বুধবার ০৪ ফেব্রুয়ারি ২০২৬, মাঘ ২২ ১৪৩২, ১৬ শা'বান ১৪৪৭

ব্রেকিং

নতুন জালেমের আবির্ভাব হয়েছে: তারেক রহমান জামায়াতের জনতার ইশতেহার ঘোষণা সন্ধ্যায় ‘রাজনীতি করেন, কিন্তু মিথ্যা বলবেন না’, জামায়াতের উদ্দেশে ফখরুল নরসিংদীতে আধিপত্য বিস্তারের সংঘর্ষ: গুলিতে কিশোরের মৃত্যু যুক্তরাষ্ট্রের সঙ্গে ‘আলোচনার পরিধি, স্থান বদলের দাবি’ ইরানের বেলুচিস্তানে নিরাপত্তা বাহিনীর অভিযানে প্রায় ২০০ বিচ্ছিন্নতাবাদী নিহত প্রার্থীর মৃত্যু, শেরপুর-৩ আসনের নির্বাচন স্থগিত শেরপুর-৩ আসনে জামায়াতের প্রার্থী নুরুজ্জামান বাদলের মৃত্যু মাদারীপুর-১: বিএনপি প্রার্থীকে সমর্থন আওয়ামী লীগের নেতাকর্মীদের জামায়াত আমিরের এক্স `হ্যাকড`: বঙ্গভবনের সহকারী প্রোগ্রামার আটক এনসিটি ইজারা ইস্যুতে বন্দরে অনির্দিষ্টকালের কর্মবিরতি, অচলাবস্থা তেল বিক্রির ৫০ কোটি ডলার ভেনেজুয়েলাকে ফিরিয়ে দিল যুক্তরাষ্ট্র তীব্র শীতের মধ্যে ইউক্রেনে আবারো রাশিয়ার ভয়াবহ হামলা, নিহত ২ রাফাহ সীমান্ত খুলে ফিলিস্তিনিদের মিসরে প্রবেশ

জাতীয়

সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা বাড়ল ২ বছর

 আপডেট: ১৯:৩৩, ২৪ অক্টোবর ২০২৪

সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা বাড়ল ২ বছর

সরকারি চাকরিতে প্রবেশের সর্বোচ্চ বয়সসীমা ৩০ বছর থেকে বাড়িয়ে ৩২ বছর করার সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার।

সেই সঙ্গে চাকরিবিধি পরিবর্তন করে বিসিএস পরীক্ষা দেওয়ার ক্ষেত্রে সীমা বেঁধে দেওয়া হচ্ছে। তাতে একজন প্রার্থী তিনবারের বেশি সরকারি চাকরির এ নিয়োগ পরীক্ষা দিতে পারবেন না।

বৃহস্পতিবার অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের সভায় বয়সসীমা নির্ধারণ অধ্যাদেশের খসড়ায় নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দেওয়া হয় বলে জানিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ।

গত একযুগ ধরে বিভিন্ন সময়ে সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা বাড়িয়ে ৩৫ বছর করার দাবি উঠেছে, কিন্তু বিগত আওয়ামী লীগ সরকারের আমলে তা হালে পানি পায়নি।

রাজনৈতিক পট পরিবর্তনের পর অন্তর্বর্তী সরকার এ বিষয়ে নমনীয় ভূমিকা নেয়। দেশের পরিস্থিতি ও বাস্তবতা বিবেচনায় বয়সসীমা কত হওয়া উচিত, তা পর্যালোচনার জন্য একটি কমিটি করে দেওয়া হয়।

ওই কমিটি পুরুষের ক্ষেত্রে সরকারি চাকরিতে প্রবেশের সর্বোচ্চ বয়সসীমা ৩৫ বছর এবং নারীদের ক্ষেত্রে ৩৭ বছর করার সুপারিশ করেছিল। কিন্তু সরকারের চূড়ান্ত সিদ্ধান্তে বয়সসীমা বাড়ল দুই বছর।

বৃহস্পতিবার সকাল এগারোটায় প্রধান উপদেষ্টার কার্যালয়ে উপদেষ্টা পরিষদের বৈঠক হয়। উপদেষ্টা পরিষদে নেয়া এ সিদ্ধান্তর কথা বেলা আড়াইটায় প্রধান উপদেষ্টার দপ্তর থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে।

মন্ত্রিপরিষদ বিভাগ জানিয়েছে, সরকারি, স্বায়ত্তশাসিত, আধা-স্বায়ত্তশাসিত, সংবিধিবদ্ধ সরকারি কর্তৃপক্ষ, পাবলিক নন - ফাইন্যানসিয়াল কর্পোরেশনসহ স্ব-শাসিত সংস্থায় সরাসরি নিয়োগের ক্ষেত্রে সর্বোচ্চ বয়সসীমা নির্ধারণ অধ্যাদেশ, ২০২৪-এর খসড়ার নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ।

সিদ্ধান্ত অনুযায়ী–

• তবাংলাদেশ সিভিল সার্ভিসের সকল ক্যাডারের চাকরিতে প্রবেশের ক্ষেত্রে সর্বোচ্চ বয়সসীমা ৩২ বৎসর নির্ধারণ করা হয়েছে।

• বাংলাদেশ সিভিল সার্ভিসের আওতা বহির্ভূত সকল সরকারি চাকরিতে প্রবেশের ক্ষেত্রেও সর্বোচ্চ বয়সসীমা ৩২ বৎসর হবে।

• স্বায়ত্তশাসিত, আধা-স্বায়ত্তশাসিত সংস্থায় এ নিয়ম চালু করতে স্ব স্ব নিয়োগ বিধিমালায় প্রয়োজনীয় পরিবর্তন আনতে হবে।

• প্রতিরক্ষা কর্মবিভাগ ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ক্ষেত্রে স্ব স্ব নিয়োগ বিধিমালা বহাল থাকবে।