শনিবার ২৮ মার্চ ২০২৬, চৈত্র ১৪ ১৪৩২, ০৯ শাওয়াল ১৪৪৭

ব্রেকিং

ময়মনসিংহে অবৈধভাবে মজুদ করা ২৪ হাজার লিটার জ্বালানি জব্দ চব্বিশকে স্বাধীনতার সমান করলে ‘বিপর্যয় হবে’: মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী জ্বালানি সরবরাহে ডিপোতে নতুন সময়সূচি দিল বিপিসি ঈদের পর প্রবাসীদের কর্মস্থলে ফেরা কঠিন, ফ্লাইট বিপর্যয়ে দুর্ভোগ শুধু খার্গ নয়, যুক্তরাষ্ট্রের নজর ইরানের আরও সাত দ্বীপে সংসদে শব্দযন্ত্রের বিভ্রাট ‘অন্তর্ঘাত’ কি না, তদন্তে কমিটি এই পোশাকে পুলিশ সন্তুষ্ট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী ইসরায়েলের দিকে ক্ষেপণাস্ত্র ছুড়ল হুতিরা ইরানিরা চার সপ্তাহ ধরে ‘ডিজিটাল অন্ধকারে’ সরকার বলছে সংকট নেই: পাম্প কোথাও বন্ধ, কোথাও লম্বা লাইন দেশের পেট্রল পাম্পে ‘ট্যাগ অফিসার’ নিয়োগের সিদ্ধান্ত দৌলত‌দিয়ায় বাসডু‌বি: চতুর্থ দি‌নেও উদ্ধার অ‌ভিযান চলছে প্রায় ৪০ দিনের ছুটি শেষে শিক্ষাপ্রতিষ্ঠান খুলছে রোববার বেড়েছে সোনার দাম, প্রতিভরি ২৩৭০১২ টাকা সৌদি আরবে বিমানঘাঁটিতে ইরানি হামলায় ১২ মার্কিন সেনা আহত নেপালের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী কে পি শর্মা ওলি গ্রেপ্তার

শিশু

পথশিশুদের নিজেদের পছন্দ অনুযায়ী ঈদের পোশাক কিনে দিলো ছাত্রদল নেতা

 প্রকাশিত: ১৮:৪৭, ১৫ মার্চ ২০২৬

পথশিশুদের নিজেদের পছন্দ অনুযায়ী ঈদের পোশাক কিনে দিলো ছাত্রদল নেতা

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসের আশপাশে বসবাসরত সুবিধাবঞ্চিত ও ছিন্নমূল পথশিশুদের নিজেদের পছন্দ অনুযায়ী ঈদের নতুন পোশাক কিনে দিয়েছেন বিশ্ববিদ্যালয়ের অমর একুশে হল ছাত্রদলের সাবেক সভাপতি আব্দুল্লাহ আর রিয়াদ।

আজ শনিবার রাজধানীর ইস্টার্ন প্লাজা মার্কেটে প্রায় ২৫ থেকে ৩০ জন পথশিশুকে নিয়ে যান এই ছাত্রদল নেতা। সেখানে শিশুদের নিজেদের পছন্দমতো পোশাক বেছে নেওয়ার সুযোগ দেওয়া হয়। মূলত সমাজের সুবিধাবঞ্চিত এই শিশুদের ঈদের আনন্দে শামিল করতেই তার এই বিশেষ উদ্যোগ।

এ সময় ইকরা নামে এক পথশিশু বলেন, ঈদের নতুন কাপড় পেয়ে আমার খুব আনন্দ লাগছে। ঈদের দিনে এ জামা পড়ে ঘুরতে যাব।

এসময় উপস্থিত লোকজন এই উদ্যোগের প্রশংসা করে বলেন, সমাজের বিভিন্ন পর্যায়ের মানুষ যদি সুবিধাবঞ্চিত শিশুদের পাশে দাঁড়ান, তাহলে তাদের মধ্যেও উৎসবের আনন্দ কিছুটা হলেও পৌঁছে দেওয়া সম্ভব।

এ বিষয়ে আব্দুল্লাহ আর রিয়াদ বলেন, ঈদের আনন্দ সবার জন্য। সমাজের সুবিধাবঞ্চিত এই শিশুদের মুখে হাসি দেখতে পারা আমার জন্য সবচেয়ে বড় প্রাপ্তি। আমাদের মনে রাখতে হবে ‘মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য’। আমরা যদি নিজেদের সামর্থ্য অনুযায়ী একটু এগিয়ে আসি, তাহলে এই শিশুদের জীবনেও আনন্দের আলো ছড়িয়ে দেওয়া সম্ভব।