বৃহস্পতিবার ১২ ফেব্রুয়ারি ২০২৬, মাঘ ৩০ ১৪৩২, ২৪ শা'বান ১৪৪৭

ব্রেকিং

প্রায় ৩৩ হাজার কেন্দ্রে ভোট পড়েছে ৩২.৮৮% কেমন ভোট হচ্ছে, ঘুরে দেখলেন প্রধান উপদেষ্টা রিজভীর অবস্থা ‘একটু উন্নতির দিকে’, জানতে চেয়েছেন ভোট পরিস্থিতি বিএনপিকে ৯০ মিনিট মাঠে থাকার আহ্বান পাটওয়ারীর ভোটের পরিবেশ চমৎকার: জামায়াত চমৎকার ভোট হচ্ছে, কোনো শঙ্কা নেই: ডিএমপি কমিশনার এদেশের মালিকানা বুঝে নেওয়ার দিন: নাহিদ ইসলাম মুন্সীগঞ্জে কেন্দ্রের সামনে মুহুর্মুহু বোমা বিস্ফোরণ, ভোট ব্যাহত আমাদের দুঃস্বপ্নের অবসান, নতুন স্বপ্নের শুরু: ইউনূস ভোট দিলেন প্রধান উপদেষ্টা জয় নিয়ে আমি ইনশাল্লাহ আশাবাদী: তারেক বাংলাদেশ ‘গণতন্ত্রের ট্রেনে উঠে গেল’: সিইসি বাড়ছে উপস্থিতি, ভোটারদের উচ্ছ্বাস পাড়া-মহল্লায় ভোট উৎসব, সুনসান ঢাকার সড়ক বডি ক্যামেরা ও মানুষহীন আকাযান থেকে সরাসরি ভোট দেখছে ইসি

জাতীয়

ফাহাদ হত্যার ২২ আসামি নিজেদের নির্দোষ দাবি করল

 প্রকাশিত: ২০:০০, ১৪ সেপ্টেম্বর ২০২১

ফাহাদ হত্যার ২২ আসামি নিজেদের নির্দোষ দাবি করল

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যা মামলার ২২ আসামি নিজেদের নির্দোষ দাবি করে ন্যায়বিচার প্রত্যাশা করেছেন। 
মঙ্গলবার ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-১ এর বিচারক আবু জাফর মো. কামরুজ্জামানের আদালতে আত্মপক্ষ সমর্থনে এ দাবি করেন তারা।

এদিন কারাগারে আটক আসামিদের আদালতে হাজির করা হয়। বিচারক আসামিদের বিরুদ্ধে আনীত অভিযোগ ও ৪৬ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ পড়ে শোনান। এ সময় বিচারক তাদের প্রশ্ন করেন, আপনারা দোষী না নির্দোষ? উত্তরে তারা নিজেদের নির্দোষ দাবি করে আদালতের কাছে ন্যায়বিচার প্রত্যাশা করেন। এরপর আদালত যুক্তিতর্ক উপস্থাপনের আগামীকাল বুধবার দিন ধার্য করেন।

এর আগে ৮ সেপ্টেম্বর আদালতে রাষ্ট্রপক্ষের যুক্তি উপস্থাপনের জন্য দিন ধার্য ছিল। তবে রাষ্ট্রপক্ষ পুনরায় অভিযোগ গঠন শুনানির জন্য আবেদন করেন। এরপর আদালত আবেদন মঞ্জুর করে আসামিদের বিরুদ্ধে পুনরায় অভিযোগ গঠন করেন। একই সঙ্গে আদালত আসামিদের আত্মপক্ষ সমর্থনের জন্য ১৪ সেপ্টম্বর দিন ধার্য করেন।

গত ৫ অক্টোবর এ মামলার বাদী ও আবরারের বাবা বরকতুল্লাহর আদালতে সাক্ষ্য দেন। এর মধ্য দিয়ে এ মামলার সাক্ষ্যগ্রহণ শুরু হয়। 

অনলাইন নিউজ পোর্টাল