মঙ্গলবার ০৩ মার্চ ২০২৬, ফাল্গুন ১৯ ১৪৩২, ১৪ রমজান ১৪৪৭

ব্রেকিং

হরমুজ প্রণালি বন্ধে বাড়ছে তেলের মূল্য বৃদ্ধির শঙ্কা সৌদি আরামকোতে ড্রোন হামলায় ইসরায়েলকে দায়ী করল ইরান, বলল ছদ্মবেশী অভিযান দুদক চেয়ারম্যানসহ পুরো কমিশনের পদত্যাগ নিজেকে এক বছরের জন্য ‘ভিভিআইপি’ ঘোষণা করে গেছেন ইউনূস চার দিনে শাহজালাল ও শাহ আমানতে ১৮২ ফ্লাইট বাতিল কণ্ঠশিল্পী আসিফের মদের মামলার রায় ৯ মার্চ স্টারমারের ভূমিকায় ক্ষুব্ধ ট্রাম্প ঈদযাত্রা: ট্রেনের অগ্রিম টিকেট বিক্রি শুরু ফের বাড়লো সোনার দাম, প্রতি ভরি ২৭৭৪২৮ টাকা ইরানের সরাসরি হামলায় কুয়েতে ৬ মার্কিন সেনা নিহত ট্রাম্পের হুঁশিয়ারি: রিয়াদের ঘটনায় ‘খুব শিগগির` জবাব দেওয়া হবে রিয়াদে মার্কিন দূতাবাসে ড্রোন হামলা এটি অনন্ত যুদ্ধ নয় বরং শান্তির প্রবেশদ্বার: নেতানিয়াহু

জাতীয়

হেফাজতে ইসলামের আমির আল্লামা শাহ আহমদ শফী মারা গেছেন

 প্রকাশিত: ২০:০৪, ১৮ সেপ্টেম্বর ২০২০

হেফাজতে ইসলামের আমির আল্লামা শাহ আহমদ শফী মারা গেছেন

হেফাজতে ইসলামের আমির আল্লামা শাহ আহমদ শফী মারা গেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।শুক্রবার সন্ধ্যায় রাজধানীর আজগর আলী হাসপাতালে মারা যান তিনি। তার বয়স হয়েছিল প্রায় ১০৪ বছর।

আল্লামা শাহ আহমদ শফীর ছেলে আনাস মাদানী  এ খবর নিশ্চিত করেন।

এর আগে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের আইসিইউতে থাকা আল্লামা শফীর শারীরিক অবস্থা অবনতি হওয়ায় তাকে এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় আনা হয়েছিল। শুক্রবার সন্ধ্যার আগেই রাজধানীর গেন্ডারিয়ার আজগর আলী হাসপাতালে ভর্তি করা হয়।

হাটহাজারী মাদরাসার একাধিক সূত্র জানায়, বৃহস্পতিবার সন্ধ্যায় হঠাৎ করে আল্লামা শফীর স্বাস্থ্যের অবনতি হয়। এরপর তাকে চট্টগ্রামে মেডিকেল কলেজ হাসপাতালের নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয়া হয়। হাসপাতালের ৩য় তলার ইনটেনসিভ কেয়ার ইউনিটের (আইসিইউ) ৮ নম্বর বেডে ভর্তি করা হয়। কিন্তু স্বাস্থ্যের আরো অবনতি হওয়ায় শুক্রবার বিকেলে ঢাকায় নেয়া হয়।

দেশের শীর্ষ কওমী আলেম আল্লামা আহমেদ শরীরে বাসা বেঁধেছিল নানা রোগ। ১০৫ বছর বয়সী এ প্রবীণ আলেম দীর্ঘ সময় ধরে উচ্চ রক্তচাপসহ বার্ধক্যজনিত রোগে ভুগেছেন। ফলে প্রায় তাকে হাসপাতালে ভর্তি হতে হয়। গত কয়েক মাসে একাধিকবার শরীরে নানা জটিলতা দেখা দিলে চট্টগ্রাম ও ঢাকার হাসপাতালে কয়েকদিন চিকিৎসা নিতে হয় বড় হুজুর খ্যাত আল্লামা শফীকে।

অনলাইন নিউজ পোর্টাল