শনিবার ২৮ মার্চ ২০২৬, চৈত্র ১৪ ১৪৩২, ০৯ শাওয়াল ১৪৪৭

ব্রেকিং

ময়মনসিংহে অবৈধভাবে মজুদ করা ২৪ হাজার লিটার জ্বালানি জব্দ চব্বিশকে স্বাধীনতার সমান করলে ‘বিপর্যয় হবে’: মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী জ্বালানি সরবরাহে ডিপোতে নতুন সময়সূচি দিল বিপিসি ঈদের পর প্রবাসীদের কর্মস্থলে ফেরা কঠিন, ফ্লাইট বিপর্যয়ে দুর্ভোগ শুধু খার্গ নয়, যুক্তরাষ্ট্রের নজর ইরানের আরও সাত দ্বীপে সংসদে শব্দযন্ত্রের বিভ্রাট ‘অন্তর্ঘাত’ কি না, তদন্তে কমিটি এই পোশাকে পুলিশ সন্তুষ্ট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী ইসরায়েলের দিকে ক্ষেপণাস্ত্র ছুড়ল হুতিরা ইরানিরা চার সপ্তাহ ধরে ‘ডিজিটাল অন্ধকারে’ সরকার বলছে সংকট নেই: পাম্প কোথাও বন্ধ, কোথাও লম্বা লাইন দেশের পেট্রল পাম্পে ‘ট্যাগ অফিসার’ নিয়োগের সিদ্ধান্ত দৌলত‌দিয়ায় বাসডু‌বি: চতুর্থ দি‌নেও উদ্ধার অ‌ভিযান চলছে প্রায় ৪০ দিনের ছুটি শেষে শিক্ষাপ্রতিষ্ঠান খুলছে রোববার বেড়েছে সোনার দাম, প্রতিভরি ২৩৭০১২ টাকা সৌদি আরবে বিমানঘাঁটিতে ইরানি হামলায় ১২ মার্কিন সেনা আহত নেপালের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী কে পি শর্মা ওলি গ্রেপ্তার

জাতীয়

অবৈধ সাইনবোর্ড-বিলবোর্ড মিললেই কঠোর ব্যবস্থা: মেয়র আতিক

 প্রকাশিত: ২০:২৩, ১৮ সেপ্টেম্বর ২০২০

অবৈধ সাইনবোর্ড-বিলবোর্ড মিললেই কঠোর ব্যবস্থা: মেয়র আতিক

অবৈধ সাইনবোর্ড-বিলবোর্ড পাওয়া গেলে কঠোর ব্যবস্থা নেয়ার কথা বলেছেন  ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম।

শুক্রবার দুপুরে রাজধানীর বনানী চেয়ারম্যান বাড়ি এলাকায় অবৈধ সাইনবোর্ড-বিলবোর্ড উচ্ছেদ অভিযানে এ কথা বলেন তিনি।

তিনি বলেন, যেখানেই অবৈধ সাইনবোর্ড-বিলবোর্ড, সেখানেই ব্যবস্থা। কাউকেই ছাড় দেয়া হবে না।

ডিএনসিসি মেয়র বলেন, যে যতো প্রভাবশালী হোক না কেন, সেটা আমাদের দেখার বিষয় নয়। এ শহরে অবৈধ কোনো বিলবোর্ড-সাইনবোর্ড থাকবে না। আমি নিজে এসে দাঁড়িয়েছি। ম্যাজিস্ট্রেটদের সঙ্গে নিয়ে অভিযানে এসেছি।

তিনি বলেন, সাইনবোর্ড, বিলবোর্ড ব্যবহারে অনুমতি নিতে হবে, সিটি করপোরেশনকে ট্যাক্স দিতে হবে। নিয়মের মধ্যে এসব ব্যবহার করতে হবে।

এসময় ডিএনসিসির আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল বাকী, নির্বাহী ম্যাজিস্টেট মোতাকাব্বির আহমেদসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

অনলাইন নিউজ পোর্টাল