শুক্রবার ১৬ জানুয়ারি ২০২৬, মাঘ ২ ১৪৩২, ২৭ রজব ১৪৪৭

ব্রেকিং

নির্বাচনে জামায়াত ১৭৯ আসনে, এনসিপি ৩০ আসনে লড়বে ‘এবার গুলি ফস্কাবে না’, ট্রাম্পের রক্তাক্ত ছবি দেখিয়ে হুমকি ইরানের জুলাই গণঅভ্যুত্থানে অংশগ্রহণকারীদের দায়মুক্তি দিয়ে অধ্যাদেশ হচ্ছে সাংবাদিক আনিস আলমগীরের বিরুদ্ধে এবার মামলা করছে দুদক হাদি হত্যা মামলার পুনঃতদন্তে সিআইডি অধ্যাদেশের দাবিতে সোমবার থেকে সায়েন্স ল্যাব মোড়ে অবস্থান কর্মসূচি, অনড় শিক্ষার্থীরা চলন্ত বাসে ছাত্রীকে রাতভর ‘দলবেঁধে ধর্ষণ’, চালক-হেলপারসহ আটক ৩ কয়েক ঘণ্টা বন্ধ রাখার পর আকাশসীমা আবার খুলেছে ইরান এসএসসি পরীক্ষা শুরু ২১ এপ্রিল ইরানে হত্যাকাণ্ড বন্ধ, তেহরানের দাবি: ফাঁসির পরিকল্পনা নেই ট্রাম্পের ‘যুদ্ধক্ষমতা সীমিত’ লক্ষ্য থেকে সরে এল সিনেট ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি: অধ্যাদেশের দাবিতে ফের সড়কে সাত কলেজ পাবনা ১ ও ২ আসনে ভোটের বাধা কাটল হাসিনার আমৃত্যু কারাদণ্ডের মামলা আপিলের কার্য তালিকায় বাংলাদেশ, পাকিস্তানসহ ৭৫ দেশের অভিবাসী ভিসা বন্ধ করছে যুক্তরাষ্ট্র বিক্ষোভকারী এরফানের মৃত্যুদণ্ড স্থগিত করল ইরান

শিশু

চাঁদপুরে নানা আয়োজনে প্রতিবন্ধী দিবস পালিত

 প্রকাশিত: ২০:২৬, ৩ ডিসেম্বর ২০২৫

চাঁদপুরে নানা আয়োজনে প্রতিবন্ধী দিবস পালিত

চাঁদপুর, ৩ ডিসেম্বর, ২০২৫ (বাসস) : বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে চাঁদপুরে ৩৪তম আন্তর্জাতিক এবং ২৭তম জাতীয় প্রতিবন্ধী দিবস পালিত হয়েছে। 

 

আজ বুধবার সকালে দিবসটি উপলক্ষে সরকারি বাক ও শ্রবণ প্রতিবন্ধী বিদ্যালয় প্রাঙ্গণে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

 

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক (ডিসি) মো. নাজমুল ইসলাম সরকার। তিনি বক্তব্যে বলেন, আজকে মায়েদের একটি স্বীকৃতির দিন। যে মায়েরা এ স্বর্ণ সন্তানদের জননী তাদের স্যালুট দিতে চাই। আপনি আজকে স্পেশাল একজন মা। আজকের দিবস আপনার সন্তানের জন্য পালন হচ্ছে।

 

জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক মো. নজরুল ইসলামের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন সিভিল সার্জন মোহাম্মদ নুর আলম দীন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. এরশাদ উদ্দিন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. খায়রুল কবীর, স্বাধীনতা পদকপ্রাপ্ত নারী মুক্তিযোদ্ধা ডা. সৈয়দা বদরুন্নাহার চৌধুরী।

 

আলোচনার শুরুতে স্বাগত বক্তব্য দেন প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা সুমন নন্দী। প্রতিবন্ধীদের মধ্যে বক্তব্য দেন কামাল মিজী, মো. সফিউল্লা। প্রতিবন্ধীদের মধ্যে কবিতা আবৃতি ও অভিনয় করেন নুরজাহান প্রমুখ।

 

আলোচনা সভার পূর্বে বিদ্যালয় প্রাঙ্গণ থেকে জেলা প্রশাসকের নেতৃত্বে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়। র‌্যালিটি প্রাঙ্গণের বিভিন্ন অংশ ঘুরে আলোচনা সভায় গিয়ে শেষ হয়। অনুষ্ঠানে সরকারি শিশু পরিবার ও বাক শ্রবণ শিশুরা মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে।