শনিবার ০৭ মার্চ ২০২৬, ফাল্গুন ২৩ ১৪৩২, ১৮ রমজান ১৪৪৭

ব্রেকিং

হঠাৎ হাসপাতাল পরিদর্শনে মন্ত্রী, নেই অর্ধেক চিকিৎসক মধ্যপ্রাচ্য সংকটে ৮ দিনে ঢাকা থেকে বাতিল ২৬৮ ফ্লাইট ইরানে স্থল অভিযানে নামার আভাস কুর্দি সংগঠনের যুদ্ধ গড়াল দ্বিতীয় সপ্তাহে, ট্রাম্প চান ইরানের `নিঃশর্ত আত্মসমর্পণ` ইরানে ভয়াবহ বিমান হামলা: নিহত ১৩০০ ছাড়ানোর আশঙ্কা রাতভর ৮০ যুদ্ধবিমান থেকে ইরানে গোলাবর্ষণ জুলাইয়ের হৃত স্বপ্ন পুনরুদ্ধারে এলো নতুন রাজনৈতিক প্ল্যাটফর্ম, নেতৃত্বে মাহফুজ আলম মানিকগঞ্জে ইয়াবাসহ দুই ‘মাদক কারবারি’ আটক ঢাকায় এক রাতে ঝরে গেল ৫ প্রাণ ঐতিহাসিক ৭ মার্চ আজ এবার তেহরানে প্রাইমারি স্কুলে ইসরায়েল-যুক্তরাষ্ট্রের হামলা রাতে ইরানে ‘সবচেয়ে বেশি বোমাবর্ষণ’ হবে, মার্কিন অর্থমন্ত্রীর পূর্বাভাস

জাতীয়

বুধবার থেকে ট্রেনের শতভাগ টিকিট বিক্রি

 প্রকাশিত: ২০:১২, ১৫ সেপ্টেম্বর ২০২০

বুধবার থেকে ট্রেনের শতভাগ টিকিট বিক্রি

আগামীকাল বুধবার থেকে স্বাস্থ্যবিধি মেনে ট্রেনের শতভাগ টিকিট বিক্রির সিদ্ধান্ত নিয়েছে সরকার। এরমধ্যে ৫০ ভাগ অনলাইন এবং ৫০ ভাগ টিকিট কাউন্টারে বিক্রি করা  হবে।
রেলপথ মন্ত্রণালয়ের তথ্য কর্মকর্তা শরীফ আলম মঙ্গলবার এ তথ্য জানিয়েছেন।

এর আগে গত ২৬ মার্চ থেকে করোনাভাইরাসের কারণে রেল স্টেশনের কাউন্টারে টিকিট বিক্রি বন্ধ রাখে বাংলাদেশ রেলওয়ে। ৬৮ দিন পর ৩১ মে সীমিত পরিসরে ট্রেন চালু হলেও শুধুমাত্র অনলাইনেই টিকিট বিক্রি করছিলো রেলওয়ে।

সংস্থাটির সিদ্ধান্ত ছিলো, করোনা পরিস্থিতি স্বাভাবিক হলেও আন্তঃনগর ট্রেনের টিকিট আর কখনোই কাউন্টারে দেয়া হবে না। দেশের সাত কোটিরও বেশি মানুষ ইন্টারনেট ব্যবহারকারী নন; এমন বাস্তবতায় শতভাগ টিকিট অনলাইনে বিক্রির সিদ্ধান্ত সমালোচনার মুখে পড়ে।

৫ মাস ১৮ দিন পর শনিবার থেকে কাউন্টারে টিকিট বিক্রি শুরু করে রেলওয়ে। ওদিন থেকে ট্রেনের ৫০ শতাংশ আসনের অর্ধেক টিকিট পাওয়া যায় কাউন্টারে। বাকি অর্ধেক ২৫ শতাংশ মোবাইল অ্যাপ, অনলাইনে বিক্রি করা হয়। তবে বুধবার থেকে ট্রেনের শতভাগ টিকিট বিক্রি করা হবে।

অনলাইন নিউজ পোর্টাল