রোববার ২৮ জুন ২০২৬, আষাঢ় ১৪ ১৪৩৩

ব্রেকিং

রোমে ৩ বাংলাদেশিকে হত্যা: সন্দেহভাজনের ছবি প্রকাশ আবরার ফাহাদের নামে বুয়েটে হল হবে: শিক্ষামন্ত্রী শহীদ জননী জাহানারা ইমামকে ‘জাহান্নামের কীট’ বললেন রাকসুর নেতা ইসলামী ব্যাংকে অমুসলিমরা চাকরি করতে পারবেন? আলোচনা সংসদে বাংলাদেশকে ১১০ কোটি ডলার ঋণ দিচ্ছে বিশ্ব ব্যাংক ২৪ ঘণ্টায় হাম সন্দেহে ছয়জনের মৃত্যু লন্ডন স্টক এক্সচেঞ্জে বেক্সিমকো ফার্মার লেনদেন চালু যমুনায় বাড়ছে পানি ভাঙছে পাড়, বিলীন হচ্ছে ঘরবাড়ি সিলেটসহ সাত জেলার নদীসংলগ্ন নিম্নাঞ্চলে স্বল্পমেয়াদী বন্যার আভাস ৩ জেলায় মৃদু তাপপ্রবাহ, অব্যাহত থাকার আভাস ‘বাংলাদেশ প্রথম’ নীতি নিয়েই বিদেশে কথা বলেছি: প্রধানমন্ত্রী রোমে বাংলাদেশি পরিবারের ৩ জন খুন, বাঁচলেন বড় ছেলে ডারবানের পথে ‘বাংলার জয়যাত্রা’ ময়মনসিংহ মেডিকেলে হাম উপসর্গ নিয়ে একদিনে ৪ শিশুর মৃত্যু ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহত বেড়ে ৯২০ ইউরোপে মারাত্মক দাবদাহ, স্পেনে ৩ শতাধিক মৃত্যু

জাতীয়

ভাসানচরে সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ আরও এক শিশুর চমেকে মৃত্যু

 প্রকাশিত: ১৮:৪৬, ২৬ ফেব্রুয়ারি ২০২৪

ভাসানচরে সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ আরও এক শিশুর চমেকে মৃত্যু

নোয়াখালীর হাতিয়া উপজেলার ভাসানচর রোহিঙ্গা ক্যাম্পে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আহতদের মধ্যে চার বছর বয়সী মোবাশ্বেরা নামে আরও এক শিশুর চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে মৃত্যু হয়েছে। সোমবার সকালে তার মৃত্যু হয়।

চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) নুরুল আলম আশেক জানান, নোয়াখালীর ভাসানচরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ঘটনায় দগ্ধ মোবাশ্বেরা নামে আরও এক শিশুর মৃত্যু হয়েছে। তার শ্বাসনালির বেশিরভাগ অংশ পুড়ে গিয়েছিল।

এর আগে, গত ২৪ ফেব্রুয়ারি সকাল সোয়া ৮টার দিকে ভাসানচর রোহিঙ্গা ক্যাম্পের ৮১ নম্বর ক্লাস্টারে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ঘটনা ঘটে। এ বিস্ফোরণে শিশুসহ সাতজন আহত হয়। এদের মধ্যে ওইদিন সন্ধ্যায়  রাসেল (৩) নামে এক শিশুর মৃত্যু হয়। বাকি ছয়জনকে চমেক হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়। তাদের মধ্যে ৩ জন শিশু ছিল। আজ (সোমবার) ৪ বছর বয়সী শিশু মোবাশ্বেরার মৃত্যু হয়।

হাসপাতালে বাকিদের মধ্যে চিকিৎসাধীন রয়েছে- আমেনা খাতুন (২৪), জোবাইদা (২২), রবি আলম (৫), সোহেল (৫) ও রশমিদা (৩)।