মঙ্গলবার ২৪ মার্চ ২০২৬, চৈত্র ১০ ১৪৩২, ০৫ শাওয়াল ১৪৪৭

ব্রেকিং

পিছু হটলেন ট্রাম্প, ইরানের বিদ্যুৎকেন্দ্রে হামলা স্থগিত ইরানকে সাহায্য করতে সোনা-রূপা নগদ অর্থ দিচ্ছে কাশ্মীরিরা ‘জাল ভোট’ নিয়ে ‘বিএনপি-জামায়াত’ সংঘর্ষে ৪০ বাড়ি ভাঙচুর, মুহুর্মুহু বোমা মার্চের মধ্যে ‘দখলদারদের’ ফুটপাত-সড়ক ছাড়তে বলল পুলিশ তেল সংকটে বগুড়ায় ৭২ পেট্রোল পাম্প বন্ধ, ভোগান্তি চরমে ইরানজুড়ে তীব্র বিস্ফোরণ: আহভাজে হাসপাতালে হামলা, মৃতের সংখ্যা বাড়ছে বাস-ট্রেন সংঘর্ষে ১২ মৃত্যু: ২ গেইটম্যানের বিরুদ্ধে মামলা ‘ব্যাংক বন্ধ থাকায়’ তেল সংকট, বলছেন পাম্প মালিকরা এক দশক পর পাবনায় ‘চরমপন্থিদের’ পোস্টার, আতঙ্ক ঈদের ছুটিতে কক্সবাজারে পর্যটকের ঢল, ব্যবসায়ীদের মুখে হাসি ইসরায়েলের দুই শহরে ইরানি হামলার পর উদ্বেগ-উৎকণ্ঠা যেকোনো হুমকি মোকাবিলা করতে প্রস্তুত ইরান: মাসুদ পেজেশকিয়ান লেবাননের দক্ষিণাঞ্চলের প্রধান সেতু উড়িয়ে দিয়েছে ইসরায়েল দক্ষিণ কোরিয়ায় কারখানায় অগ্নিকাণ্ডে নিহত ১৪ পিএসএল খেলতে পাকিস্তান গেলেন চার বাংলাদেশি ক্রিকেটার

জাতীয়

হবিগঞ্জে মোস্তাক হত্যার আসামী গ্রেফতার

 প্রকাশিত: ১২:০১, ৫ সেপ্টেম্বর ২০২৪

হবিগঞ্জে মোস্তাক হত্যার আসামী গ্রেফতার

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হবিগঞ্জ বিদ্যুৎ অফিসের লাইনম্যান মোস্তাক হত্যা মামলার এজাহারভূক্ত আসামী আবুল কাশেম (২৫) কে গ্রেফতার করেছে র‌্যাব-৯।

বুধবার রাত ৮টায় র‌্যাবের একটি দল হবিগঞ্জ শহরের শ্মশানঘাট এলাকা থেকে তাকে গ্রেফতার করে। সে বানিয়াচং উপজেলার পাথারিয়া গ্রামের লাল মিয়ার পুত্র।

পুলিশ জানায়, মোস্তাক হত্যা মামলার এফআইআর এর ৪৭ নং আসামী আবুল কাশেম। হবিগঞ্জ সদর থানার ওসি নুরে আলম জানান, আটক মোস্তাককে বৃহস্পতিবার আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হবে।

প্রসঙ্গত, গত ২ আগস্ট বিকেল ৩টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত বৈষম্যবিরোধী ছাত্র-জনতা হবিগঞ্জ শহরের তিনকোনা পুকুরপাড় এলাকায় সমাবেশ ও বিক্ষোভ মিছিল করে। এ সময় এসময় হবিগঞ্জ পিডিবির অস্থায়ী লাইনম্যান ও সিলেটের টুকেরবাজার এলাকার বাসিন্দা মৃত আব্দুল কাদিরের ছেলে মোস্তাক আহমেদ গুলিবিদ্ধ হন। পরে তাকে উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন। এ ব্যাপারে ২১ আগস্ট হবিগঞ্জ সদর থানায় হবিগঞ্জ-৩ আসনের সাবেক এমপি ও জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মো. আবু জাহিরকে প্রধান আসামী করে ১১১ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ১৫০জনকে আসামী করে মামলা দায়ের করেন হবিগঞ্জ শহরের উমেদনগর এলাকার এসএম মামুন মিয়া।