বৃহস্পতিবার ১২ ফেব্রুয়ারি ২০২৬, মাঘ ২৯ ১৪৩২, ২৪ শা'বান ১৪৪৭

ব্রেকিং

শঙ্কামুক্ত ও বিশ্বাসযোগ্য নির্বাচন করতে ‘সম্পূর্ণ দৃঢ়প্রতিজ্ঞ’: প্রধান উপদেষ্টা উৎস ও ব্যবহারের খাত বৈধ হলে ৫ কোটি টাকা বহনেও সমস্যা নেই: ইসি ভোটকেন্দ্রে যারা নাশকতা করতে আসবে, ঝুঁকি তাদেরই: র‍্যাব ডিজি ভোটে টাকা লেনদেনের তথ্য পেলে ‘ব্যবস্থা নেবে’ র‍্যাব কুমিল্লায় ভোট কেনার অভিযোগে জামায়াত নেতা আটক বিমানবন্দরে আটক জামায়াত নেতার ব্যাগে মিলল ৭৪ লাখ টাকা: পুলিশ শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনে ইসি অবিচল: সিইসি ভোটে টাকার লেনদেন বন্ধে মোবাইল ব্যাংকিং সীমিত, ভোগান্তি টাকা থাকলেই ধরবে কেন, প্রশ্ন জামায়াতের ‘টাকার ব্যাগ’সহ আটক জামায়াত নেতা অসুস্থ, হাসপাতালে ভর্তি রিটার্নিং কর্মকর্তাদের হাতে পৌঁছেছে ৮ লাখ ৮৩ হাজার পোস্টাল ভোট ভোটের মাঠে ৯ লাখ ১৯ হাজার ফোর্স, সেনা ১ লাখ কানাডার ব্রিটিশ কলম্বিয়ায় গোলাগুলিতে নিহত ১০ ইউরোপের প্রতি কৌশলগত খাতে বিনিয়োগ বাড়াতে আহ্বান মাখোঁর

জাতীয়

স্কুলের গেট ভেঙে প্রাণ গেল ৬ বছরের শিশুর

 প্রকাশিত: ১২:৫০, ১০ আগস্ট ২০২২

স্কুলের গেট ভেঙে প্রাণ গেল ৬ বছরের শিশুর

খাগড়াছড়িতে একটি স্কুলের গেট ভেঙে প্রাক-প্রাথমিক শ্রেণির এক শিক্ষার্থী মারা গেছে। 

আজ বুধবার সকাল ৯টার দিকে সদর উপজেলার খবং পড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিশুটি মারা যায়। এই তথ্য নিশ্চিত করেন খাগড়াছড়ি থানার ওসি মো. আরিফুর রহমান।

তিনি জানান, নিহত শ্রাবণ দেওয়ান (৬) খাগড়াছড়ি পৌরসভার নারায়ণ খাইয়া এলাকার প্রণয় দেওয়ানের ছেলে।

উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. রবিউল ইসলামের কাছ থেকে জানা যায়, আজ সকালে শ্রাবণ তার মায়ের সঙ্গে স্কুলে গিয়েছিল। স্কুলে ঢোকার সময় হঠাৎ করে গেট ভেঙে তার ওপর পড়ে। স্থানীয়রা তাকে হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।

স্কুলের গেট ভেঙে পড়ার কারণ এখনও কেউ বলতে পারেননি। 

পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।