শনিবার ১৪ মার্চ ২০২৬, ফাল্গুন ৩০ ১৪৩২, ২৫ রমজান ১৪৪৭

ব্রেকিং

ইরানকে উপসাগরীয় দেশগুলোতে হামলা বন্ধের আহ্বান হামাসের নিবিড় পর্যবেক্ষণে মির্জা আব্বাস, ‘সিটি স্ক্যানের রিপোর্ট ভালো’ জামিনে কারামুক্ত আনিস আলমগীর আরও ৫ সিটি করপোরেশনে প্রশাসক পদে বিএনপি নেতারা রাষ্ট্রপতির ভাষণের ওপর সংসদে আলোচনা হবে ৫০ ঘণ্টা শফিকুর রহমান বিরোধীদলীয় নেতা, তাহের উপনেতা দেশে ফিরেছেন কাতারে আটকে পড়া ৪৩০ বাংলাদেশি ইরান ‘সম্পূর্ণ পরাজিত’, তারা চুক্তি করতে চায়: ট্রাম্প ইরান যুদ্ধ বন্ধের উপায় খুঁজছেন ট্রাম্প সারের দাম বাড়ায় ভেনেজুয়েলা থেকে আমদানির অনুমতি যুক্তরাষ্ট্রের ঈদযাত্রা: ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ১৫ স্থানে যানজটের শঙ্কা রাজশাহীতে সংসদ সদস্যের সঙ্গে হত্যা মামলার আসামির সেলফি আবারও কমল সোনা-রুপার দাম বাহরাইনে যুদ্ধাতঙ্ক: অনিশ্চয়তার মুখে বাংলাদেশি কর্মীরা ইরানি হামলায় ‘সৌদি আরবে ৫টি মার্কিন সামরিক বিমান’ ক্ষতিগ্রস্ত ইরানের খারক দ্বীপে বোমা ফেলল যুক্তরাষ্ট্র, তেল স্থাপনায় হামলার হুমকি

জাতীয়

সিলেটে দুই বাসের সংঘর্ষে নিহত ৭, আহত ২০

 প্রকাশিত: ১২:৪২, ২৬ ফেব্রুয়ারি ২০২১

সিলেটে দুই বাসের সংঘর্ষে নিহত ৭, আহত ২০

সিলেটের দক্ষিণ সুরমায় দুই বাসের ভয়াবহ সংঘর্ষে একটি বেসরকারি মেডিকেল কলেজের প্রভাষকসহ সাতজন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরো অর্ধশতাধিক।

শুক্রবার সকাল ৬ টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের রশীদপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- সিলেটের উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালের ফরেনসিক মেডিসিন বিভাগের প্রভাষক আল মাহমুদ সাদ ইমরান খান, এনা পরিবহনের বাসচালক ওসমানীনগর উপজেলার বরখা গ্রামের মঞ্জুর আলী, হেলপার ধরখা গ্রামের জাহাঙ্গীর হোসেন, সুপারভাইজার সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার মিঠাভরা গ্রামের সালমান খান, ব্রাহ্মণবাড়িয়ার সরাইল থানার রাজানিয়াকান্দি পশ্চিম পাড়ার  নুরুল আমিন, ঢাকার ওয়ারি এলাকার নাদিম আহমদ সাগর ও সিলেট নগরের আখালিয়া নতুন বাজার এলাকার আব্দুর রশিদের ছেলে শাহ কামাল।

স্থানীয়রা জানায়, ঢাকা থেকে ছেড়ে আসা লন্ডন এক্সপ্রেসের একটি বাসের সঙ্গে সিলেট থেকে ঢাকাগামী এনা পরিবহনের একটি বাসের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে চারজন নিহত হন। আহতদের সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল সূত্র বলছে, নিহতদের মধ্যে একজন চিকিৎসক রয়েছেন। যিনি সিলেট উইমেন্স মেডিকেল কলেজের প্রভাষক হিসেবে কর্মরত ছিলেন।

এনা পরিবহনের স্টাফ জায়েদ আহমদ জানান, সংঘর্ষে এনা পরিবহনের চালক, সুপারভাইজার ও একজন স্টাফ নিহত হয়েছেন। তাদের বাড়ি শেরপুর জেলায়।

দক্ষিণ সুরমা থানার ওসি মো.মনিরুল ইসলাম বলেন, ঘটনাস্থল থেকে চারজনের লাশ উদ্ধার করা হয়েছে। এছাড়া ওসমানী মেডিকেল নেয়ার পর আরো তিনজন মারা যান। 

ওসমানী মেডিকেল পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই জয়নাল জানান, হাসপাতালে আনার পথে দুজনের মৃত্যু হয়েছে। এছাড়া চিকিৎসাধীন অবস্থায় আরো একজনের মৃত্যু হয়। গুরুতর অবস্থায় ২০ জনকে ভর্তি করা হয়েছে।

অনলাইন নিউজ পোর্টাল