মঙ্গলবার ১৭ ফেব্রুয়ারি ২০২৬, ফাল্গুন ৫ ১৪৩২, ২৯ শা'বান ১৪৪৭

ব্রেকিং

এক হাসিনায় আটকে থাকবে না ভারত-বাংলাদেশ সম্পর্ক: ফখরুল কর্মকর্তা-কর্মচারীদের বিদায় জানালেন প্রধান উপদেষ্টা রমজানে হাইস্কুল বন্ধ রাখার নির্দেশ স্থগিত ভোটের পরের সহিংসতায় দেশে ‘৭ মৃত্যু, আহত ৩৫০’ ঢাকা-১৭ রেখে বগুড়া-৬ ছেড়ে দিলেন তারেক রহমান ওমরাহ শেষে সৌদি আরবের সড়কে প্রাণ গেল ৫ বাংলাদেশির নতুন মন্ত্রী-প্রতিমন্ত্রীদের জন্য ৩৭ বাড়ি প্রস্তুত, প্রধানমন্ত্রী থাকবেন কোথায় নির্বাচনে প্রচারণা ব্যয়ের সীমা লঙ্ঘন, শীর্ষে বিএনপি: টিআইবি পুরোনো জীবনে ফিরে যাবো, লেখালেখি করবো: পররাষ্ট্র উপদেষ্টা অবশেষে জুলাই সনদে স্বাক্ষর করছে এনসিপি শপথের পর সংসদীয় দলের সভা ডেকেছে বিএনপি নাসার নজরুলের স্ত্রীর ৫ কোটি ২৯ লাখ টাকার জমি জব্দ ভারতে এআই সম্মেলন শুরু, নিরাপত্তা ও নিয়ন্ত্রণ নিয়ে উদ্বেগ ইউক্রেনীয় ড্রোন হামলায় রাশিয়ায় তেলের গুদাম ক্ষতিগ্রস্ত মঙ্গলবার শেষ হচ্ছে অন্তর্বর্তী সরকারের মেয়াদ, সচিবালয়ে বিদায়ের সুর

জাতীয়

জামালপুরে কালবৈশাখীর তাণ্ডব, ১৫ মুসল্লি আহত

 প্রকাশিত: ০৯:২১, ৩১ মার্চ ২০২৩

জামালপুরে কালবৈশাখীর তাণ্ডব, ১৫ মুসল্লি আহত

জামালপুরের মেলান্দহে কালবৈশাখী ঝড়ের বাতাসে মসজিদের কাচ ভেঙে প্রায় ১৫ জন মুসল্লির আহত হয়েছে ।

গত বৃহস্পতিবার দিবাগত রাতে উপজেলার মাহমুদপুর ইউনিয়নের নলছিয়া জামে মসজিদে এ ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন নলছিয়া জামে মসজিদের ইমাম ও জান্নাতুল বাকি হাফিজিয়া মাদরাসার মুহতামিম হাফেজ মো. এমদাদুল হক।

জানা গেছে,রাতে রমজানের তারাবির নামাজ পড়ার জন্য নলছিয়া গ্রামের মুসল্লিরা জামে মসজিদে যান। মুসল্লিরা সিজদায় গেলে আকস্মিক কালবৈশাখী ঝড়ে মসজিদের কাচের দরজা পড়ে ভেঙে যায়। এতে কাচ দ্রুত ছড়িয়ে পড়লে মুসল্লিদের গায়ের বিভিন্ন অংশে আঘাতে নলছিয়া গ্রামের রহমত মন্ডলের ছেলে এনামুল হক (৫০), মহসিন আলী (পেছি) সরকারের ছেলে নুর ইসলাম (৪৫), শামসুল মন্ডলের ছেলে আছাদুল্লাহ মন্ডল (৬০), সোহরাব মেকার (৬০), সেকান্দর শেখের ছেলে মুসা শেখ (৬০), সোনা মিস্ত্রি (৫৫), তৈয়বুর রহমান (৬০),  মুস্তাফিজুর রহমানের ছেলে মুবাশ্বির হাসান (১৬), আব্দুল আজিজ সরকারের ছেলে আব্দুল মামুন (১৬), নলছিয়া জান্নাতুল বাকি হাফিজিয়া মাদরাসার ছাত্র ছাব্বির মিয়া’সহ (১০) আরো বেশ কয়েকজন আহত হন।

আহতরা বর্তমানে প্রাথমিক চিকিৎসা নিয়ে সবাই নিজ বাড়িতে অবস্থান করছেন বলে জানিয়েছে স্থানীয়রা।