বৃহস্পতিবার ০৫ ফেব্রুয়ারি ২০২৬, মাঘ ২৩ ১৪৩২, ১৭ শা'বান ১৪৪৭

ব্রেকিং

চট্টগ্রাম বন্দরের কর্মবিরতি দুদিন স্থগিত শফিক রেহমান-ববিতাসহ একুশে পদক পাচ্ছেন ৯ ব্যক্তি ও একটি ব্যান্ড দল রোজায় অফিস ৯টা থেকে সাড়ে ৩টা যত দ্রুত সম্ভব দায়িত্ব হস্তান্তর করবে অন্তর্বর্তী সরকার: প্রেস সচিব পল্লবীর বিহারী ক্যাম্পে ২ শিশুসহ এক পরিবারের ৪ জনের লাশ পোস্টাল ভোটের ফল আগেভাগে জানার সুযোগ নেই: ইসি বিএনপির নির্বাচনি ইশতেহার ঘোষণা শুক্রবার এরদোয়ান-সিসি বৈঠক : অংশীদারত্ব চুক্তিতে স্বাক্ষর জুলাই হত্যা: আশুলিয়ায় লাশ পোড়ানোর মামলায় ৬ আসামির মৃত্যুদণ্ড বাংলাদেশের পাশে দাঁড়ানোয় শাহবাজ শরীফকে আসিফ নজরুলের ধন্যবাদ আন্দোলনের সঙ্গীরাই এখন আমার ওপর মিসাইল ছুড়ছে: জামায়াত আমির তিন লাখ ৮০ হাজার প্রবাসীর পোস্টাল ব্যালট দেশে পৌঁছেছে আধিপত্য বিস্তার: সিলেটে মহাসড়ক আটকে দেড় ঘণ্টাব্যাপী সংঘর্ষ খুলনায় ইসলামী আন্দোলনের নারী কর্মীদের হেনস্তার অভিযোগ অনিশ্চয়তা কাটল, যুক্তরাষ্ট্র-ইরান ‘বৈঠক হচ্ছেই’, আলোচ্যসূচিতে মতভেদ আর্টেমিস ২: চাঁদে মানুষের যাত্রা পিছিয়ে গেল মার্চে বাংলাদেশের অটল অবস্থান ভালো লেগেছে নাসের হুসেইনের

অর্থনীতি

সদ্যসমাপ্ত সেপ্টেম্বর মাসে দেশে পণ্য রফতানি আয়ে রেকর্ড

 প্রকাশিত: ১৭:০৬, ৫ অক্টোবর ২০২১

সদ্যসমাপ্ত সেপ্টেম্বর মাসে দেশে পণ্য রফতানি আয়ে রেকর্ড

সদ্য সমাপ্ত সেপ্টেম্বর মাসে পণ্য রফতানি আয়ে রেকর্ড করেছে বাংলাদেশ। জানা গেছে, মাসজুড়ে ৪১৬ কোটি ৫০ লাখ ডলারের পণ্য রফতানি হয়েছে। টাকার অঙ্কে এর পরিমাণ ৩৫ হাজার ৬১০ কোটি টাকা।

সূত্র বলছে, চলতি ২০২১-২২ অর্থবছরের সেপ্টেম্বরে বিভিন্ন পণ্য রফতানি করে বাংলাদেশ ৪১৬ কোটি ৫০ লাখ ডলার আয় করেছে, যা গত বছরের সেপ্টেম্বরের চেয়ে ৩৮ শতাংশ বেশি। ২০২০ সালের সেপ্টেম্বরে পণ্য রফতানি থেকে ৩০১ কোটি ৮০ লাখ ডলার আয় হয়েছিল।

জুলাই-সেপ্টেম্বর সময়ে মোট ১ হাজার ১০২ কোটি ২০ লাখ (১১ দশমিক ০২ বিলিয়ন) ডলার আয় করেছে বাংলাদেশ, যা গত বছরের একই সময়ের চেয়ে ১১ দশমিক ৩৭ শতাংশ বেশি।

২০২০-২১ অর্থবছরের জুলাই-সেপ্টেম্বর সময় পণ্য রফতানি থেকে ৯৮৯ কোটি ৭০ লাখ ডলার আয় করেছিল বাংলাদেশ।

ইপিবির তথ্য বিশ্লেষণে দেখা যায়, গত তিন মাসে মোট রফতানি আয়ের ৮২ দশমিক ২০ শতাংশই এসেছে তৈরি পোশাক থেকে।

এই তিন মাসে পোশাক রফতানিতে প্রবৃদ্ধি হয়েছে ১১ দশমিক ৪৮ শতাংশ। অথচ অর্থবছরের প্রথম মাস জুলাইয়ে ১১ দশমিক ০২ শতাংশ নেগেটিভ প্রবৃদ্ধি নিয়ে শুরু হয়েছিল। দ্বিতীয় মাস আগস্টে সেই প্রবৃদ্ধি ইতিবাচক ধারায় এসে ১১ দশমিক ৫৬ শতাংশে ওঠে। সর্বশেষ সেপ্টেম্বর মাসে পোশাক রফতানিতে এক লাফে সেই প্রবৃদ্ধি বেড়ে ৪১ দশমিক ৬৬ শতাংশ হয়েছে।

খাত সংশ্লিষ্টরা বলছেন, গত বছর দেশে করোনা মহামারি শুরু হলে পোশাক রফতানিতে ধস নামে। এ বছর পরিস্থিতি ভালো হওয়ায় রফতানি বেশি হয়েছে।

অনলাইন নিউজ পোর্টাল