শুক্রবার ১৯ জুন ২০২৬, আষাঢ় ৫ ১৪৩৩

ব্রেকিং

পটিয়ায় প্রতিবেশীকে ফাঁসাতে খুন করা হয় শিশু জায়ানকে, ধারণা পুলিশের প্রথম শ্রেণির ভর্তিতে ‘নামমাত্র’ পরীক্ষা: শিক্ষামন্ত্রী মামুনুল হক নিয়ে বক্তব্য বাদ, ‘অন্ধকার অংশ’ সংসদের আলোচনায় চান না স্পিকার আট স্টলপোর্টকে বিমানবন্দরে রূপান্তরের উদ্যোগ স্পিকারের চেয়ারের প্রতি সম্মান ‘যার যার ধর্মীয় রীতিতে’ ১৩৩৪৪ জন জুলাই যোদ্ধাকে মাসিক সম্মানী ভাতা দেওয়া হচ্ছে: মন্ত্রী একদিনে হাম সন্দেহে পাঁচ জনের মৃত্যু ভারি বৃষ্টি: কয়েক জেলায় নদী সংলগ্ন নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার আভাস ইরান-যুক্তরাষ্ট্র চুক্তির পর কমল তেলের দাম সময় টিভির সাবেক এমডি জোবায়ের কারাগারে পাকিস্তান ও বাংলাদেশে ‘হামাসের তৎপরতা রয়েছে’, দাবি ইসরায়েলি দূতের মুন্সীগঞ্জে বাড়ির উঠানে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা, মোটরসাইকেলে আগুন কুমিল্লা বোর্ডের ৮ কলেজে কোনো এইচএসসি পরীক্ষার্থী নেই চুক্তি লঙ্ঘন করলে ইরানে ‘ভয়াবহ বোমা হামলার` হুমকি ট্রাম্পের অবশেষে যুদ্ধ বন্ধের সমঝোতা স্মারকে সই করল যুক্তরাষ্ট্র-ইরান

জাতীয়

কাপ্তাই কর্ণফুলী পেপার মিলের কাগজ উৎপাদন কাজ পুনরায় শুরু

 প্রকাশিত: ১২:৫৪, ১৯ সেপ্টেম্বর ২০২৪

কাপ্তাই কর্ণফুলী পেপার মিলের কাগজ উৎপাদন কাজ পুনরায় শুরু

কাঁচামাল সংকটের কারনে প্রায় ২ মাস বন্ধ থাকার পর রাঙ্গামাটির কাপ্তাই কর্ণফুলী পেপার মিলের (কেপিএম) গতরাতে কাগজ উৎপাদন কাজ পুনরায় শুরু হয়েছে। সকল সংকট কাটিয়ে বুধবার রাত থেকে কর্ণফুলী পেপার মিলের কাগজ উৎপাদন কাজ পুনরায় শুরু করে কাপ্তাই উপজেলার চন্দ্রঘোনায় অবস্থিত কর্ণফুলী পেপার মিল লিমিটেড।

বিষয়টি নিশ্চিত করে বৃহস্পতিবার সকালে কেপিএম এর ব্যবস্থাপনা পরিচালক মো: আব্দুল হাকিম বাসসকে জানান, কাঁচামাল সংকটের কারনে গত ২০ জুলাই থেকে প্রায় ২ মাস কেপিএম কাগজ  উৎপাদন কাজ বন্ধ ছিল। সব সংকট কাটিয়ে আমরা গতকাল বুধবার রাত সাড়ে ৮ টা হতে কেপিএম কাগজ মিলে পুনরায় উৎপাদন কাজ শুরু করতে সক্ষম হয়েছি । এ বিষয়ে কেপিএম শ্রমিক কর্মচারী পরিষদ( সিবিএ) এর সভাপতি আবদুল রাজ্জাক  মুঠোফোনে বাসসকে জানান , বুধবার রাত হতে কেপিএম আবারও কাগজ উৎপাদনে ফিরেছে। আমরা শ্রমিক কর্মচরী সবার পক্ষ হতে শিল্প উপদেষ্টা, বিসিআইসি কর্তৃপক্ষ এবং কেপিএম কর্তৃপক্ষকে আন্তরিক ধন্যবাদ জানাই।

আমরা আশা করছি মিলটি আবারও পুরোদমে উৎপাদনে ফিরে একটি লাভজনক প্রতিষ্ঠানে পরিণত হবে।
কেপিএম পুনরায় চালু হওয়ায় কারখানার সিবিএ নেতৃবৃন্দসহ সর্বস্তরের শ্রমিক, কর্মচারী ও কর্মকর্তারা সন্তোষ প্রকাশ করেছেন।

উল্লেখ্য, কাপ্তাই কেপিএম ৭৫ বছরের পুরাতন কারখানা হওয়া সত্বেও কেপিএমের উৎপাদিত কাগজ গুণগত মানের দিক দিয়ে এখনো দেশ সেরা কাগজ শিল্প কারখানা হিসেবে সর্বত্র পরিচিত।