রোববার ২৮ জুন ২০২৬, আষাঢ় ১৪ ১৪৩৩

ব্রেকিং

রোমে ৩ বাংলাদেশিকে হত্যা: সন্দেহভাজনের ছবি প্রকাশ আবরার ফাহাদের নামে বুয়েটে হল হবে: শিক্ষামন্ত্রী শহীদ জননী জাহানারা ইমামকে ‘জাহান্নামের কীট’ বললেন রাকসুর নেতা ইসলামী ব্যাংকে অমুসলিমরা চাকরি করতে পারবেন? আলোচনা সংসদে বাংলাদেশকে ১১০ কোটি ডলার ঋণ দিচ্ছে বিশ্ব ব্যাংক ২৪ ঘণ্টায় হাম সন্দেহে ছয়জনের মৃত্যু লন্ডন স্টক এক্সচেঞ্জে বেক্সিমকো ফার্মার লেনদেন চালু যমুনায় বাড়ছে পানি ভাঙছে পাড়, বিলীন হচ্ছে ঘরবাড়ি সিলেটসহ সাত জেলার নদীসংলগ্ন নিম্নাঞ্চলে স্বল্পমেয়াদী বন্যার আভাস ৩ জেলায় মৃদু তাপপ্রবাহ, অব্যাহত থাকার আভাস ‘বাংলাদেশ প্রথম’ নীতি নিয়েই বিদেশে কথা বলেছি: প্রধানমন্ত্রী রোমে বাংলাদেশি পরিবারের ৩ জন খুন, বাঁচলেন বড় ছেলে ডারবানের পথে ‘বাংলার জয়যাত্রা’ ময়মনসিংহ মেডিকেলে হাম উপসর্গ নিয়ে একদিনে ৪ শিশুর মৃত্যু ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহত বেড়ে ৯২০ ইউরোপে মারাত্মক দাবদাহ, স্পেনে ৩ শতাধিক মৃত্যু

জাতীয়

এক জেলার মোটরবাইক অন্য জেলায় চালানো যাবে না ৭ দিন

 প্রকাশিত: ১১:৩৫, ৬ জুলাই ২০২২

এক জেলার মোটরবাইক অন্য জেলায় চালানো যাবে না ৭ দিন

আগামীকাল বৃহস্পতিবার থেকে মহাসড়কে এক জেলার রেজিস্ট্রেশনকৃত মোটরসাইকেল অন্য জেলায় চালানো যাবে না। পবিত্র ঈদুল আজহায় যাত্রীদের চলাচলের সুবিধার্থে এই ব্যবস্থা। বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) জরুরি বিজ্ঞপ্তি দিয়ে এই কথা জানিয়েছে। এছাড়া এই সময়ে মোটরসাইকেল রাইড শেয়ারিংয়ের মাধ্যমে যাত্রী বহন করাও যাবে না।

আজ বুধবার গণমাধ্যমে মোটরসাইকেল চলাচল সীমিত অথবা বন্ধ রাখা সংক্রান্ত এক জরুরি বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

এই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘‘পবিত্র ঈদুল আজহা উদযাপন উপলক্ষে যাত্রী সাধারণের চলাচলের সুবিধার্থে মহাসড়কে ঈদের আগের তিন দিন, ঈদের দিন এবং ঈদের পরের তিন দিন অর্থাৎ ৭ জুলাই হতে ১৩ জুলাই পর্যন্ত মহাসড়কে মোটরসাইকেলে রাইড শেয়ারিংয়ের মাধ্যমে যাত্রী বহন করা যাবে না। এক জেলার রেজিস্ট্রেশনকৃত মোটরসাইকেল অন্য জেলায় চালানো যাবে না। যৌক্তিক ও অনিবার্য প্রয়োজনে এক জেলার মোটরসাইকেল অন্য জেলায় নিতে হলে সংশ্লিষ্ট এলাকার হাইওয়ে অথবা জেলা পুলিশের অনুমতি গ্রহণ করতে হবে।’’ 

বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, ‘‘একই সময়ে মহাসড়কে  ট্রাক, লরি, কাভার্ডভ্যান চলাচল বন্ধ থাকবে। তবে নিত্যপ্রয়োজনীয় দ্রব্য-সামগ্রী, খাদ্যদ্রব্য, পচনশীল দ্রব্য, গার্মেন্টস সামগ্রী, ওষুধ, সার, কাঁচা-চামড়া, পশু বহনকারী ট্রাক এবং জ্বালানি বহনকারী যানবাহনসমূহ এর আওতামুক্ত থাকবে।’’