শনিবার ২৮ মার্চ ২০২৬, চৈত্র ১৪ ১৪৩২, ০৯ শাওয়াল ১৪৪৭

ব্রেকিং

সংসদে শব্দযন্ত্রের বিভ্রাট ‘অন্তর্ঘাত’ কি না, তদন্তে কমিটি এই পোশাকে পুলিশ সন্তুষ্ট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী ইসরায়েলের দিকে ক্ষেপণাস্ত্র ছুড়ল হুতিরা ইরানিরা চার সপ্তাহ ধরে ‘ডিজিটাল অন্ধকারে’ সরকার বলছে সংকট নেই: পাম্প কোথাও বন্ধ, কোথাও লম্বা লাইন দেশের পেট্রল পাম্পে ‘ট্যাগ অফিসার’ নিয়োগের সিদ্ধান্ত দৌলত‌দিয়ায় বাসডু‌বি: চতুর্থ দি‌নেও উদ্ধার অ‌ভিযান চলছে প্রায় ৪০ দিনের ছুটি শেষে শিক্ষাপ্রতিষ্ঠান খুলছে রোববার বেড়েছে সোনার দাম, প্রতিভরি ২৩৭০১২ টাকা সৌদি আরবে বিমানঘাঁটিতে ইরানি হামলায় ১২ মার্কিন সেনা আহত নেপালের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী কে পি শর্মা ওলি গ্রেপ্তার

জাতীয়

আহত রোগীদের সঙ্গে কথা বললেন ড. ইউনূস

 প্রকাশিত: ১০:১৪, ৯ আগস্ট ২০২৪

আহত রোগীদের সঙ্গে কথা বললেন ড. ইউনূস

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসসহ উপদেষ্টারা সাম্প্রতিক কোটা সংস্কার আন্দোলনে আহতদের দেখতে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে গিয়ে চিকিৎসাধীন বেশ কয়েকজন রোগীর সঙ্গে কথা বলেছেন। নিয়েছেন তাদের চিকিৎসার খোঁজ-খবর।

বৃহস্পতিবার (৮ আগস্ট) রাতে বঙ্গভবনে শপথ নেওয়ার পর তিনিসহ উপদেষ্টারা ঢামেক হাসপাতালে ছুটে যান।  

সেখানে স্বাস্থ্য বিভাগের কর্মকর্তাদের পাশাপাশি ঢামেক হাসপাতালে পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আসাদুজ্জামান উপস্থিত ছিলেন। এ সময় তাকে কোটা সংস্কার আন্দোলনে আহত রোগীদের সর্বোচ্চ চিকিৎসার নিশ্চিত করার জন্য নির্দেশ দেন ড. মুহাম্মদ ইউনূস। পাশাপাশি চিকিৎসার জন্য যত রকম সহযোগিতা দরকার তা উনাকে জানানোর জন্য নির্দেশও দেন তিনি।  

পরে হাসপাতাল থেকে বেরিয়ে যান ড. মুহাম্মদ ইউনূসসহ উপদেষ্টারা।