রোববার ২৯ মার্চ ২০২৬, চৈত্র ১৫ ১৪৩২, ১০ শাওয়াল ১৪৪৭

ব্রেকিং

লরি শ্রমিকদের কারাদণ্ড: উত্তরের ৮ জেলায় তেল সরবরাহ বন্ধ বিরোধী দলের নোটিশ: বিধি মেনে সংসদ পরিচালনার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর অতীতে জিডিপি প্রবৃদ্ধি ‘ফুলিয়ে-ফাঁপিয়ে’ দেখানো হয়েছে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা হরমুজের কাছে হানা, খার্ক দখলে ‘স্থল অভিযানের প্রস্তুতি নিচ্ছে’ পেন্টাগন মার্কিন সেনারা এলে আগুনে পুড়িয়ে দেওয়া হবে: ইরানি স্পিকারের হুঁশিয়ারি প্রিপেইড মিটারের মাসিক চার্জ তুলে দিচ্ছে সরকার ঈদের ছুটির পর সংসদ অধিবেশন শুরু মানব পাচারের মামলা: জেনারেল মাসুদ উদ্দিন আরও ৬ দিন রিমান্ডে গত ৮ বছর দেশে হামের টিকাই দেওয়া হয়নি: স্বাস্থ্যমন্ত্রী বাস থেকে শতভাগ যাত্রী নামিয়ে ফেরিতে তুলতে হবে আরও ১১ জেলা পেল নতুন ডিসি আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী: হেঁটে ঘুরলেন সচিবালয়ের বিভিন্ন মন্ত্রণালয় নড়াইলে ‘তেল না পেয়ে’ পাম্প ম্যানেজারকে ট্রাকচাপা দিয়ে হত্যার অভিযোগ শাহজালালে বিমানের শৌচাগারে মিলল ৩৮ কোটি টাকার সোনার বার এবার এসএসসি পরীক্ষা কক্ষেও বসবে সিসিটিভি

জাতীয়

নোয়াখালীতে চারটি হত্যা মামলার আসামি গ্রেপ্তার

 আপডেট: ১৭:৫৪, ২৩ মে ২০২২

নোয়াখালীতে চারটি হত্যা মামলার আসামি গ্রেপ্তার

নোয়াখালী জেলার বেগমগঞ্জ থানা পুলিশ একাধিক মামলার আসামি বাশার ডাকাতকে গ্রেপ্তার করেছে।

গ্রেপ্তারকৃত আবুল বাসার (৪৫) বেগমগঞ্জের ছয়ানি ইউনিয়নের ভবানীজীবনপুর গ্রামের নুর ইসলামের ছেলে।

সোমবার ভোরে তাকে গ্রেপ্তার করা হয়। এসময় তার হেফাজত থেকে একটি দেশীয় তৈরী এলজি ও এক রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়।

নোয়াখালী জেলা পুলিশ সুপার (এসপি) মো.শহীদুল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বেগমগঞ্জ থানার পুলিশ তাকে গ্রেপ্তার করে। তার বিরুদ্ধে চারটি হত্যা মামলা, একটি ডাকাতি মামলা এবং একটি সাজাপ্রাপ্ত মামলাসহ ছয়টি পরোয়ানাভুক্ত মামলা রয়েছে।