বুধবার ০৪ মার্চ ২০২৬, ফাল্গুন ২০ ১৪৩২, ১৫ রমজান ১৪৪৭

ব্রেকিং

খামেনির পর ইসরায়েলের নিশানায় পেজেশকিয়ান, ইরানের প্রেসিডেন্টের দপ্তরে হামলা বাড়তে পারে ঈদের ছুটি, মন্ত্রিসভার সিদ্ধান্তের অপেক্ষা সব জেলায় জিলা স্কুল হবে: শিক্ষামন্ত্রী হরমুজ প্রণালি বন্ধে বাড়ছে তেলের মূল্য বৃদ্ধির শঙ্কা সৌদি আরামকোতে ড্রোন হামলায় ইসরায়েলকে দায়ী করল ইরান, বলল ছদ্মবেশী অভিযান দুদক চেয়ারম্যানসহ পুরো কমিশনের পদত্যাগ নিজেকে এক বছরের জন্য ‘ভিভিআইপি’ ঘোষণা করে গেছেন ইউনূস চার দিনে শাহজালাল ও শাহ আমানতে ১৮২ ফ্লাইট বাতিল কণ্ঠশিল্পী আসিফের মদের মামলার রায় ৯ মার্চ স্টারমারের ভূমিকায় ক্ষুব্ধ ট্রাম্প ঈদযাত্রা: ট্রেনের অগ্রিম টিকেট বিক্রি শুরু ফের বাড়লো সোনার দাম, প্রতি ভরি ২৭৭৪২৮ টাকা ইরানের সরাসরি হামলায় কুয়েতে ৬ মার্কিন সেনা নিহত ট্রাম্পের হুঁশিয়ারি: রিয়াদের ঘটনায় ‘খুব শিগগির` জবাব দেওয়া হবে রিয়াদে মার্কিন দূতাবাসে ড্রোন হামলা এটি অনন্ত যুদ্ধ নয় বরং শান্তির প্রবেশদ্বার: নেতানিয়াহু

শিশু

হাটহাজারীতে প্রোটিনসমৃদ্ধ খাবার খাওয়ানো হলো এতিম শিশুদের

 প্রকাশিত: ১৭:২৯, ১ ডিসেম্বর ২০২৫

হাটহাজারীতে প্রোটিনসমৃদ্ধ খাবার খাওয়ানো হলো এতিম শিশুদের

চট্টগ্রাম উত্তর (হাটহাজারী), ১ ডিসেম্বর, ২০২৫ (বাসস) : প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে চট্টগ্রামের হাটহাজারীতে সরকারি শিশু পরিবার ও সেইফ হোমে ‘স্কুল ফিডিং’ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

 

উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সহযোগিতায় এলডিডিপি প্রকল্পের আওতায় এ উদ্যোগ গ্রহণ করা হয়।

 

গতকাল রোববার উপজেলার ফরহাদাবাদ এলাকায় এতিম ও দুস্থ শিশু-কিশোরদের মধ্যে পুষ্টিকর খাবার বিতরণের মাধ্যমে এ কর্মসূচি পালিত হয়।

 

কর্মসূচির অংশ হিসেবে সেইফ হোমের নিবাসী এবং শিশু পরিবারের (বালক) সদস্যদের মধ্যে প্রাণীজ আমিষ ও পুষ্টিগুণ সমৃদ্ধ খাবার পরিবেশন করা হয়। অনুষ্ঠানে বক্তারা মানুষের স্বাস্থ্য সুরক্ষায় পরিমিত খাবার গ্রহণ এবং প্রাণীজ আমিষ ও প্রোটিনের গুণাগুণ তুলে ধরেন।

 

উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. সুজন কানুনগোর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা ও সেইফ হোমের তত্ত্বাবধায়ক মোজাহিদুল ইসলাম, হাটহাজারী প্রেসক্লাবের সভাপতি কেশব কুমার বড়ুয়া, ১ নম্বর ফরহাদাবাদ ইউপির প্যানেল চেয়ারম্যান শফিউল আজম এবং সোনালী ব্যাংক সরকারহাট শাখার ব্যবস্থাপক সুজয় ঘোষ, উপ-সহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা মতিনুল হক টিপু ও ইমাম হোসেনসহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তা-কর্মচারীগণ।