বুধবার ২৫ মার্চ ২০২৬, চৈত্র ১১ ১৪৩২, ০৬ শাওয়াল ১৪৪৭

ব্রেকিং

ব্রাহ্মণবাড়িয়ায় দুই গোষ্ঠীর সংঘর্ষে নিহত ২, আহত অর্ধশত এবার ঘাট দখল নিয়ে দুগ্রামবাসীর সংঘর্ষে রণক্ষেত্র পাবনা, আহত অর্ধশত রমজানের ঘাটতি পূরণে ১০ শনিবার প্রাথমিক বিদ্যালয় খোলা ট্রাম্পের বিরতি ঘোষণার কয়েক ঘণ্টার মধ্যেই ইরানের ইস্পাহান জ্বালানিকেন্দ্রে হামলা মানবপাচার মামলায় মাসুদ উদ্দিন চৌধুরী ৫ দিনের রিমান্ডে জুলাই দায়মুক্তি অধ্যাদেশে ‘সবাই একমত’: সালাহউদ্দিন জেট ফুয়েলের দাম লিটারে ৯০ টাকা বাড়লো বিদেশগামী শিক্ষার্থীকে ১০ লাখ টাকা ঋণ দেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর ঢাকার পুঁজিবাজারে একদিনে সূচক কমল ৬৮ পয়েন্ট `হঠাৎ` চাহিদা বাড়ায় সারাদিনের তেল শেষ হচ্ছে তিন ঘণ্টায়: জ্বালানি মন্ত্রী মাসুদ উদ্দিন মানবপাচার মামলায় গ্রেপ্তার, আছে হত্যাসহ ১১ মামলা: ডিবি বাংলাদেশ থেকে বাহরাইনে ফিরতে প্রবাসীদের জন্য বিশেষ ফ্লাইট নাটোরে ট্রাক-ইজিবাইক সংঘর্ষে নিহত ৩ আবারও প্রতি ব্যারেল তেলের দাম ১০০ ডলার ছাড়ালো

জাতীয়

নোয়াখালীতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে পুড়ল ২০ দোকান

 প্রকাশিত: ১১:৪৪, ২৯ নভেম্বর ২০২২

নোয়াখালীতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে পুড়ল ২০ দোকান

নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলায় ভয়াবহ ভাবে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ২০টি দোকান আগুনে পুড়ে গেছে।

তবে ফায়ার সার্ভিসের সদস্যরা দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের দাবি, এ অগ্নিকাণ্ডে তাদের প্রায় দুই কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
আজ মঙ্গলবার সকাল সাড়ে ৫টার দিকে উপজেলার জয়াগ বাজারে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

এদিকে স্থানীয়রা জানায়, সকাল সাড়ে ৫টার দিকে একটি দোকানে বিকট শব্দে বিস্ফোরণ হয়। এর পরপরই আগুন মুহূর্তের মধ্যে চারপাশের দোকানে ছড়িয়ে পড়ে। প্রথমে স্থানীয় লোকজন আগুন নেভানোর চেষ্টা করেন। পরে খবর পেয়ে সোনাইমুড়ী ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন। তার আগেই প্রায় ২০টি দোকান পুড়ে যায়।

বিষয়টি নিশ্চিত করেছেন সোনাইমুড়ী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো.রাকিবুল ইসলাম।

তিনি বলেন, গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে এ অগ্নিকান্ডের সূত্রপাত হয়। তদন্ত শেষে ক্ষয়ক্ষতির পরিমান জানা যাবে বলে জানান তিনি।