সোমবার ৩০ মার্চ ২০২৬, চৈত্র ১৫ ১৪৩২, ১১ শাওয়াল ১৪৪৭

ব্রেকিং

লরি শ্রমিকদের কারাদণ্ড: উত্তরের ৮ জেলায় তেল সরবরাহ বন্ধ বিরোধী দলের নোটিশ: বিধি মেনে সংসদ পরিচালনার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর অতীতে জিডিপি প্রবৃদ্ধি ‘ফুলিয়ে-ফাঁপিয়ে’ দেখানো হয়েছে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা হরমুজের কাছে হানা, খার্ক দখলে ‘স্থল অভিযানের প্রস্তুতি নিচ্ছে’ পেন্টাগন মার্কিন সেনারা এলে আগুনে পুড়িয়ে দেওয়া হবে: ইরানি স্পিকারের হুঁশিয়ারি প্রিপেইড মিটারের মাসিক চার্জ তুলে দিচ্ছে সরকার ঈদের ছুটির পর সংসদ অধিবেশন শুরু মানব পাচারের মামলা: জেনারেল মাসুদ উদ্দিন আরও ৬ দিন রিমান্ডে গত ৮ বছর দেশে হামের টিকাই দেওয়া হয়নি: স্বাস্থ্যমন্ত্রী বাস থেকে শতভাগ যাত্রী নামিয়ে ফেরিতে তুলতে হবে আরও ১১ জেলা পেল নতুন ডিসি আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী: হেঁটে ঘুরলেন সচিবালয়ের বিভিন্ন মন্ত্রণালয় নড়াইলে ‘তেল না পেয়ে’ পাম্প ম্যানেজারকে ট্রাকচাপা দিয়ে হত্যার অভিযোগ শাহজালালে বিমানের শৌচাগারে মিলল ৩৮ কোটি টাকার সোনার বার এবার এসএসসি পরীক্ষা কক্ষেও বসবে সিসিটিভি

জাতীয়

৩ হাজার ৭২০ বস্তা চিনি নিয়ে মেঘনায় ডুবল ট্রলার

 প্রকাশিত: ১৮:০০, ১০ আগস্ট ২০২২

৩ হাজার ৭২০ বস্তা চিনি নিয়ে মেঘনায় ডুবল ট্রলার

বরিশালের হিজলা উপজেলার মেঘনা নদীতে ৩ হাজার ৭২০ বস্তা চিনি বোঝাই একটি ট্রলার ডুবে গেছে।

বুধবার সকাল ১০টায় উপজেলার কাইছমা বাজার সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এই খবর নিশ্চিত করেছেন হিজলা নৌ-পুলিশ ফাঁড়ির পরিদর্শক বিকাশ চন্দ্র দে। 

তিনি জানান, এমভি ফারহান-ফাহিম নামের একটি ট্রলার নারায়ণগঞ্জের সোনারগাঁ থেকে তিন হাজার ৭২০ বস্তা চিনি নিয়ে ভোলার উদ্দেশে রওনা দিয়েছিল। 

পথে ট্রলারটি একটি ডুবোচরে ধাক্কা খায়। তাতে তলা ফেটে ট্রলারটি কাত হয়ে যায়। নদীতে থাকা প্রচণ্ড বাতাস ও টেউয়ের আঘাতে কাত হয়ে যাওয়া ট্রলারে পানি ঢুকতে থোকে। একসময় সেটি ডুবতে থাকে।

এরকম এক অবস্থায় টহলরত নৌ-পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে পৌঁছায়। তারা ট্রলারে থাকা পাঁচজনকে উদ্ধার করে।

বিকাশ চন্দ্র জানান, ট্রলার থেকে ৩০০ বস্তা চিনি উদ্ধার করে স্থানীয় জেলে নৌকায় তোলা হয়। ট্রলারটি বাকি তিন হাজার ৪২০ বস্তাসহ পানিতে ডুবে গেছে। ভোলার হোসেন ট্রেডার্স ফ্রেশ কোম্পানির ওই চিনির ক্রেতা।

ট্রলারটি উদ্ধারের চেষ্টা শুরু হয়েছে।