রোববার ২৯ মার্চ ২০২৬, চৈত্র ১৫ ১৪৩২, ১০ শাওয়াল ১৪৪৭

ব্রেকিং

লরি শ্রমিকদের কারাদণ্ড: উত্তরের ৮ জেলায় তেল সরবরাহ বন্ধ বিরোধী দলের নোটিশ: বিধি মেনে সংসদ পরিচালনার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর অতীতে জিডিপি প্রবৃদ্ধি ‘ফুলিয়ে-ফাঁপিয়ে’ দেখানো হয়েছে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা হরমুজের কাছে হানা, খার্ক দখলে ‘স্থল অভিযানের প্রস্তুতি নিচ্ছে’ পেন্টাগন মার্কিন সেনারা এলে আগুনে পুড়িয়ে দেওয়া হবে: ইরানি স্পিকারের হুঁশিয়ারি প্রিপেইড মিটারের মাসিক চার্জ তুলে দিচ্ছে সরকার ঈদের ছুটির পর সংসদ অধিবেশন শুরু মানব পাচারের মামলা: জেনারেল মাসুদ উদ্দিন আরও ৬ দিন রিমান্ডে গত ৮ বছর দেশে হামের টিকাই দেওয়া হয়নি: স্বাস্থ্যমন্ত্রী বাস থেকে শতভাগ যাত্রী নামিয়ে ফেরিতে তুলতে হবে আরও ১১ জেলা পেল নতুন ডিসি আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী: হেঁটে ঘুরলেন সচিবালয়ের বিভিন্ন মন্ত্রণালয় নড়াইলে ‘তেল না পেয়ে’ পাম্প ম্যানেজারকে ট্রাকচাপা দিয়ে হত্যার অভিযোগ শাহজালালে বিমানের শৌচাগারে মিলল ৩৮ কোটি টাকার সোনার বার এবার এসএসসি পরীক্ষা কক্ষেও বসবে সিসিটিভি

শিক্ষা

শিক্ষার্থীকে থাপ্পড় মারার অপরাধে বরখাস্ত ইবির সহকারী প্রক্টর

 প্রকাশিত: ১৭:৫৬, ২৭ এপ্রিল ২০২১

শিক্ষার্থীকে থাপ্পড় মারার অপরাধে বরখাস্ত ইবির সহকারী প্রক্টর

আম পাড়ার কারণে শিক্ষার্থীকে থাপ্পড় মেরে পদ হারালেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) সহকারী প্রক্টর আরিফুল ইসলাম। মঙ্গলবার (২৭ এপ্রিল) বিকেলে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার আতাউর রহমান জানান, বায়োমেডিকেল ইঞ্জিনিয়ারিং বিভাগের লেকচারার আরিফুল ইসলামকে সহকারী প্রক্টর পদ থেকে অব্যাহতি দিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম। শিক্ষার্থীর লিখিত অভিযোগ ও প্রক্টরদের প্রতিবেদনের পরিপ্রেক্ষিতে উপাচার্য তাকে দায়িত্ব থেকে অব্যাহতি দিয়েছেন।

প্রসঙ্গত, শুক্রবার (২৩ এপ্রিল) বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের গাছ থেকে আম পাড়ায় ‘একাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেম’ বিভাগের মার্স্টার্সের এক শিক্ষার্থীকে থাপ্পড় মারেন বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর আরিফুল ইসলাম। এ ঘটনায় ভুক্তভোগী শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ের প্রক্টর বরাবর লিখিত অভিযোগ দায়ের করেন। পরে প্রক্টরিয়াল বডির এক মিটিংয়ে ঘটনার উপর ভিত্তি করে প্রতিবেদন তৈরির জন্য তিন সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়। পরে ওই কমিটি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বরাবর প্রতিবেদন দাখিল করার পর আজ এ পদক্ষেপ গ্রহণ করা হয়।

অনলাইন নিউজ পোর্টাল