শনিবার ২৭ জুন ২০২৬, আষাঢ় ১৪ ১৪৩৩

ব্রেকিং

বাংলাদেশ ও চীনের ১৩ সমঝোতা বাজেটের ‘ফরম্যাট’ পরিবর্তনের চেষ্টা চলছে: অর্থমন্ত্রী এক টাকা দুর্নীতির প্রমাণ মিললে সংসদ ছাড়ব: হাসনাত হামের উপসর্গ নিয়ে আরো ৯ জনের মৃত্যু দিনাজপুরে নদীতে গোসলে নেমে পানিতে ডুবে ৩ নারীর মৃত্যু সীমান্তের সমস্যা ‘দ্রুত’ ঠিক হয়ে যাবে, ‘আশা’ দীনেশ ত্রিবেদীর ফের চালু হচ্ছে ভারতের ট্যুরিস্ট ভিসা, আবেদন নেওয়া হবে ২৮ জুন থেকে তারেক রহমান ও লি ছিয়াংয়ের দ্বিপক্ষীয় বৈঠক বাসসের সাবেক এমডি মাহবুব মোর্শেদকে দুদকে তলব ডেঙ্গুতে আরো একজনের মৃত্যু ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহত বেড়ে ১৬৪, আহত ৯৭১ তিস্তা প্রকল্পে সহযোগিতার আশ্বাস চীনের চীনে বাংলাদেশের প্রথম বিনিয়োগ কার্যালয় খোলার ঘোষণা প্রধানমন্ত্রীর দেশে ৮২ লাখ মানুষ মাদকাসক্ত: স্বরাষ্ট্রমন্ত্রী লক্ষ্মীপুরে একই পরিবারের ৩ জনকে গলাকেটে হত্যা ভারতের হাই কমিশনার দীনেশ ত্রিবেদীকে মন্ত্রীর মর্যাদা ভিনিসিউসের জোড়া গোলে গ্রুপ সেরা ব্রাজিল

মহিলা

শাশুড়িকে নিজের আয়ত্তে আনার কিছু টেকনিক

দাম্পত্য জীবন

 প্রকাশিত: ১৬:০১, ১৫ ডিসেম্বর ২০২০

শাশুড়িকে নিজের আয়ত্তে আনার কিছু টেকনিক

বাংলাদেশ তথা সারা বিশ্বে প্রযুক্তির আধুনিকায়ন এ মানুষ যেমন আধুনিক হচ্ছে পাশাপাশি হচ্ছে অসভ্য আর বর্বর। ইন্টারনেট আর বিভিন্ন টিবি সিরিয়াল এ আসক্ত হয়ে মানুষ এখন অপসংস্কৃতির দিকে ঝুঁকে পরছে।

খবরের কাগজ কিংবা ফেসবুক ওয়াল এ চোখ বুলিয়ে দেখা যাচ্ছে দৈনন্দিন কোথাও না কোথাও পরকীয়া কিংবা মনোমালিন্যের কারণে সংসার ভেঙ্গে পরছে। পাশাপাশি পরিবার ব্যবস্থা ভেঙ্গে পরার আরেকটি অন্যতম কারণ হচ্ছে বউ শাশুড়ির অমিল আর ঝগড়া। বউ শাশুড়ির মাঝে মা মেয়ের মত সম্পর্ক গড়ে তুলতে না পারার কারণে সংসারে অশান্তি আর ঝগড়া লেগেই থাকে। একটি সুখী সংসার গড়ে তুলতে শাশুড়ির পাশাপাশি পুত্রবধূর সৌহার্দপূর্ণ ভূমিকা অপরিহার্য। শাশুড়ি কে কিভাবে নিজের আয়ত্তে আনা যায় আজ আমরা সে বিষয়ে কিছু কৌশল জেনে নিব ইনশা-আল্লাহ।

⁂ বিয়ের পর পরই সংসারের নিজের কর্তৃত্ব স্থাপন করতে যাবেন না কারণ এই সংসার টাকে তৈরি করেছে আপনার শাশুড়ি, তাই তাকে নিজের আপন করে নেন তাহলে সবই আপনার।

 

⁂ নিজে শাশুড়ির ছেয়ে ভালো রান্না করতে পারলেও শাশুড়িকে জিজ্ঞাসা করে রান্না করুন, প্রয়োজনে তার পছন্দের খাবার রান্না করুন। এতে পারস্পরিক ভালোবাসা তৈরি হবে।

 

⁂ নিজের অবসর সময়ে একা সময় না কাটিয়ে শাশুড়ির সাথে সময় কাটান। তার বিয়ের পরের কথাগুলো জানতে চান, এতে আপনার শাশুড়ি পুরোনো সব স্মৃতিতে ঘুরে আসতে পারবে আপনাদের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি হবে।

 

⁂ শাশুড়িদের কিছু ইসলামিক বই শাশুড়িকে উপহার দেন তাহলে অনেকটা উপকার হতে পারে। যদি তিনি পরতে না পারেন আপনি পাশে বসে তাকে পড়ে শুনাতে পারেন।

 

⁂ নিজের জন্য কিছু শপিং করতে গেলে শাশুড়ির জন্যও কিনে আনুন দেখবেন খুব খুশি হবে।

⁂ শাশুড়ির সাথে একসাথে বসে খাওয়া দাওয়া করুন। প্রয়োজনে তার মুখে খাবার তুলে দিন।

⁂ শাশুড়ির চুলে তেল দিয়ে, চুল আঁচড়িয়ে দিতে পারেন। এতে তিনি অনেক খুশি হবেন।

⁂ শাশুড়িকে শুনিয়ে শুনিয়ে আপনার বাবার বাড়ির লোকজনের সাথে শাশুড়ির নামে ইনিয়ে বিনিয়ে প্রশংসা করুন দেখবেন মন গলে যাবে।

⁂ শাশুড়ি রেগে বকা দিলে চুপ করে থাকুন, দেখবেন রাগ কমে গেলে নিজ থেকেই কথা বলবে। তর্কে জড়ালে ঝগড়া বাড়বে।

⁂ শাশুড়ি অসুস্থ হলে সেবা করুন, বাড়ি থেকে বাইরে গেলে শাশুড়ির অনুমতি নেন।বাসায় ফিরলে বাহির থেকে শাশুড়ির প্রিয় খাবার কিনে আনুন।

⁂ বাড়ির আশেপাশের মানুষের কাছে শ্বশুর বাড়ির সবার সম্পর্কে প্রশংসা করুন ইনশাআল্লাহ সবাই ভালোবাসবে।

⁂ শাশুড়ি কখনো মা হয় না এসব ধারনা মুছে ফেলুন। সব মানুষ এক রকম না তাই মানিয়ে নিতে শিখুন।

ভালোবাসা দিয়েই ভালোবাসা অর্জন করা সম্ভব। আসুন আমরা দোয়া করি প্রতিটা পরিবারে যেন বউ শাশুড়ি বন্ধন কেয়ামত পর্যন্ত অটুট থাকে। আমিন।

অনলাইন নিউজ পোর্টাল