শুক্রবার ০৬ ফেব্রুয়ারি ২০২৬, মাঘ ২৪ ১৪৩২, ১৮ শা'বান ১৪৪৭

ব্রেকিং

চট্টগ্রাম বন্দরের কর্মবিরতি দুদিন স্থগিত শফিক রেহমান-ববিতাসহ একুশে পদক পাচ্ছেন ৯ ব্যক্তি ও একটি ব্যান্ড দল রোজায় অফিস ৯টা থেকে সাড়ে ৩টা যত দ্রুত সম্ভব দায়িত্ব হস্তান্তর করবে অন্তর্বর্তী সরকার: প্রেস সচিব পল্লবীর বিহারী ক্যাম্পে ২ শিশুসহ এক পরিবারের ৪ জনের লাশ পোস্টাল ভোটের ফল আগেভাগে জানার সুযোগ নেই: ইসি বিএনপির নির্বাচনি ইশতেহার ঘোষণা শুক্রবার এরদোয়ান-সিসি বৈঠক : অংশীদারত্ব চুক্তিতে স্বাক্ষর জুলাই হত্যা: আশুলিয়ায় লাশ পোড়ানোর মামলায় ৬ আসামির মৃত্যুদণ্ড বাংলাদেশের পাশে দাঁড়ানোয় শাহবাজ শরীফকে আসিফ নজরুলের ধন্যবাদ আন্দোলনের সঙ্গীরাই এখন আমার ওপর মিসাইল ছুড়ছে: জামায়াত আমির তিন লাখ ৮০ হাজার প্রবাসীর পোস্টাল ব্যালট দেশে পৌঁছেছে আধিপত্য বিস্তার: সিলেটে মহাসড়ক আটকে দেড় ঘণ্টাব্যাপী সংঘর্ষ খুলনায় ইসলামী আন্দোলনের নারী কর্মীদের হেনস্তার অভিযোগ অনিশ্চয়তা কাটল, যুক্তরাষ্ট্র-ইরান ‘বৈঠক হচ্ছেই’, আলোচ্যসূচিতে মতভেদ আর্টেমিস ২: চাঁদে মানুষের যাত্রা পিছিয়ে গেল মার্চে বাংলাদেশের অটল অবস্থান ভালো লেগেছে নাসের হুসেইনের

জাতীয়

স্ট্রেচারে করে দেয়ালচাপায় পা হারানো শিশু রাসেল হাইকোর্টে, ক্ষতিপূরণ চেয়ে রিট

 প্রকাশিত: ১৫:২৪, ৭ জুলাই ২০২৪

স্ট্রেচারে করে দেয়ালচাপায় পা হারানো শিশু রাসেল হাইকোর্টে, ক্ষতিপূরণ চেয়ে রিট

রাজধানীর ডেমরার কোনাপাড়ায় দেয়াল চাপায় শিশু রাসেলের পা হারানোর ঘটনায় ক্ষতিপূরণ চেয়ে হাইকোর্টে রিট পিটিশন দায়ের করা হয়েছে।

বিচারপতি কে.এম কামরুল কাদের ও বিচারপতি খিজির হায়াত সমন্বয়ে গঠিত একটি হাইকোর্ট ডিভিশন বেঞ্চে রিট আবেদনটির ওপর শুনানি হতে পারে। রিটে শুনানিতে আজ স্ট্রেচারে করে শিশু রাসেলকে হাইকোর্টে আনা হয়েছে।

ডেমরার কোনাপাড়ার আবদুল বারেক মজুমদার সড়কে মাটি কাটার মেশিন ভেকুর (এক্সকাভেটর) ধাক্কায় নির্মাণাধীন বাড়ির দেয়াল ভেঙে চাপা পড়ে টুটল নামের এক পথচারী গত ১১ মে মারা যান। এ সময় ৯ বছর বয়সী শিশু রাসেল গুরুতর আহত হয়।

জানা যায়,ওই এলাকার ২৪৭/২ হোল্ডিং এর বাউন্ডারির ভেতর থেকে একটি ভেকু কাজ করছিল। সে সময় ওই পথ দিয়ে শিশু রাসেল ও টুটুল হেঁটে যাচ্ছিলেন। এ সময় হঠাৎ বিকট শব্দ করে একটি দেয়াল ভেঙে পড়ে। এতে দুজন চাপা পড়ে। পরে লোকজন এগিয়ে এসে দেয়াল চাপা পড়া থেকে তাদের বের করে। এদের মধ্যে টুটুলের মাথা থেতলে ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন এবং দেয়াল চাপায় শিশু রাসেলের কোমর পর্যন্ত থেঁতলে যায়। পরে লোকজন তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য পাঠায়। পরে সেখান থেকে পঙ্গু হাসপাতালে নিলে চিকিৎসায় রাসেলের এক পা কেটে ফেলা হয়।

শিশু রাসেলের বাবা মোঃ দেলোয়ার আজ জানান, শিশু রাসেলের অবস্থা এখনো আশংকায়। তার আরেকটি পা মারাত্মক জখম। নির্মাণাধীন বাড়ির মালিক রাসেলের চিকিৎসার জন্য যে টাকা দিয়েছে তা অপ্রতুল। রাসেলকে চিরতরে পঙ্গু করার উপযুক্ত ক্ষতিপূরণের দাবীতে উচ্চ আদালতের শরণাপন্ন হয়েছেন বলে জানান শিশুটির পিতা।