শনিবার ০৭ মার্চ ২০২৬, ফাল্গুন ২৩ ১৪৩২, ১৮ রমজান ১৪৪৭

ব্রেকিং

চুক্তিতে পৌঁছাতে জেলেনস্কিকে এগোতে হবে, পুতিন প্রস্তুত: ট্রাম্প ড্রোন হামলা ঠেকাতে ইউক্রেনের সহায়তা চায় যুক্তরাষ্ট্র খামেনিকে হত্যায় যুদ্ধ আইনের লঙ্ঘন হয়নি : ইসরাইল খলিলুর ও রিজওয়ানা ‘ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ে জড়িত’ ছিলেন: জামায়াতের তাহের ‘হুজুগে’ পাম্পে পাম্পে তেল কেনার হিড়িক স্কুল ও কলেজের জন্য ‘র‍্যাংকিং সিস্টেম’ হবে: শিক্ষামন্ত্রী ‘দেশের পরিস্থিতি বিবেচনায়’ ইফতারের জাঁকজমক কমালেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর বিদেশ সফরে বিমানবন্দরের রাষ্ট্রাচার সীমিত, থাকবেন শুধু ৪ প্রতিনিধি খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান পাচ্ছেন ‘স্বাধীনতা পুরস্কার’ ঈদে এবার সাত দিনের ছুটি এক মামলায় জামিন পেলেন আনিস আলমগীর ট্রাইব্যুনালে আবু সাঈদ হত্যার রায় ৯ এপ্রিল ৯৬ শতাংশ পুলিশ চায় পুরোনো ইউনিফর্ম নারায়ণগঞ্জে মারামারিতে যুবক খুন, বন্ধু হাসপাতালে ইরানের নতুন কৌশলে নতুন করে হিসাব মেলাতে হচ্ছে যুক্তরাষ্ট্রকে বড় পতনের পর এশিয়ার বাজার ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত

শিশু

রাজবাড়ীতে শিশু-কিশোরদের সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী

 প্রকাশিত: ১৮:২৩, ১০ নভেম্বর ২০২৫

রাজবাড়ীতে শিশু-কিশোরদের সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী

রাজবাড়ী, ১০ নভেম্বর, ২০২৫ (বাসস) : রাজবাড়ীতে ‘জাতীয় শিশু-কিশোর সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ’ অনুষ্ঠিত হয়েছে।

আজ সোমবার দুপুরে জেলা কার্যালয়ের সম্মেলন কক্ষে এ আয়োজন করে ইসলামিক ফাউন্ডেশন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের উপসচিব ডা. মাহমুদুল হক।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইসলামিক ফাউন্ডেশন রাজবাড়ীর উপপরিচালক এস এম  হাফিজুর রহমান। বক্তব্য দেন ফাউন্ডেশনের ফিল্ড অফিসার ফিরোজ আল মামুন ও ফিল্ড সুপার ভাইজার মো. আব্দুর রশিদ।

জেলার শিশু-কিশোররা কোরআন তেলাওয়াত, ইসলামী জ্ঞান, উপস্থিত বক্তৃতা, আযান, কবিতা আবৃত্তি ও রচনা প্রতিযোগিতায় অংশগ্রহণ করে।

অনুষ্ঠানে বক্তারা বলেন, ইসলামিক সংস্কৃতি ও নৈতিক মূল্যবোধ বিকাশে শিশু-কিশোরদের সম্পৃক্ততা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই ধরনের প্রতিযোগিতা তাদের মধ্যে ধর্মীয় ও সাংস্কৃতিক চেতনা জাগ্রত করতে সহায়ক ভূমিকা রাখবে।

অনুষ্ঠান শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি ও অন্যান্যরা। প্রতিযোগিতায় ৫টি উপজেলা থেকে ১৩০ জন প্রতিযোগী অংশ নেয়।