সোমবার ১৬ ফেব্রুয়ারি ২০২৬, ফাল্গুন ৪ ১৪৩২, ২৮ শা'বান ১৪৪৭

ব্রেকিং

দেড় বছরের মধ্যে পুঁজিবাজারে সূচকে বড় লাফ রমজানে হাইস্কুল স্কুল বন্ধ রাখতে নির্দেশ বিএনপির ইচ্ছাতেই সংসদ প্রাঙ্গণে শপথ: আসিফ নজরুল খুলনা-৫: জামায়াত নেতার বাড়িতে আগুন, অভিযোগ বিএনপির বিরুদ্ধে রামপুরায় মানবতাবিরোধী অপরাধ: রায় ৪ মার্চ ৩২ আসনে ভোট পুনঃগণনার দাবি জানিয়েছে ১১ দলীয় ঐক্য বিএনপির জয়ের পর বড় উত্থানে পুঁজিবাজারে লেনদেন শুরু সিরাজগঞ্জে বাসচাপায় গৃহবধূ নিহত, বিক্ষোভ মাদারীপুরে দুপক্ষের সংঘর্ষে শতাধিক হাতবোমা বিস্ফোরণ মঙ্গলবার সংসদের দক্ষিণ প্লাজায় নতুন সরকারের শপথ শফিকুর রহমান ও নাহিদ ইসলামের বাসায় যাবেন তারেক রহমান টাকা নিয়ে বিরোধ ছেলের সঙ্গে, কুপিয়ে মারল বাবাকে নাইজেরিয়ায় বন্দুকধারী বাইকারদের হামলায় নিহত অন্তত ৩২ ইমরান খানকে সুচিকিৎসা দেওয়ার আহ্বান ওয়াসিম-ওয়াকারদের

জাতীয়

লঞ্চের ডেক থেকে দুই শিশু উদ্ধার পটুয়াখালীতে

 প্রকাশিত: ১০:৪৩, ১৮ সেপ্টেম্বর ২০২০

লঞ্চের ডেক থেকে দুই শিশু  উদ্ধার পটুয়াখালীতে

দুই শিশু উদ্ধারসহ এক নারীকে আটক করেছে যাত্রীরা ''প্রিন্স আওলাদ-৭'' ঢাকাগামী ডাবলডেকার লঞ্চ’এ । বৃহস্পতিবার রাত সাড়ে ৯টায় ওই লঞ্চের নিচতলার ডেক থেকে তাকে আটক করা হয়।

প্রিন্স আওলাদ-৭ লঞ্চের সুপারভাইজার মিলন মোল্লা বলেন, বিকেলে নির্ধারিত সময়ে পটুয়াখালী লঞ্চ টার্মিনাল থেকে যাত্রী নিয়ে ঢাকার উদ্দেশে যাত্রা শুরু করে লঞ্চটি। রাত সাড়ে ৯টার দিকে লঞ্চের ডেকে হটাৎ যাত্রীদের চেঁচামেচি। নিচে গিয়ে দেখি একটি ছেলে ও একটি মেয়ে শিশুসহ এক নারীকে জনগণ আটক করেছে। পরে ওই নারীর কাছ থেকে বাচ্চাদের আলাদা করে নিয়ে জিজ্ঞাসাবাদ করলাম।

এ সময় ছেলে শিশুটি জানায়, লঞ্চে থাকা নারী তাদের মা নয়। তারা গলাচিপার ডাকুয়া এলাকার বাসিন্দা ইমাম খানের সন্তান। ছেলেটির নাম জাবের ও মেয়েটির নাম জেরিন।

সুপারভাইজার মিলন আরো বলেন, ওই নারীর পরিচয় জানা যায়নি। তাকে দেখে মানসিক ভারসাম্যহীন মনে হয়।

অনলাইন নিউজ পোর্টাল