শনিবার ২৮ মার্চ ২০২৬, চৈত্র ১৪ ১৪৩২, ০৯ শাওয়াল ১৪৪৭

ব্রেকিং

ময়মনসিংহে অবৈধভাবে মজুদ করা ২৪ হাজার লিটার জ্বালানি জব্দ চব্বিশকে স্বাধীনতার সমান করলে ‘বিপর্যয় হবে’: মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী জ্বালানি সরবরাহে ডিপোতে নতুন সময়সূচি দিল বিপিসি ঈদের পর প্রবাসীদের কর্মস্থলে ফেরা কঠিন, ফ্লাইট বিপর্যয়ে দুর্ভোগ শুধু খার্গ নয়, যুক্তরাষ্ট্রের নজর ইরানের আরও সাত দ্বীপে সংসদে শব্দযন্ত্রের বিভ্রাট ‘অন্তর্ঘাত’ কি না, তদন্তে কমিটি এই পোশাকে পুলিশ সন্তুষ্ট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী ইসরায়েলের দিকে ক্ষেপণাস্ত্র ছুড়ল হুতিরা ইরানিরা চার সপ্তাহ ধরে ‘ডিজিটাল অন্ধকারে’ সরকার বলছে সংকট নেই: পাম্প কোথাও বন্ধ, কোথাও লম্বা লাইন দেশের পেট্রল পাম্পে ‘ট্যাগ অফিসার’ নিয়োগের সিদ্ধান্ত দৌলত‌দিয়ায় বাসডু‌বি: চতুর্থ দি‌নেও উদ্ধার অ‌ভিযান চলছে প্রায় ৪০ দিনের ছুটি শেষে শিক্ষাপ্রতিষ্ঠান খুলছে রোববার বেড়েছে সোনার দাম, প্রতিভরি ২৩৭০১২ টাকা সৌদি আরবে বিমানঘাঁটিতে ইরানি হামলায় ১২ মার্কিন সেনা আহত নেপালের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী কে পি শর্মা ওলি গ্রেপ্তার

শিশু

সুনামগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে শিশুর মৃত্যু

 আপডেট: ২০:২৭, ৯ মার্চ ২০২৬

সুনামগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে শিশুর মৃত্যু

জেলার তাহিরপুর উপজেলায় বিয়ে বাড়ির আলোক সজ্জার তারে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে সুজিত বর্মন (৭) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। বিয়ে বাড়িতে এখন শোকের মাতম চলছে। 

আজ সোমবার সকালে উপজেলার সদর ইউনিয়ন মধ্য তাহিরপুরের খলাহাটি গ্রামে এ ঘটনা ঘটে। সুজিত বর্মন সত্যময় বর্মন এর ছেলে। 

ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। 

উপজেলার মধ্য তাহিরপুরের খলাহাটি গ্রামে গতকাল রোববার (৮ মার্চ) রাতে অনিল বর্মনের বাড়িতে তার শ্যালিকা প্রিয়া বর্মন এর বিয়ে উপলক্ষে বাড়ির চারপাশে আলোকসজ্জা করা হয়। সোমবার সকালে বাড়ির আঙিনায় টানানো আলোকসজ্জার তার অসাবধানতা বশত স্পর্শ করলে সুজিত বর্মন বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মৃত্যুবরণ করে। 

তাহিরপুর থানার উপপরিদর্শক (এসআই) নাজমুল ইসলাম জানিয়েছেন, বিয়ে বাড়ির আলোকসজ্জার বৈদ্যুতিক তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শিশুটির মৃত্যু হয়েছে। 

তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম বাসসকে জানান, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শিশু নিহতের ঘটনায় পরিবারের কোনো অভিযোগ নেই। এ বিষয়ে একটি অপমৃত্যুর মামলা হবে।