মঙ্গলবার ১০ মার্চ ২০২৬, ফাল্গুন ২৬ ১৪৩২, ২১ রমজান ১৪৪৭

ব্রেকিং

নেতানিয়াহু নিহত? ইরান ও ইসরায়েলের মিডিয়া যুদ্ধ নেতানিয়াহুর মৃত্যুর সংবাদ ইরানি মিডিয়ায় চরমপপন্থিরা আবার আগের অবস্থায় ফিরছে: র‌্যাব প্রসিকিউটরদের দুর্নীতি বরদাস্ত করা হবে না: প্রধান কৌঁসুলি মধ্যপ্রাচ্যে যুদ্ধ: প্রবাসীদের কল্যাণে নিয়ন্ত্রণ কক্ষ স্থাপন নতুন নেতৃত্বে ইসরাইলে প্রথম ক্ষেপণাস্ত্র হামলা চালালো ইরান আমার অনুমোদন ছাড়া ইরানের নতুন নেতা টিকবেন না’: ট্রাম্প অস্ট্রেলিয়ায় আশ্রয় নিলেন পাঁচ ইরানি নারী ফুটবল খেলোয়াড় প্রতিশ্রুতি পূরণ, ‘ফ্যামিলি কার্ড’ বিতরণের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী রাইড শেয়ারিং বাইকে দিনে ৫ লিটার তেল দেওয়ার নির্দেশ ইরানের পক্ষে পোস্ট: বাহরাইনে বাংলাদেশি গ্রেপ্তার ঘুরে দাঁড়াচ্ছে এশিয়ার পুঁজিবাজার খুব শিগগিরই শেষ হবে ইরান যুদ্ধ: ট্রাম্প ইরানের প্রতি কড়া বার্তা এরদোগানের

খেলা

শ্রীলংকার নতুন কোচ দক্ষিণ আফ্রিকার কারস্টেন

 প্রকাশিত: ১৭:০৬, ১০ মার্চ ২০২৬

শ্রীলংকার নতুন কোচ দক্ষিণ আফ্রিকার কারস্টেন

শ্রীলংকা ক্রিকেট দলের নতুন কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন দক্ষিণ আফ্রিকার সাবেক খেলোয়াড় ও কোচ গ্যারি কারস্টেন।

সদ্য শেষ হওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইট থেকে শ্রীলংকার বিদায়ের পর কোচের পদ থেকে পদত্যাগ করেন দেশটির সাবেক অধিনায়ক সনাথ জয়সুরিয়া। জুন পর্যন্ত বোর্ডের সাথে চুক্তি ছিল জয়সুরিয়ার। তার জায়গায় কোচ হিসেবে কারস্টেনকে নিয়োগ দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছে শ্রীলংকা ক্রিকেট (এসএলসি)।

এক বিবৃতিতে এসএলসি জানায়, দুই বছরের চুক্তিতে আগামী ১৫ এপ্রিল থেকে শ্রীলংকার কোচ হিসেবে দায়িত্ব শুরু করবেন ৫৮ বছর বয়সী কারস্টেন।

বিবৃতিতে এসএলসি আরও জানিয়েছে, শ্রীলংকা ক্রিকেটের হাই পারফরম্যান্স সেন্টারের কাঠামো নতুন করে সাজানোর পরিকল্পনার অংশ হিসেবেই কারস্টেনকে এই গুরুদায়িত্ব দেওয়া হয়েছে।

কারস্টেনের মূল লক্ষ্য, ২০২৭ সালে দক্ষিণ আফ্রিকা-জিম্বাবুয়ে ও নামিবিয়ায় অনুষ্ঠিতব্য আইসিসি ওয়ানডে বিশ্বকাপের জন্য শ্রীলংকা দলকে সাফল্য এনে দেওয়া।

এর আগে ২০০৮ থেকে ২০১১ সাল পর্যন্ত ভারতের কোচ ছিলেন কারস্টেন। তার অধীনে ২০১১ সালে ওয়ানডে বিশ্বকাপ জিতে ভারত। এরপর ২০১১ থেকে ২০১৩ সাল পর্যন্ত দক্ষিণ আফ্রিকার কোচ হিসেবে দায়িত্ব পালন করেন তিনি। তার কোচিংয়ে তিন ফরম্যাটেই আইসিসি র‌্যাংকিংয়ের শীর্ষে উঠেছিল প্রোটিয়ারা।

টি-টোয়েন্টি বিশ্বকাপে নামিবিয়া দলের পরামর্শক হিসেবেও কাজ করেছেন কারস্টেন।

১৯৯৩ থেকে ২০০৪ সাল পর্যন্ত দক্ষিণ আফ্রিকার হয়ে আন্তর্জাতিক ক্রিকেটে খেলেছেন কারস্টেন। ১০১ টেস্টে ৭২৮৯ রান ও ১৮৫ ওয়ানডেতে ৬৭৯৮ রান করেন তিনি। টেস্টে ২১টি ও ওয়ানডেতে ১৩টি সেঞ্চুরি আছে কারস্টেনের।

বিভিন্ন জাতীয় দল ছাড়াও আইপিএলে দিল্লি ক্যাপিটালস, রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু ও গুজরাট টাইটান্স এবং বিগ ব্যাশে হোবার্ট হারিকেন্সের সাথেও কাজ করেছেন কারস্টেন।