শনিবার ০৬ ডিসেম্বর ২০২৫, অগ্রাহায়ণ ২২ ১৪৩২, ১৫ জমাদিউস সানি ১৪৪৭

ব্রেকিং

‘সিদ্ধান্ত তাকেই নিতে হবে’, ভারতে শেখ হাসিনার থাকা প্রসঙ্গে জয়শঙ্কর বেগম খালেদা জিয়ার নেতৃত্ব ও প্রজ্ঞা মূল্যবান সম্পদ : আসিফ মাহমুদ খালেদা জিয়াকে হাসপাতালে দেখতে গেলেন জুবাইদা রহমান খালেদা জিয়ার শারীরিক অবস্থা ‘অপরিবর্তিত’ মাগুরায় সাব-রেজিস্ট্রি ও ভূমি অফিসে পেট্রোল বোমা, পুড়ল দলিল-আসবাব পোস্টাল ভোটিং: তফসিল ঘোষণার দিন থেকে দেশে নিবন্ধন তারেক রহমানের না ফেরা নিয়ে গুঞ্জনের কোনো ভিত্তি নেই: আমীর খসরু এবার স্ন্যাপচ্যাট ও ফেইসটাইম নিষিদ্ধ করল রাশিয়া জন্মসূত্রে নাগরিকত্ব বিষয়ে সম্মত যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট মিয়ানমারের প্রবাসী নাগরিকদের আগাম ভোটগ্রহণ শুরু থাইল্যান্ডে আরও পেছাতে পারে খালেদা জিয়ার লন্ডনযাত্রা মঞ্জু-আনিসুলের নেতৃত্বে আসছে নতুন জোট আগারগাঁওয়ে গ্যাসের আগুনে একই পরিবারের দগ্ধ ৭ সীমান্তে পাকিস্তান-আফগানিস্তান তুমুল গোলাগুলি ফিফা শান্তি পুরস্কার চালু হল ট্রাম্পকে দিয়ে

শিশু

কুয়াকাটা ও পায়রা বন্দরকে অর্থনৈতিকভাবে সক্রিয় করতে পদক্ষেপ নিবে বিএনপি : মোশাররফ

 প্রকাশিত: ১৪:২৭, ৮ নভেম্বর ২০২৫

কুয়াকাটা ও পায়রা বন্দরকে অর্থনৈতিকভাবে সক্রিয় করতে পদক্ষেপ নিবে বিএনপি : মোশাররফ

পটুয়াখালী, ৮ নভেম্বর, ২০২৫ (বাসস) : বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এবিএম মোশাররফ হোসেন বলেছেন, পটুয়াখালীর কলাপাড়ায় পায়রা বন্দর নির্মাণ হলেও এটিকে অর্থনৈতিকভাবে সচল করতে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করা হয়নি। বিএনপি  ক্ষমতায় আসলে এর উদ্যোগ নেয়া হবে।

গতকাল শুক্রবার সন্ধ্যায় কলাপাড়া টেলিভিশন জার্নালিস্ট ফোরামের কার্যালয় উদ্বোধন ও সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে মোশাররফ বলেন, ‘পায়রা পোর্টে কয়লা ছাড়া অন্য কোনো পণ্য আমদানি হয় না। ইপিজেডটি কলাপাড়ায় স্থাপন করা হলে এ অঞ্চলে বিনিয়োগ ও কর্মসংস্থান বৃদ্ধি পেত।’

তিনি আরও বলেন, ‘পর্যটন কেন্দ্র কুয়াকাটায়ও পর্যটন কর্পোরেশনের কোনো বড় ধরনের বিনিয়োগ নেই। বিএনপি ক্ষমতায় এলে পরিকল্পিত উন্নয়ন বাস্তবায়ন এবং শিল্প স্থাপনে গ্যাসলাইন সম্প্রসারণ করা হবে।’

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাংবাদিক ফোরামের আহ্বায়ক মোহসীন পারভেজ। বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সভাপতি হাজী হুমায়ুন সিকদার ও পৌর বিএনপির সভাপতি গাজী মো. ফারুক।

এসময় বক্তব্য দেন এটিএন বাংলা, ইনডিপেনডেন্ট টেলিভিশন, ৭১ টেলিভিশন ও আনন্দ টেলিভিশনের প্রতিনিধিসহ স্থানীয় সাংবাদিকরা। অনুষ্ঠান পরিচালনা করেন এখন টিভির প্রতিনিধি জসীম পারভেজ।

এর আগে মোশাররফ হোসেন ফোরামের নবনির্মিত কার্যালয় উদ্বোধন করেন।

মতবিনিময় সভায় উপজেলা বিএনপি ও পৌর বিএনপির নেতৃবৃন্দ এবং সাংবাদিক ফোরামের সদস্যরা উপস্থিত ছিলেন।