রোববার ২৯ মার্চ ২০২৬, চৈত্র ১৫ ১৪৩২, ১০ শাওয়াল ১৪৪৭

ব্রেকিং

লরি শ্রমিকদের কারাদণ্ড: উত্তরের ৮ জেলায় তেল সরবরাহ বন্ধ বিরোধী দলের নোটিশ: বিধি মেনে সংসদ পরিচালনার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর অতীতে জিডিপি প্রবৃদ্ধি ‘ফুলিয়ে-ফাঁপিয়ে’ দেখানো হয়েছে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা হরমুজের কাছে হানা, খার্ক দখলে ‘স্থল অভিযানের প্রস্তুতি নিচ্ছে’ পেন্টাগন মার্কিন সেনারা এলে আগুনে পুড়িয়ে দেওয়া হবে: ইরানি স্পিকারের হুঁশিয়ারি প্রিপেইড মিটারের মাসিক চার্জ তুলে দিচ্ছে সরকার ঈদের ছুটির পর সংসদ অধিবেশন শুরু মানব পাচারের মামলা: জেনারেল মাসুদ উদ্দিন আরও ৬ দিন রিমান্ডে গত ৮ বছর দেশে হামের টিকাই দেওয়া হয়নি: স্বাস্থ্যমন্ত্রী বাস থেকে শতভাগ যাত্রী নামিয়ে ফেরিতে তুলতে হবে আরও ১১ জেলা পেল নতুন ডিসি আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী: হেঁটে ঘুরলেন সচিবালয়ের বিভিন্ন মন্ত্রণালয় নড়াইলে ‘তেল না পেয়ে’ পাম্প ম্যানেজারকে ট্রাকচাপা দিয়ে হত্যার অভিযোগ শাহজালালে বিমানের শৌচাগারে মিলল ৩৮ কোটি টাকার সোনার বার এবার এসএসসি পরীক্ষা কক্ষেও বসবে সিসিটিভি

জাতীয়

মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই আসামিকে খালাস দিলেন আপিল বিভাগ 

 প্রকাশিত: ১৪:৪৭, ২৩ জুন ২০২২

মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই আসামিকে খালাস দিলেন আপিল বিভাগ 

১৫ বছর ধরে কনডেম সেলে থাকা মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই আসামি ইসমাঈল হোসেন বাবু ও সোনাদিকে খালাস দিয়েছেন সুপ্রিমকোর্টের আপিল বিভাগ। 

মৃত্যুদন্ডপ্রাপ্ত আরেক আসামি তরিকুল ইসলামকে যাবজ্জীবন কারাদন্ড দেয়া হয়েছে। একই সঙ্গে তাদের দ্রুত কনডেম সেল থেকে মুক্তিরও নির্দেশ দিয়েছেন আদালত।

প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর নেতৃত্বে তিন সদস্যের আপিল বিভাগ বেঞ্চ আজ এ রায় দেন।

আসামিদের পক্ষে শুনানি করেন এডভোকেট হেলাল উদ্দিন মোল্লা। রাষ্ট্রপক্ষে শুনানি করেন ডেপুটি এটর্নি জেনারেল বশির আহমেদ।

২০০৬ সালে ১০ অক্টোবর রাজশাহীর গোদাগাড়িতে খুন হন মিলিয়ারা খাতুন ও তার কন্যা পারভীন। এ ঘটনায় দায়ের করা মামলায় ২০০৮ সালে ইসমাইল, সোনাদি ও তরিকুলকে মৃত্যুদন্ড দেন বিচারক আদালত।

ডেথ রেফারেন্স ও আসামি পক্ষের আপিল শুনানি নিয়ে হাইকোর্ট সে রায় বহাল রাখেন। হাইকোর্ট রায়ের বিষয়ে আনা আবেদনের শুনানি নিয়ে আপিল বিভাগ আজ হাইকোর্ট রায় বাতিল করে মৃত্যুদন্ড থেকে দুজনকে খালাস ও একজনকে বিচারিক আদালতের রায় সংশোধন করে যাবজ্জীবনের রায় দিয়েছেন।