শুক্রবার ২৭ ফেব্রুয়ারি ২০২৬, ফাল্গুন ১৫ ১৪৩২, ১০ রমজান ১৪৪৭

ব্রেকিং

যমুনা ছাড়ছেন ইউনূস, তারেক ওঠার আগে সংস্কারে যাবে ১ মাস পররাষ্ট্রমন্ত্রীকে অভিনন্দন জানাল আরাকান আর্মিও ১২ লাখ কৃষকের ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ মওকুফের সিদ্ধান্ত গণভোটের ফলাফল সংশোধন, প্রায় ১১ লাখ ভোট কমল খুলনায় দিন দুপুরে ব্যবসায়ীকে গুলি করে হত্যা পর্দা উঠলো একুশে বইমেলার বরিশালে ৩ দাবিতে আদালত বর্জন আইনজীবীদের, ভোগান্তি বিচারপ্রার্থীদের রিটার্ন জমার সময় আরো একমাস বাড়ল হাদি হত্যা: ১১ মার্চের মধ্যে প্রতিবেদন জমার নির্দেশ ব্রিটিশ এমপি টিউলিপকে গ্রেপ্তারে ‘রেড নোটিস’ জারির পদক্ষেপ নেওয়ার নির্দেশ গুণীজনদের দিকনির্দেশনায় আলোকিত সমাজ গড়তে চায় সরকার: প্রধানমন্ত্রী একুশে পদক তুলে দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান মানবতাবিরোধী মামলা: বাগেরহাটের আকরাম খালাস ঢাকায় স্কুলছাত্রী হত্যা: আসামি সিয়াম গ্রেপ্তার

জাতীয়

দেশের দুই বিভাগে বজ্রসহ বৃষ্টির সম্ভবনা

 আপডেট: ১২:৩৫, ১৪ মার্চ ২০২৩

দেশের দুই বিভাগে বজ্রসহ বৃষ্টির সম্ভবনা

আজ মঙ্গলবার (১৪ মার্চ) আবহাওয়া অফিস জানিয়েছেন ,দেশের দুই বিভাগে বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। অন্যত্র আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকার সম্ভাবনা রয়েছে।

 লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। ঢাকা ও ময়মনসিংহ বিভাগের দু'এক জায়গায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ বৃষ্টি/বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

চট্টগ্রাম, রাঙ্গামাটি, কক্সবাজার, বান্দরবন ও পটুয়াখালী জেলা সমূহের ওপর দিয়ে মৃদু তাপ প্রবাহ বয়ে যাচ্ছে এবং তা প্রশমিত হতে
পারে। এছাড়া চট্টগ্রাম বিভাগের দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পাওয়ার সম্ভাবনা রয়েছে এবং দেশের অন্যত্র তা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। সারাদেশে প্রায় অপরিবর্তিত থাকতে পারে রাতের তাপমাত্রা।

ঢাকায় পশ্চিম/উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় বাতাসের সর্বোচ্চ গতিবেগ থাকবে ৫ থেকে ১০ কিলোমিটার। আগামী তিনদিনে বৃষ্টি/বজ্রসহ বৃষ্টিপাতের প্রবণতা বৃদ্ধি পেতে পারে।

আজ মঙ্গলবার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে শ্রীমঙ্গলে, ১৬ ডিগ্রি সেলসিয়াস। ঢাকার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। বেলা ১১টা থেকে আগের ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে কক্সবাজার ও বান্দরবানে, ৩৬ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।