শুক্রবার ২৬ জুন ২০২৬, আষাঢ় ১২ ১৪৩৩

ব্রেকিং

বাংলাদেশ ও চীনের ১৩ সমঝোতা বাজেটের ‘ফরম্যাট’ পরিবর্তনের চেষ্টা চলছে: অর্থমন্ত্রী এক টাকা দুর্নীতির প্রমাণ মিললে সংসদ ছাড়ব: হাসনাত হামের উপসর্গ নিয়ে আরো ৯ জনের মৃত্যু দিনাজপুরে নদীতে গোসলে নেমে পানিতে ডুবে ৩ নারীর মৃত্যু সীমান্তের সমস্যা ‘দ্রুত’ ঠিক হয়ে যাবে, ‘আশা’ দীনেশ ত্রিবেদীর ফের চালু হচ্ছে ভারতের ট্যুরিস্ট ভিসা, আবেদন নেওয়া হবে ২৮ জুন থেকে তারেক রহমান ও লি ছিয়াংয়ের দ্বিপক্ষীয় বৈঠক বাসসের সাবেক এমডি মাহবুব মোর্শেদকে দুদকে তলব ডেঙ্গুতে আরো একজনের মৃত্যু ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহত বেড়ে ১৬৪, আহত ৯৭১ তিস্তা প্রকল্পে সহযোগিতার আশ্বাস চীনের চীনে বাংলাদেশের প্রথম বিনিয়োগ কার্যালয় খোলার ঘোষণা প্রধানমন্ত্রীর দেশে ৮২ লাখ মানুষ মাদকাসক্ত: স্বরাষ্ট্রমন্ত্রী লক্ষ্মীপুরে একই পরিবারের ৩ জনকে গলাকেটে হত্যা ভারতের হাই কমিশনার দীনেশ ত্রিবেদীকে মন্ত্রীর মর্যাদা ভিনিসিউসের জোড়া গোলে গ্রুপ সেরা ব্রাজিল

সংস্কৃতি

ইতিহাস গবেষণা ও ইসলামি চিন্তাচর্চায় সৈয়দ আব্দুল্লাহর অবদান অনন্য’

 প্রকাশিত: ২১:৩১, ৩ জুন ২০২৬

ইতিহাস গবেষণা ও ইসলামি চিন্তাচর্চায় সৈয়দ আব্দুল্লাহর অবদান অনন্য’

বাংলা সাহিত্যের খ্যাতিমান ইতিহাস গবেষক, বরেণ্য লেখক ও ইসলামি চিন্তাবিদ মরহুম তরফরত্ন সৈয়দ আব্দুল্লাহর জীবন ও কর্মভিত্তিক গ্রন্থ ‘আমার আব্বা’–এর প্রকাশনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২ জুন) বেলা ১১টায় হবিগঞ্জ প্রেসক্লাবে আয়োজিত অনুষ্ঠানে সাহিত্যপ্রেমী, সাংবাদিক, গবেষক, শিক্ষাবিদ ও বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তিরা অংশগ্রহণ করেন। লেখক ও গবেষক সৈয়দ আনোয়ার আব্দুল্লাহ রচিত এ গ্রন্থে মরহুম সৈয়দ আব্দুল্লাহর জীবন, সাহিত্যকর্ম, গবেষণা এবং ইসলামী চিন্তাধারার নানা দিক তুলে ধরা হয়েছে।

অনুষ্ঠানে বক্তারা বলেন, বাংলা সাহিত্য, ইতিহাস গবেষণা ও ইসলামি চিন্তাচর্চায় মরহুম তরফরত্ন সৈয়দ আব্দুল্লাহর অবদান অনন্য। তাঁর রচিত ‘গবেষণার আলোকে তরফ বিজয়’, ‘আরাকানের মুসলমান’, ‘মুসলিম মনীষা’ (তিন খণ্ড), ‘সিলেটে মাদানী (রহ.)’ এবং ‘মধ্যযুগের বাংলা সাহিত্য ও মহাকবি সৈয়দ সুলতান’ গ্রন্থসমূহ গবেষক মহলে বিশেষভাবে সমাদৃত। এছাড়াও ইতিহাস, সাহিত্য ও ইসলামী ভাবধারার বিভিন্ন বিষয়ে তাঁর অসংখ্য গবেষণাধর্মী রচনা বাংলা সাহিত্যকে সমৃদ্ধ করেছে।

বক্তারা আরও বলেন, ‘আমার আব্বা’ গ্রন্থটি শুধু একজন লেখকের জীবনচিত্র নয়, বরং একটি সময়, একটি চিন্তাধারা ও একজন মনীষীর কর্মময় জীবনের মূল্যবান দলিল। নতুন প্রজন্মের কাছে তাঁর চিন্তা, আদর্শ ও অবদান তুলে ধরতে বইটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

তরফ সাহিত্য পরিষদের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পরিষদের সভাপতি অধ্যক্ষ ফারুক উদ্দীন চৌধুরী। অনুষ্ঠান সঞ্চালনা করেন নাট্যকার জালাল উদ্দীন রুমি।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হবিগঞ্জ প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি ও প্রবীণ সাংবাদিক অ্যাডভোকেট মনসুর উদ্দীন আহমদ ইকবাল। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন হবিগঞ্জ সাহিত্য পরিষদের সভাপতি কবি তাহমিনা বেগম গিনি, বাহুবল কলেজের অধ্যক্ষ আব্দুর রব শাহীন, বরুনা মাদ্রাসার মুহাদ্দিস মাওলানা আব্দুল হাই উত্তরসুরী, তরফ সাহিত্য পরিষদের সহ-সভাপতি লেখক দেওয়ান মাসউদ চৌধুরী, অধ্যাপক ফিরুজুল ইসলাম চৌধুরী, সৈয়দ পারভেজ আহমদ, সাংবাদিক রুহুল হাসান শরীফ, মাওলানা নূরুল আমিন, কবি ও ঔপন্যাসিক শাহ মনসুর আহমদ সেলিম, অধ্যক্ষ মাওলানা আব্দুর রউফ, পর্যটক নাজির হোসেন হাসু, যুব উন্নয়ন কর্মকর্তা হেসেন শাহ এবং হবিগঞ্জ সাহিত্য পরিষদের সাধারণ সম্পাদক এম. এ. ওয়াহিদ প্রমুখ।