রোববার ২২ মার্চ ২০২৬, চৈত্র ৮ ১৪৩২, ০৩ শাওয়াল ১৪৪৭

ব্রেকিং

নেতানিয়াহুর সাফল্যের দাবি, ইরানের পাল্টা হামলা যুদ্ধবিরতির পরই হরমুজে সহায়তা দেবে ইতালি, জার্মানি ও ফ্রান্স তারেককে ঈদ শুভেচ্ছা মোদীর সকাল-বিকেল কমছে সোনা-রূপার দাম উত্তরায় ছিনতাইকারীর হেঁচকা টানে রাস্তায় পড়ে প্রাণ গেল গৃহবধূর ইরান যুদ্ধে নিহত মার্কিন সেনাদের মরদেহ নিলেন ট্রাম্প সদরঘাটে লঞ্চ দুর্ঘটনা: দুই নৌযানের রুট পারমিট বাতিল, গঠন তদন্ত কমিটি কুয়েতে যুদ্ধ পরিস্থিতি: ঈদ উৎসবেও বিপাকে প্রবাসী বাংলাদেশিরা ইরানের পাল্টা হামলায় কাঁপল সৌদি-কাতার-কুয়েত-বাহরাইন আফগান-পাকিস্তান সীমান্তে ঈদ উপলক্ষ্যে যুদ্ধবিরতি ঘোষণা ইরানি গ্যাস হামলার জবাবে তেহরানের পাল্টা আঘাত

আন্তর্জাতিক

সিরিয়ায় ইসরাইল সেনাবাহিনীর হেলিকপ্টার হামলা

 প্রকাশিত: ২০:১৭, ২৫ জুলাই ২০২০

সিরিয়ায় ইসরাইল সেনাবাহিনীর হেলিকপ্টার হামলা

ইসরাইল সেনাবাহিনীর হেলিকপ্টার সিরিয়ার অভ্যন্তরে  তিনটি অবস্থানে হামলা চালিয়েছে। দেশটির দক্ষিণাঞ্চলীয় কুনেইত্রা এলাকায় শুক্রবার ইহুদিবাদী রাষ্ট্রটির সেনারা এ হামলা চালায়। স্থানীয় সময় রাত ১১টার দিকে চালানো হামলায় ট্যাঙ্ক-বিধ্বংসী ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়। এতে দুই সৈন্য আহত হওয়ার পাশাপাশি ওই এলাকার বনভূমিতে আগুন ধরে যায়।

এক বিবৃতিতে ইসরাইলের সামরিক বাহিনী হামলার কথা নিশ্চিত করেছে।  রাষ্ট্রটির পক্ষ থেকে দাবি করা হয়েছে, তাদের হেলিকপ্টারগুলো সিরিয়ার ভেতরে কয়েকটি পর্যবেক্ষণ টাওয়ার ও গোয়েন্দা তথ্য সংগ্রহের যন্ত্রপাতিতে আঘাত হানে। অধিকৃত গোলান মালভূমিতে মর্টার হামলার জবাবে এ হামলা চালানো হয় বলেও দাবি করেছে ইসরাইল।

গত সোমবার সিরিয়ার রাজধানী দামেস্কের কাছে লেবাননের শিয়া গোষ্ঠী হিজবুল্লাহর একজন যোদ্ধা নিহত হন। ইসরাইলি হামলায় তিনি নিহত হয়েছেন বলে ধারণা করা হচ্ছে। এরপর থেকেই ইসরাইল-সিরিয়া সীমান্তে উত্তেজনা বিরাজ করছে।

অনলাইন নিউজ পোর্টাল