মঙ্গলবার ১০ মার্চ ২০২৬, ফাল্গুন ২৬ ১৪৩২, ২১ রমজান ১৪৪৭

ব্রেকিং

নেতানিয়াহু নিহত? ইরান ও ইসরায়েলের মিডিয়া যুদ্ধ নেতানিয়াহুর মৃত্যুর সংবাদ ইরানি মিডিয়ায় চরমপপন্থিরা আবার আগের অবস্থায় ফিরছে: র‌্যাব প্রসিকিউটরদের দুর্নীতি বরদাস্ত করা হবে না: প্রধান কৌঁসুলি মধ্যপ্রাচ্যে যুদ্ধ: প্রবাসীদের কল্যাণে নিয়ন্ত্রণ কক্ষ স্থাপন নতুন নেতৃত্বে ইসরাইলে প্রথম ক্ষেপণাস্ত্র হামলা চালালো ইরান আমার অনুমোদন ছাড়া ইরানের নতুন নেতা টিকবেন না’: ট্রাম্প অস্ট্রেলিয়ায় আশ্রয় নিলেন পাঁচ ইরানি নারী ফুটবল খেলোয়াড় প্রতিশ্রুতি পূরণ, ‘ফ্যামিলি কার্ড’ বিতরণের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী রাইড শেয়ারিং বাইকে দিনে ৫ লিটার তেল দেওয়ার নির্দেশ ইরানের পক্ষে পোস্ট: বাহরাইনে বাংলাদেশি গ্রেপ্তার ঘুরে দাঁড়াচ্ছে এশিয়ার পুঁজিবাজার খুব শিগগিরই শেষ হবে ইরান যুদ্ধ: ট্রাম্প ইরানের প্রতি কড়া বার্তা এরদোগানের

খেলা

বিশ্বকাপের সেরা একাদশে ভারতের ৪ জন, নিউজিল্যান্ডের কেউ নেই

 প্রকাশিত: ১৬:৫৯, ১০ মার্চ ২০২৬

বিশ্বকাপের সেরা একাদশে ভারতের ৪ জন, নিউজিল্যান্ডের কেউ নেই

-টোয়েন্টি বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করেছে ক্রিকেটের প্রধান নিয়ন্ত্রক সংস্থা আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। বিশ্বকাপের সেরা একাদশে চ্যাম্পিয়ন ভারতের সর্বোচ্চ চারজন ক্রিকেটারের জায়গা হয়েছে। একাদশে সুযোগ হয়নি রানার্স-আপ নিউজিল্যান্ডের কোন খেলোয়াড়ের।

ইংল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা থেকে দ্বিতীয় সর্বোচ্চ দু’জন করে খেলোয়াড় একাদশে আছেন। একজন করে খেলোয়াড় সুযোগ পেয়েছেন পাকিস্তান, ওয়েস্ট ইন্ডিজ ও জিম্বাবুয়ের। বিশ্বকাপের সেরা একাদশের অধিনায়ক নির্বাচিত হয়েছেন দক্ষিণ আফ্রিকার আইডেন মার্করাম।

ব্যাটিং অর্ডার অনুযায়ী ওপেনার হিসেবে আছেন পাকিস্তানের শাহিবজাদা ফারহান ও ভারতের সঞ্জু স্যামসন। ৭ ইনিংসে ২টি সেঞ্চুরিতে টুর্নামেন্টে সর্বোচ্চ ৩৮৩ রান করেছেন ফারহান। ৫ ইনিংসে তৃতীয় সর্বোচ্চ ৩২১ রান করে টুর্নামেন্ট সেরা হন স্যামসন।

তিন নম্বরে রাখা হয়েছে ভারতের ইশান কিশানকে। ৯ ইনিংসে ৩১৭ রান করেছেন তিনি। স্যামসন ও কিশান ৩টি করে হাফ-সেঞ্চুরি করেন।

মিডল অর্ডারে মার্করামের সাথে আছেন ভারতের হার্দিক পান্ডিয়া ও ইংল্যান্ডের উইল জ্যাকস। মার্করাম ৮ ইনিংসে ২৮৬ রান, পেস বোলিং অলরাউন্ডার পান্ডিয়া ৯ ম্যাচে ২১৭ রান ও ৯ উইকেট শিকার করেছেন। স্পিন অলরাউন্ডার জ্যাকসও ব্যাট-বল হাতে দারুণ ছন্দে ছিলেন। ৮ ম্যাচে ২২৬ রান ও ৯ উইকেট নেন তিনি।

পান্ডিয়ার সাথে পেস বোলিং অলরাউন্ডার আছেন ওয়েস্ট ইন্ডিজের জেসন হোল্ডারও। ৭ ম্যাচে ১৪১ রান ও ১০ উইকেট শিকার করেন তিনি।

স্পেশালিষ্ট স্পিনার হিসেবে আছেন ইংল্যান্ডের আদিল রশিদ। ৮ ম্যাচে ১৩ উইকেট নিয়েছেন তিনি।

পেস আক্রমণে রাখা হয়েছে ভারতের জসপ্রিত বুমরাহ, দক্ষিণ আফ্রিকার লুঙ্গি এনগিডি ও জিম্বাবুয়ের ব্লেসিং মুজারাবানিকে। বুমরাহ ৮ ম্যাচে ১৪, এনগিডি ৭ ম্যাচে ১২ ও মুজারাবানি ৬ ম্যাচে ১৩ উইকেট শিকার করেন।  

দ্বাদশ ব্যক্তি যুক্তরাষ্ট্রের শ্যাডলি ভ্যান শ্যালউইক। মাত্র ৪ ম্যাচে ১৩ উইকেট নেন তিনি।

২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের সেরা একাদশ : শাহিবজাদা ফারহান, সঞ্জু স্যামসন, ইশান কিশান, আইডেন মার্করাম, হার্দিক পান্ডিয়া, উইল জ্যাকস, জেসন হোল্ডার, জাসপ্রিত বুমরাহ, লুঙ্গি এনগিডি, আদিল রশিদ, ব্লেসিং মুজারাবানি।

দ্বাদশ খেলোয়াড় : শ্যাডলি ভ্যান শ্যালউইক।