শনিবার ২৮ মার্চ ২০২৬, চৈত্র ১৪ ১৪৩২, ০৯ শাওয়াল ১৪৪৭

ব্রেকিং

ময়মনসিংহে অবৈধভাবে মজুদ করা ২৪ হাজার লিটার জ্বালানি জব্দ চব্বিশকে স্বাধীনতার সমান করলে ‘বিপর্যয় হবে’: মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী জ্বালানি সরবরাহে ডিপোতে নতুন সময়সূচি দিল বিপিসি ঈদের পর প্রবাসীদের কর্মস্থলে ফেরা কঠিন, ফ্লাইট বিপর্যয়ে দুর্ভোগ শুধু খার্গ নয়, যুক্তরাষ্ট্রের নজর ইরানের আরও সাত দ্বীপে সংসদে শব্দযন্ত্রের বিভ্রাট ‘অন্তর্ঘাত’ কি না, তদন্তে কমিটি এই পোশাকে পুলিশ সন্তুষ্ট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী ইসরায়েলের দিকে ক্ষেপণাস্ত্র ছুড়ল হুতিরা ইরানিরা চার সপ্তাহ ধরে ‘ডিজিটাল অন্ধকারে’ সরকার বলছে সংকট নেই: পাম্প কোথাও বন্ধ, কোথাও লম্বা লাইন দেশের পেট্রল পাম্পে ‘ট্যাগ অফিসার’ নিয়োগের সিদ্ধান্ত দৌলত‌দিয়ায় বাসডু‌বি: চতুর্থ দি‌নেও উদ্ধার অ‌ভিযান চলছে প্রায় ৪০ দিনের ছুটি শেষে শিক্ষাপ্রতিষ্ঠান খুলছে রোববার বেড়েছে সোনার দাম, প্রতিভরি ২৩৭০১২ টাকা সৌদি আরবে বিমানঘাঁটিতে ইরানি হামলায় ১২ মার্কিন সেনা আহত নেপালের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী কে পি শর্মা ওলি গ্রেপ্তার

শিশু

অস্বাস্থ্যকর খাদ্য তৈরির অভিযোগে দুই প্রতিষ্ঠানের জরিমানা

 প্রকাশিত: ২০:৪৩, ২৭ ফেব্রুয়ারি ২০২৬

অস্বাস্থ্যকর খাদ্য  তৈরির অভিযোগে দুই প্রতিষ্ঠানের জরিমানা

জেলার নকলায় অস্বাস্থ্যকর পরিবেশে শিশু খাদ্য তৈরির অভিযোগে দুই প্রতিষ্ঠানকে ৮৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

নকলা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাদিয়া আফরিন এ্যানি আজ দুপুরে উপজেলার পূর্ব চিথলিয়া ও জালালপুর এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। 

এসময় অস্বাস্থ্যকর পরিবেশে সেমাই, চিপস ও আইসক্রিম উৎপাদনের দায়ে আলিফ ফুড অ্যান্ড বেকারি ও মিথিলা আইসক্রিম অ্যান্ড ফুড প্রোডাক্ট নামে ওই দুটি প্রতিষ্ঠানের মালামালও জব্দ করা হয়।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, শেরপুরের নকলা উপজেলার পূর্ব চিথলিয়া ও জালালপুর এলাকার আলিফ ফুড অ্যান্ড বেকারি ও মিথিলা আইসক্রিম অ্যান্ড ফুড প্রোডাক্ট নামে দুই প্রতিষ্ঠান দীর্ঘদিন থেকে অস্বাস্থ্যকর পরিবেশে সেমাই, চিপস ও আইসক্রিম উৎপাদন ও সংরক্ষণ করে আসছিল। এছাড়া প্রতিষ্ঠান দুটি নিষিদ্ধ রং ব্যবহার করে শিশু খাদ্য প্রস্তুত ও সফট ড্রিংকে মাত্রাতিরিক্ত এসপারটেম মিশ্রণ করে বাজারজাত করে আসছিল। 

এছাড়াও বিএসটিআই-এর অনুমোদন ছাড়াই বিএসটিআই-এর লোগো ব্যবহার এবং হালাল উল্লেখ করে পণ্য বিক্রির অভিযোগ পাওয়া যায়।

এমন গোপন সংবাদের ভিত্তিতে ওই দুটি প্রতিষ্ঠানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে নকলা উপজেলা প্রশাসন এবং অভিযোগ প্রমাণিত হওয়ায় আর্থিক জরিমানা এবং মালামাল জব্দ করা হয়।

নকলা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাদিয়া আফরিন এ্যানি বলেন, অভিযুক্ত প্রতিষ্ঠানগুলোর অনুমোদন না থাকা সত্ত্বেও বিএসটিআই এর লোগো ব্যবহার করা হচ্ছিল। যা নিরাপদ খাদ্য উৎপাদন ও বাজারজাতকরণ আইনের গুরুতর লঙ্ঘন।

এসব দণ্ডবিধি আইনের আওতায় প্রতিষ্ঠান দুটিকে পঁচাশি হাজার টাকা জরিমানা করা হয় এবং মালামাল জব্দ করে বিনষ্ট করা হয়। ভবিষ্যতে এ ধরনের কার্যক্রম থেকে বিরত থাকার জন্য প্রতিষ্ঠান প্রধানদের কঠোরভাবে সতর্ক করা হয়েছে

অভিযানে বিএসটিআই কর্মকর্তা, গোয়েন্দা সংস্থার কর্মকর্তা, পুলিশ সদস্য ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।