মঙ্গলবার ১৭ মার্চ ২০২৬, চৈত্র ৩ ১৪৩২, ২৮ রমজান ১৪৪৭

ব্রেকিং

যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান করল ইরান ইসরায়েলে নতুন দফায় ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান কিউবা নিয়ে যা খুশি তাই করতে পারি: ট্রাম্প ধর্ষণ রোধে সব মন্ত্রণালয়-সংস্থাকে সমন্বিত অ্যাকশনে যাওয়ার নির্দেশ গাড়িতে ট্রাকের ধাক্কা, অল্পের জন্য বেঁচে গেলেন এমপি আতিক মুজাহিদ ইরানের নিরাপত্তা প্রধান লারিজানিকে হত্যার দাবি ইসরায়েলের পহেলা বৈশাখে সাড়ে ২১ হাজার কৃষক কার্ড দিচ্ছে সরকার কৃষকের মুখে হাসি না ফুটলে দেশের উন্নয়ন সম্ভব নয়: প্রধানমন্ত্রী বাগদাদে দূতাবাসে হামলা, নিহত ৪ তেল অবরোধে অন্ধকারে কিউবা, ‘দখল’ নেওয়ার হুমকি ট্রাম্পের ঈদের সাত দিনের ছুটি শুরু, রাজধানী ছাড়ছে মানুষ সর্বকালের সর্বোচ্চ দরে মধ্যপ্রাচ্যের তেল ঝড়ে যুক্তরাষ্ট্রে সাড়ে ১২ হাজার ফ্লাইট বাতিল, অচলাবস্থা আফগানিস্তানের হাসপাতালে ‘পাকিস্তানের হামলা’, বহু হতাহত

জাতীয়

২৬ মার্চে ঢাকা থেকে শিলিগুড়ি পর্যন্ত ট্রেন চলবে

 প্রকাশিত: ২৩:৩০, ২১ অক্টোবর ২০২০

২৬ মার্চে ঢাকা থেকে  শিলিগুড়ি পর্যন্ত ট্রেন  চলবে

রেলপথ মন্ত্রী নূরুল ইসলাম সুজন জানান, আগামী বছরের ২৬ মার্চ থেকে ঢাকা শিলিগুড়ি পর্যন্ত ট্রেন চালানোর পরিকল্পনা রয়েছে। রেলপথ মন্ত্রীর সঙ্গে আজ রেলভবনে তার দপ্তরে ঢাকায় নবনিযুক্ত ভারতীয় হাইকমিশনার বিক্রম দোরাইসামীর সৌজন্য সাক্ষাৎকালে তিনি একথা জানান।

সাক্ষাৎকালে ভারতের অর্থায়নে বাংলাদেশ রেলওয়েতে চলমান প্রকল্পসহ উভয় দেশের রেল সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। আলোচনার শুরুতেই চিলাহাটি-হলদিবাড়ি নতুন লাইন উদ্বোধন ও ট্রেন চালানোর বিষয়ে আলোচনা হয়।

রেলপথ মন্ত্রী হাই কমিশনারকে জানান, ডিসেম্বরে বিজয় দিবস উপলক্ষে উভয় দেশের প্রধানমন্ত্রী নতুন আন্তদেশীয় যোগাযোগ উদ্বোধন করবেন এবং শুরুতে পণ্যবাহী ট্রেন চলবে।

রেলপথ মন্ত্রী বলেন, বঙ্গবন্ধু রেল সেতুর কাজ আগামী মাসে শুরু হবে। এই সেতুটি নির্মিত হলে দেশের রেল যোগাযোগ ব্যবস্থার অভূত উন্নতি হবে। এ ছাড়া মিটারগেজ লাইনকে পর্যায়ক্রমে ডুয়েল গেজে রূপান্তর করার প্রক্রিয়া চলছে। বর্তমানে রেলওয়েতে অনেক প্রকল্প হাতে নেওয়া হয়েছে।

অনলাইন নিউজ পোর্টাল