মঙ্গলবার ০৩ মার্চ ২০২৬, ফাল্গুন ১৯ ১৪৩২, ১৪ রমজান ১৪৪৭

ব্রেকিং

খামেনির পর ইসরায়েলের নিশানায় পেজেশকিয়ান, ইরানের প্রেসিডেন্টের দপ্তরে হামলা বাড়তে পারে ঈদের ছুটি, মন্ত্রিসভার সিদ্ধান্তের অপেক্ষা সব জেলায় জিলা স্কুল হবে: শিক্ষামন্ত্রী হরমুজ প্রণালি বন্ধে বাড়ছে তেলের মূল্য বৃদ্ধির শঙ্কা সৌদি আরামকোতে ড্রোন হামলায় ইসরায়েলকে দায়ী করল ইরান, বলল ছদ্মবেশী অভিযান দুদক চেয়ারম্যানসহ পুরো কমিশনের পদত্যাগ নিজেকে এক বছরের জন্য ‘ভিভিআইপি’ ঘোষণা করে গেছেন ইউনূস চার দিনে শাহজালাল ও শাহ আমানতে ১৮২ ফ্লাইট বাতিল কণ্ঠশিল্পী আসিফের মদের মামলার রায় ৯ মার্চ স্টারমারের ভূমিকায় ক্ষুব্ধ ট্রাম্প ঈদযাত্রা: ট্রেনের অগ্রিম টিকেট বিক্রি শুরু ফের বাড়লো সোনার দাম, প্রতি ভরি ২৭৭৪২৮ টাকা ইরানের সরাসরি হামলায় কুয়েতে ৬ মার্কিন সেনা নিহত ট্রাম্পের হুঁশিয়ারি: রিয়াদের ঘটনায় ‘খুব শিগগির` জবাব দেওয়া হবে রিয়াদে মার্কিন দূতাবাসে ড্রোন হামলা এটি অনন্ত যুদ্ধ নয় বরং শান্তির প্রবেশদ্বার: নেতানিয়াহু

শিশু

কিউবায় চিকুনগুনিয়া ও ডেঙ্গুতে শিশুসহ ৩৩ জনের মৃত্যুঢাকা, ২ ডিসেম্

 প্রকাশিত: ২০:০৪, ২ ডিসেম্বর ২০২৫

কিউবায় চিকুনগুনিয়া ও ডেঙ্গুতে শিশুসহ ৩৩ জনের মৃত্যুঢাকা, ২ ডিসেম্

ঢাকা, ২ ডিসেম্বর, ২০২৫ (বাসস) : কিউবায় মশাবাহিত চিকুনগুনিয়া ও ডেঙ্গু ভাইরাসে জুলাই থেকে এখন পর্যন্ত ২১ শিশুসহ মোট ৩৩ জনের মৃত্যু হয়েছে। কর্তৃপক্ষ সোমবার এ তথ্য জানিয়েছে।

 

হাভানা থেকে বার্তাসংস্থা এএফপি এ খবর জানায়।

 

রাষ্ট্রীয় টিভিতে দেশটির উপ-স্বাস্থ্যমন্ত্রী কারিলদা পেনা জানান, চিকুনগুনিয়ায় অধিকাংশের মৃত্যু হয়েছে। জ্বর ও জয়েন্টের ব্যথা রোগটির উপসর্গ। এটি রোগীকে অত্যন্ত দুর্বল করে দিলেও প্রাণঘাতী নয়। এছাড়া ডেঙ্গুতে প্রাণ গেছে ১২ জনের।

 

তিনি আরও জানান, চিকুনগুনিয়া ভাইরাসটি জুলাইয়ে কিউবার পশ্চিমাঞ্চলীয় মাতান্সাস প্রদেশে প্রথম শনাক্ত হয়, তবে অল্প সময়ের মধ্যেই ৯৭ লাখ জনসংখ্যার দেশটির ১৫টি প্রদেশের সব কটিতে তা ছড়িয়ে পড়ে। একই সঙ্গে, কমিউনিস্ট শাসিত দ্বীপটি ডেঙ্গুর প্রাদুর্ভাবেরও শিকার হয়েছে।

 

কয়েক দশকের মধ্যে সবচেয়ে খারাপ অর্থনৈতিক সংকটের সময় পার করছে কিউবা। বিশুদ্ধ পানি, খাদ্য, জ্বালানি ও ওষুধের ঘাটতির সঙ্গে লড়াই করছে দেশটি।

 

চিকিৎসা ও ওষুধশিল্পে দক্ষতার জন্য পরিচিত কিউবা ২০১৪ সালের চিকুনগুনিয়া প্রাদুর্ভাব দ্রুত নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছিল।

 

কিন্তু এবার দেশটি জানায়, ‘অপরিচ্ছন্নতা, জমে থাকা আবর্জনা’ এবং মানুষজন পানির ট্যাংকে পানি জমিয়ে রাখায় পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে।

 

মার্কিন নিষেধাজ্ঞা ও কোভিডে পর্যটন খাত ধসে পড়ায় কিউবায় বৈদেশিক মুদ্রার ঘাটতি দেখা দিয়েছে। এতে দেশটির চিকিৎসা সেবা ও প্রতিরোধমূলক কর্মসূচি, যেমন মশা নিধন কার্যক্রম ব্যাপকভাবে কমে গেছে।