রোববার ২৯ মার্চ ২০২৬, চৈত্র ১৪ ১৪৩২, ১০ শাওয়াল ১৪৪৭

ব্রেকিং

ময়মনসিংহে অবৈধভাবে মজুদ করা ২৪ হাজার লিটার জ্বালানি জব্দ চব্বিশকে স্বাধীনতার সমান করলে ‘বিপর্যয় হবে’: মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী জ্বালানি সরবরাহে ডিপোতে নতুন সময়সূচি দিল বিপিসি ঈদের পর প্রবাসীদের কর্মস্থলে ফেরা কঠিন, ফ্লাইট বিপর্যয়ে দুর্ভোগ শুধু খার্গ নয়, যুক্তরাষ্ট্রের নজর ইরানের আরও সাত দ্বীপে সংসদে শব্দযন্ত্রের বিভ্রাট ‘অন্তর্ঘাত’ কি না, তদন্তে কমিটি এই পোশাকে পুলিশ সন্তুষ্ট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী ইসরায়েলের দিকে ক্ষেপণাস্ত্র ছুড়ল হুতিরা ইরানিরা চার সপ্তাহ ধরে ‘ডিজিটাল অন্ধকারে’ সরকার বলছে সংকট নেই: পাম্প কোথাও বন্ধ, কোথাও লম্বা লাইন দেশের পেট্রল পাম্পে ‘ট্যাগ অফিসার’ নিয়োগের সিদ্ধান্ত দৌলত‌দিয়ায় বাসডু‌বি: চতুর্থ দি‌নেও উদ্ধার অ‌ভিযান চলছে প্রায় ৪০ দিনের ছুটি শেষে শিক্ষাপ্রতিষ্ঠান খুলছে রোববার বেড়েছে সোনার দাম, প্রতিভরি ২৩৭০১২ টাকা সৌদি আরবে বিমানঘাঁটিতে ইরানি হামলায় ১২ মার্কিন সেনা আহত নেপালের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী কে পি শর্মা ওলি গ্রেপ্তার

আন্তর্জাতিক

সোমালিয়ায় আল-শাবাবের ১৮৯ যোদ্ধা নিহত

 প্রকাশিত: ১৫:২৯, ২৩ জানুয়ারি ২০২১

সোমালিয়ায় আল-শাবাবের ১৮৯ যোদ্ধা নিহত

সোমালিয়ার মুগাদিসুতে উগান্ডা পিপলস ডিফেন্স ফোর্সেসের (উইপিডিএফ) অভিযানে কমপক্ষে আল-শাবাবের ১৮৯ সদস্য নিহত হয়েছে। উইপিডিএফ শুক্রবার ওই সেনা অভিযানের কথা জানিয়েছে।

দেশটির সেনাবাহিনীর মুখপাত্র লে. কর্নেল ডিও আকিকি জানান, আফ্রিকান ইউনিয়ন মিশন ইন সোমালিয়ার (এএমআইএসওএম) আওতায় উইপিডিএফের একটি কন্টিজেন্ট অভিযান চালিয়ে আল-শাবাবের ওই সদস্যদের একদিনে হত্যা করে।

সোমালিয়ার রাজধানী মুগাদিসু থেকে ৯৯ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় গ্রাম সিগালেতে উগান্ডার সামরিক বাহিনী ওই অভিযান চালায়।

উইপিডিএফ গত ১০ বছর ধরে সোমালিয়ায় শান্তিরক্ষা মিশনে কাজ করছে। এ পর্যন্ত তাদের ২০ জন সদস্য প্রাণ হারিয়েছে সোমালিয়ায়।

অনলাইন নিউজ পোর্টাল