রোববার ২৯ মার্চ ২০২৬, চৈত্র ১৫ ১৪৩২, ১০ শাওয়াল ১৪৪৭

ব্রেকিং

ময়মনসিংহে অবৈধভাবে মজুদ করা ২৪ হাজার লিটার জ্বালানি জব্দ চব্বিশকে স্বাধীনতার সমান করলে ‘বিপর্যয় হবে’: মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী জ্বালানি সরবরাহে ডিপোতে নতুন সময়সূচি দিল বিপিসি ঈদের পর প্রবাসীদের কর্মস্থলে ফেরা কঠিন, ফ্লাইট বিপর্যয়ে দুর্ভোগ শুধু খার্গ নয়, যুক্তরাষ্ট্রের নজর ইরানের আরও সাত দ্বীপে সংসদে শব্দযন্ত্রের বিভ্রাট ‘অন্তর্ঘাত’ কি না, তদন্তে কমিটি এই পোশাকে পুলিশ সন্তুষ্ট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী ইসরায়েলের দিকে ক্ষেপণাস্ত্র ছুড়ল হুতিরা ইরানিরা চার সপ্তাহ ধরে ‘ডিজিটাল অন্ধকারে’ সরকার বলছে সংকট নেই: পাম্প কোথাও বন্ধ, কোথাও লম্বা লাইন দেশের পেট্রল পাম্পে ‘ট্যাগ অফিসার’ নিয়োগের সিদ্ধান্ত দৌলত‌দিয়ায় বাসডু‌বি: চতুর্থ দি‌নেও উদ্ধার অ‌ভিযান চলছে প্রায় ৪০ দিনের ছুটি শেষে শিক্ষাপ্রতিষ্ঠান খুলছে রোববার বেড়েছে সোনার দাম, প্রতিভরি ২৩৭০১২ টাকা সৌদি আরবে বিমানঘাঁটিতে ইরানি হামলায় ১২ মার্কিন সেনা আহত নেপালের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী কে পি শর্মা ওলি গ্রেপ্তার

জাতীয়

২৬ ডিসেম্বর হচ্ছে চতুর্থ ধাপের ইউপির নির্বাচন

 প্রকাশিত: ১০:৪০, ২৪ নভেম্বর ২০২১

২৬ ডিসেম্বর হচ্ছে চতুর্থ ধাপের ইউপির নির্বাচন

চতুর্থ ধাপের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের ভোটগ্রহণের দিন পরিবর্তন করেছে নির্বাচন কমিশন (ইসি)। আগের ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ২৩ ডিসেম্বর ভোট হওয়ার কথা ছিল। ওইদিন এইচএসসি পরীক্ষা থাকায় নতুন তারিখ অনুযায়ী ২৬ ডিসেম্বর ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

মঙ্গলবার নির্বাচন কমিশন সচিব হুমায়ন কবীর খোন্দকার এ তথ্য নিশ্চিত করেছেন। চতুর্থ ধাপে দেশের ৮৪০টি ইউনিয়ন পরিষদে ভোটগ্রহেণর জন্য গত ১০ নভেম্বর তফসিল ঘোষণা করে ইসি।

এ বিষয়ে নির্বাচন কমিশন সচিব হুমায়ুন কবীর বলেন, এইচএসসি পরীক্ষার কারণে নির্বাচন কমিশন ২৩ ডিসেম্বরের ভোটের দিনটি পরিবর্তন করা হয়েছে। এক্ষেত্রে ভোটগ্রহণ ২৩ ডিসেম্বরের পরিবর্তে ২৬ ডিসেম্বর অনুষ্ঠিত হবে।

জানা গেছে, এইচএসসি পরীক্ষার দিনে ভোটগ্রহণের তারিখের বিষয়টি নজরে এলে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি প্রধান নির্বাচন কমিশনার কে এম নূরুল হুদার সঙ্গে কথা বলেন। পরীক্ষার বিষয়টি বিবেচনায় নিয়ে ভোটগ্রহণের তারিখ পরিবর্তনের জন্য অনুরোধ করেন শিক্ষামন্ত্রী।

অনলাইন নিউজ পোর্টাল