শনিবার ০৭ মার্চ ২০২৬, ফাল্গুন ২৩ ১৪৩২, ১৮ রমজান ১৪৪৭

ব্রেকিং

হঠাৎ হাসপাতাল পরিদর্শনে মন্ত্রী, নেই অর্ধেক চিকিৎসক মধ্যপ্রাচ্য সংকটে ৮ দিনে ঢাকা থেকে বাতিল ২৬৮ ফ্লাইট ইরানে স্থল অভিযানে নামার আভাস কুর্দি সংগঠনের যুদ্ধ গড়াল দ্বিতীয় সপ্তাহে, ট্রাম্প চান ইরানের `নিঃশর্ত আত্মসমর্পণ` ইরানে ভয়াবহ বিমান হামলা: নিহত ১৩০০ ছাড়ানোর আশঙ্কা রাতভর ৮০ যুদ্ধবিমান থেকে ইরানে গোলাবর্ষণ জুলাইয়ের হৃত স্বপ্ন পুনরুদ্ধারে এলো নতুন রাজনৈতিক প্ল্যাটফর্ম, নেতৃত্বে মাহফুজ আলম মানিকগঞ্জে ইয়াবাসহ দুই ‘মাদক কারবারি’ আটক ঢাকায় এক রাতে ঝরে গেল ৫ প্রাণ ঐতিহাসিক ৭ মার্চ আজ এবার তেহরানে প্রাইমারি স্কুলে ইসরায়েল-যুক্তরাষ্ট্রের হামলা রাতে ইরানে ‘সবচেয়ে বেশি বোমাবর্ষণ’ হবে, মার্কিন অর্থমন্ত্রীর পূর্বাভাস

ইসলাম

সৌদি সরকার হজের পর এবার ওমরাহ পালনের অনুমতি দিল

 প্রকাশিত: ১৮:১৪, ২১ সেপ্টেম্বর ২০২০

সৌদি সরকার হজের পর এবার ওমরাহ পালনের অনুমতি দিল

অবশেষে সীমিত পর্যায়ে চালু হচ্ছে করোনার কারণে দীর্ঘদিন বন্ধ থাকা পবিত্র ওমরাহ ।ওমরাহ পালনের অনুমতি পাবেন বলে ধারণা করা হচ্ছে  তবে প্রথমেই সৌদি আরবে বসবাসকারীরা নির্দিষ্ট শর্তপূরণ সাপেক্ষে ।

দ্বিতীয় পর্যায় ধীরে ধীরে সীমিত পরিসরে বিদেশিরাও সুযোগ পাবেন। এ খবর জানিয়েছে সৌদি গেজেট।সৌদি আরবের স্থানীয়দের নির্দিষ্ট প্রক্রিয়া মেনে নিবন্ধন করতে হবে। নিবন্ধনের সময় করোনা নেগেটিভ রিপোর্ট বাধ্যতামূলকভাবে দাখিল করতে হবে। নিবন্ধন প্রক্রিয়া সম্পন্ন হলে ওমরাহ পালনের সময়, তারিখ উল্লেখ করে ‘ওমরাহ পারমিট’ দেয়া হবে। তবে এ সংক্রান্ত বিস্তারিত ঘোষণা ও পরিকল্পনা, ওমরাহ শুরুর তারিখ সম্পর্কে হজ ও ওমরাহ মন্ত্রণালয় খুব শিগগিরই আনুষ্ঠানিক ঘোষণা দেবে।

সৌদি সরকার জানিয়েছে, গালফ কো-অপারেশন কাউন্সিল (জিসিসি) সদস্যভুক্ত দেশের (কাতার, কুয়েত, ওমান, বাহরাইন, সংযুক্ত আরব আমিরাত ও সৌদি আরব) নাগরিকরা মঙ্গলবার থেকে সৌদি আরবে যাতায়াত করতে পারবেন।

অনলাইন নিউজ পোর্টাল