাদি হত্যার বিচার না পাওয়া পর্যন্ত ঘরে ফিরবো না: হাদির বোন কারাগারে মারা গেলেন সাবেক এমপি রমেশ চন্দ্র সেন এনসিটি ইজারা: রোববার থেকে লাগাতার ধর্মঘটের ডাক মিয়ানমার থেকে ছোড়া গুলিতে আহত সেই শিশুর মৃত্যু আবার বাড়লো সোনার দাম, প্রতি ভরি ২ লাখ ৬২ হাজার ৯০ টাকা ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের আলোচনা ‘খুব ভালো’ হয়েছে : ট্রাম্প জামায়াতের সঙ্গে ঐক্য সরকার? তারেক বললেন, বিএনপি ‘একাই সক্ষম’ তারেক রহমানকে ওপেন ডিবেটের আমন্ত্রণ জামায়াত আমিরের বিশ্বকাপ শুরু, ৩০ বছর পর নেই বাংলাদেশ ইউক্রেইনে ‘মার্চের মধ্যে’ শান্তি চুক্তি ও দ্রুত নির্বাচন ‘চায় যুক্তরাষ্ট্র’

জাতীয়

খাগড়াছড়িতে ৩ ইউপিডিএফ কর্মীকে গুলি করে হত্যা, অবরোধের ডাক

 প্রকাশিত: ১৫:০৬, ৩০ অক্টোবর ২০২৪

খাগড়াছড়িতে ৩ ইউপিডিএফ কর্মীকে গুলি করে হত্যা, অবরোধের ডাক

খাগড়াছড়ির পানছড়িতে গুলিতে পাহাড়ের আঞ্চলিক সংগঠন ইউপিডিএফের তিন কর্মী নিহত হয়েছেন।

বুধবার সকাল ১০টার দিকে উপজেলার লতিবান ইউনিয়নের শুকনাছড়ির শান্তি রঞ্জন পাড়ায় এ ঘটনা ঘটে বলে পানছড়ি থানার ওসি মোহাম্মদ জসীম জানিয়েছেন। ইউপিডিএফের জেলা সংগঠক অংগ্য মারমাও ঘটনাটি নিশ্চিত করেছেন।

এ ঘটনার প্রতিবাদে বৃহস্পতিবার খাগড়াছড়ি জেলায় সকাল-সন্ধ্যা সড়ক অবরোধের ডাক দিয়েছে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট-ইউপিডিএফ।

গুলিতে নিহতরা হলেন-সিজন চাকমা, শাসন ত্রিপুরা ও জয়েন চাকমা।

ওসি বলছেন, "হত্যাকাণ্ডের ঘটনাটি আমরা শুনেছি। কিস্তু ঘটনাস্থল দুর্গম হওয়ায় এখনও লাশ উদ্ধারে যেতে পারেনি। সেখানে এখনও উত্তেজনা বিরাজ করছে।”

ইউপিডিএফের জেলা সংগঠক অংগ্য মারমা বলেন, “একদল সশস্ত্র সন্ত্রাসী ইউপিডিএফ কর্মীদের ওপর গুলি চালায়। এতে তিন কর্মী সিজন চাকমা, শাসন ত্রিপুরা ও জয়েন চাকমা ঘটনাস্থলে নিহত হন।”

তিন ইউপিডিএফ কর্মীকে হত্যার প্রতিবাদে এবং খুনীদের গ্রেপ্তার-শাস্তির দাবিতে বৃহস্পতিবার খাগড়াছড়ি জেলায় সকাল-সন্ধ্যা সড়ক অবরোধ কর্মসূচি ঘোষণা করেছে ইউপিডিএফ।

বুধবার দুপুরে এক বিবৃতিতে অবরোধের ঘোষণা দেয় সংগঠনটি।

বিবৃতিতে বলা হয়, “এর আগে গত বছর এই সন্ত্রাসীরা পানছড়ির পুজগাঙে বিপুল চাকমাসহ চার জনকে হত্যা করলেও তাদের বিরুদ্ধে সরকার-প্রশাসন কোন পদক্ষেপ গ্রহণ করেনি।”