সোমবার ৩০ মার্চ ২০২৬, চৈত্র ১৫ ১৪৩২, ১১ শাওয়াল ১৪৪৭

ব্রেকিং

লরি শ্রমিকদের কারাদণ্ড: উত্তরের ৮ জেলায় তেল সরবরাহ বন্ধ বিরোধী দলের নোটিশ: বিধি মেনে সংসদ পরিচালনার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর অতীতে জিডিপি প্রবৃদ্ধি ‘ফুলিয়ে-ফাঁপিয়ে’ দেখানো হয়েছে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা হরমুজের কাছে হানা, খার্ক দখলে ‘স্থল অভিযানের প্রস্তুতি নিচ্ছে’ পেন্টাগন মার্কিন সেনারা এলে আগুনে পুড়িয়ে দেওয়া হবে: ইরানি স্পিকারের হুঁশিয়ারি প্রিপেইড মিটারের মাসিক চার্জ তুলে দিচ্ছে সরকার ঈদের ছুটির পর সংসদ অধিবেশন শুরু মানব পাচারের মামলা: জেনারেল মাসুদ উদ্দিন আরও ৬ দিন রিমান্ডে গত ৮ বছর দেশে হামের টিকাই দেওয়া হয়নি: স্বাস্থ্যমন্ত্রী বাস থেকে শতভাগ যাত্রী নামিয়ে ফেরিতে তুলতে হবে আরও ১১ জেলা পেল নতুন ডিসি আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী: হেঁটে ঘুরলেন সচিবালয়ের বিভিন্ন মন্ত্রণালয় নড়াইলে ‘তেল না পেয়ে’ পাম্প ম্যানেজারকে ট্রাকচাপা দিয়ে হত্যার অভিযোগ শাহজালালে বিমানের শৌচাগারে মিলল ৩৮ কোটি টাকার সোনার বার এবার এসএসসি পরীক্ষা কক্ষেও বসবে সিসিটিভি

আন্তর্জাতিক

হজ যাত্রীদের সৌদি আরবে যেতে না দেয়ার সিদ্ধান্ত নিয়েছে ইন্দোনেশিয়া

 প্রকাশিত: ২১:৫৩, ৩ জুন ২০২১

হজ যাত্রীদের সৌদি আরবে যেতে না দেয়ার সিদ্ধান্ত নিয়েছে ইন্দোনেশিয়া

বিশ্বজুড়ে করোনা মহামারির তাণ্ডব অব্যাহত থাকায় গত বছরের মতো এবারও হজ যাত্রীদের সৌদি আরবে যেতে না দেয়ার সিদ্ধান্ত নিয়েছে ইন্দোনেশিয়া।

বৃহস্পতিবার মহামারি করোনাভাইরাসের উদ্বেগজনক পরিস্থিতির কথা বিবেচনা করে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানিয়েছে দেশটির ধর্ম বিষয়ক মন্ত্রণালয়।

দেশটির মন্ত্রিপরিষদ সচিবালয়ের তথ্যের বরাত দিয়ে বলা হয়েছে, ইন্দোনেশিয়ার অনেক মানুষের কাছেই তাদের জীবনের অন্যতম কাঙ্খিত ইভেন্ট হলো হজ। মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় এই অনুষ্ঠানে অংশ নিতে কোটা পদ্ধতির কারণে দেশটির অনেককেই গড়ে প্রায় ২০ বছর পর্যন্ত অপেক্ষা করতে হয়।

এক বিবৃতিতে দেশটির ধর্মমন্ত্রী বলেন, হজ যাত্রার সুরক্ষা এবং মহামারির কারণে সরকার সিদ্ধান্ত নিয়েছে যে, এই বছরও ইন্দোনেশিয়ান নাগরিকদের হজে অংশগ্রহণ করার অনুমতি দেয়া হবে না। তাছাড়া সৌদি আরবও এখনো পর্যন্ত কোনো অনুমতি দেয়নি।

অনলাইন নিউজ পোর্টাল