শুক্রবার ২৬ জুন ২০২৬, আষাঢ় ১২ ১৪৩৩

ব্রেকিং

বাংলাদেশ ও চীনের ১৩ সমঝোতা বাজেটের ‘ফরম্যাট’ পরিবর্তনের চেষ্টা চলছে: অর্থমন্ত্রী এক টাকা দুর্নীতির প্রমাণ মিললে সংসদ ছাড়ব: হাসনাত হামের উপসর্গ নিয়ে আরো ৯ জনের মৃত্যু দিনাজপুরে নদীতে গোসলে নেমে পানিতে ডুবে ৩ নারীর মৃত্যু সীমান্তের সমস্যা ‘দ্রুত’ ঠিক হয়ে যাবে, ‘আশা’ দীনেশ ত্রিবেদীর ফের চালু হচ্ছে ভারতের ট্যুরিস্ট ভিসা, আবেদন নেওয়া হবে ২৮ জুন থেকে তারেক রহমান ও লি ছিয়াংয়ের দ্বিপক্ষীয় বৈঠক বাসসের সাবেক এমডি মাহবুব মোর্শেদকে দুদকে তলব ডেঙ্গুতে আরো একজনের মৃত্যু ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহত বেড়ে ১৬৪, আহত ৯৭১ তিস্তা প্রকল্পে সহযোগিতার আশ্বাস চীনের চীনে বাংলাদেশের প্রথম বিনিয়োগ কার্যালয় খোলার ঘোষণা প্রধানমন্ত্রীর দেশে ৮২ লাখ মানুষ মাদকাসক্ত: স্বরাষ্ট্রমন্ত্রী লক্ষ্মীপুরে একই পরিবারের ৩ জনকে গলাকেটে হত্যা ভারতের হাই কমিশনার দীনেশ ত্রিবেদীকে মন্ত্রীর মর্যাদা ভিনিসিউসের জোড়া গোলে গ্রুপ সেরা ব্রাজিল

সংস্কৃতি

নজরুলের ইসলামি চেতনার পাঁচটি কবিতা

 প্রকাশিত: ২১:১৩, ৪ জুন ২০২৬

নজরুলের ইসলামি চেতনার পাঁচটি কবিতা

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের চলে যাওয়ার দিন আজ। বুধবার (২৭ আগস্ট) তাঁর ৪৯তম মৃত্যুবার্ষিকী পালিত হচ্ছে। বাংলা ১৩৮৩ সালের ১২ ভাদ্র এই দিনে (১৯৭৬ সালের ২৯ আগস্ট) শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বাংলা সাহিত্যের এই কালজয়ী কবি।

কাজী নজরুল ইসলাম ছিলেন বিংশ শতাব্দীর অন্যতম অগ্রণী বাঙালি কবি, ঔপন্যাসিক। তিনি একাধারে কবি, সাহিত্যিক, সংগীতজ্ঞ, ঔপন্যাসিক, সাংবাদিক, সম্পাদক, রাজনীতিবিদ এবং সৈনিক ছিলেন।

অন্যায় ও অবিচারের বিরুদ্ধে নজরুল সর্বদাই ছিলেন সোচ্চার। অন্যায়, অবিচারের বিরুদ্ধে লেখার জন্য তখনকার ইংরেজ সরকার তার বেশ কয়েকটি বই বাজেয়াপ্ত করেছিল। বাজেয়াপ্ত করেছিল তার সম্পাদিত পত্রিকা। মুসলিম সমাজকে উদ্দীপ্ত করার জন্য লিখেছেন অসংখ্য ইসলামি কবিতা। সেখানে ফুটে উঠেছে ইসলামি চেতনা। এমনই পাঁচটি ইসলামি কবিতা এখানে তুলে ধরা হলো-

এক আল্লাহ জিন্দাবাদ

উহারা করুক হিংসা বিদ্বেষ আর নিন্দাবাদ;

আমরা বলিব, সাম্য, শান্তি, এক আল্লাহ জিন্দাবাদ।

উহারা চাহুক সঙ্কীর্ণতা, পায়রার খোপ, ডোবার ক্লেদ,

আমরা চাহিব উদার আকাশ, নিত্য আলোক প্রেম অভেদ।

উহারা চাহুক দাসের জীবন, আমরা শহীদী দর্জা চাই;

নিত্য মৃত্যু-ভীত ওয়া, মোরা মৃত্যু কোথায় খুঁজে বেড়াই।

নয়া যমানা

বাজিছে দামামা বাঁধরে আমামা

শির উঁচু করি মুসলমান।

দাওয়াত এসেছে নয়া যমানার

ভাঙ্গা কেল্লায় ওড়ে নিশান।

হে নামাজী আমার ঘরে নামাজ পড় আজ

হে নামাজী! আমার ঘরে নামাজ পড় আজ।

দিলাম তোমার চরণ-তলে হৃদয় -জায়নামাজ।

আমি গুনাহগার বে-খবর,

নামাজ পড়ার ন্ই অবসর।

মসজিদেরই পাশে আমার কবর দিও ভাই

মসজিদেরই পাশে আমার কবর দিও ভাই

যেন গোরে থেকেও মোয়াজ্জিনের আজান শুন্তে পাই।।

আমার গোরের পাশ দিয়ে ভাই নামাজীরা যাবে,

পবিত্র সেই পায়ের ধ্বনি এ বান্দা শুনতে পাবে।

আজাদ

কোথা সে আজাদ? কোথা সে পূর্ণ মুক্ত মুসলমান?

আল্লাহ ছাড়া করে না কারেও ভয়, কোথা সেই প্রাণ?

কোথা সে ‘আরিফ’, কোথা সে ইমাম, কোথা শক্তিধর?

মুক্ত যাহার বাণী শুনি’ কাঁপে ত্রিভুবন থরথর!