বৃহস্পতিবার ১৮ জুন ২০২৬, আষাঢ় ৫ ১৪৩৩

ব্রেকিং

‘সরকারকে সময় দেওয়া যাবে না’ বলা দলের বিরুদ্ধে সজাগ থাকতে হবে: প্রধানমন্ত্রী কাঁটাতারের বেড়া বসবে মিয়ানমার সীমান্তে, ভারত সীমান্ত ‘বিবেচনায়’: স্বরাষ্ট্রমন্ত্রী চুক্তি বাস্তবায়ন না হলে ফের ইরানে হামলার হুঁশিয়ারি ট্রাম্পের ১৬ দিনে প্রবাসীরা পাঠালেন ২১ হাজার ২২৩ কোটি টাকা প্রধানমন্ত্রীর নির্দেশে বিমানবন্দর থেকে ‘সাথে সাথেই’ সংসদে এমরান স্পিনে বাংলাদেশকে ধরাশায়ী করে সিরিজে এগিয়ে অস্ট্রেলিয়া রেলযাত্রা দ্রুত ও নিরাপদ করতে চালু হবে বৈদ্যুতিক ট্রেন: প্রধানমন্ত্রী সীমান্তে হত্যা মানবাধিকারের লঙ্ঘন: স্বরাষ্ট্রমন্ত্রী বাকলিয়ার শিশু ধর্ষণ: আসামি মনির হোসেনের যাবজ্জীবন হামের উপসর্গ নিয়ে আরো ৪ জনের মৃত্যু ময়মনসিংহে স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে তুলে নিয়ে ‘দলবেঁধে ধর্ষণ’ পাঁচ জেলায় বন্যার শঙ্কা শিশু আয়াত হত্যা: আসামি আবীরের ফাঁসির রায় সিলেটে চা শ্রমিকদের ফুলবৃষ্টিতে সিক্ত প্রধানমন্ত্রী, পথে পথে অভ্যর্থনা সীমান্তে ভারতের পুশ-ইন নিয়ে হিউম্যান রাইটস ওয়াচের উদ্বেগ গোলের চূড়ায় ক্লোসার সঙ্গী এখন মেসি এমবাপে ২ হলান্ড ২ মেসি ৩, বিশ্বকাপের বিশ্ব কাঁপানো দিন

জাতীয়

রোহিঙ্গা ইস্যুতে চীনের উদ্যোগে ত্রিপক্ষীয় বৈঠক ১৯ জানুয়ারি

 প্রকাশিত: ২৩:১৯, ১৩ জানুয়ারি ২০২১

রোহিঙ্গা ইস্যুতে চীনের উদ্যোগে ত্রিপক্ষীয় বৈঠক ১৯ জানুয়ারি

রোহিঙ্গা ইস্যুতে চীনের উদ্যোগে ১৯ জানুয়ারি ঢাকায় বাংলাদেশ, মিয়ানমান ও চীনের পররাষ্ট্র সচিব পর্যায়ের ত্রিপক্ষীয় বৈঠক হবে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন। 

বুধবার বিকেলে সাংবাদিকদের কাছে মন্ত্রী এ তথ্য জানান। মন্ত্রী বলেন, রোহিঙ্গাদের ফেরত নেয়ার বিষয়ে মিয়ানমারের সঙ্গে আলোচনায় এখন পর্যন্ত কোনো ফলাফল আসেনি।

এ কে আব্দুল মোমেন বলেন, ওদের ভেরিফিকেশনের জন্য আমরা সাড়ে আট লাখ রোহিঙ্গার তথ্য সাবমিট করেছি। অনাকাঙিক্ষতভাবে মিয়ানমার খুব কম সংখ্যককে ভেরিফাই (শনাক্ত) করেছে। তারা খুব স্লো। মাত্র ৪২ হাজার ফাইনালি তারা শনাক্ত করেছে ৮ লাখ ৩০ হাজারের মধ্যে। এখানে আন্তরিকতার বড় অভাব।

উল্লেখ্য, ২০১৭ সালের আগস্টে মিয়ানমার সেনাবাহিনীর গণহত্যা ও নিপীড়নের মুখে দেশটি থেকে কয়েক লাখ রোহিঙ্গা পালিয়ে বাংলাদেশে আশ্রয় নেয়। একই বছরের নভেম্বর মাসে কক্সবাজার থেকে এক লাখ রোহিঙ্গাকে ভাসানচরে সরিয়ে নেয়ার লক্ষ্যে একটি প্রকল্প নেয় সরকার। আশ্রয়ণ-৩ নামে প্রকল্পটি বাস্তবায়নের দায়িত্ব দেয়া হয় বাংলাদেশ নৌবাহিনীকে। কিন্তু ২০১৮ সালে যখন প্রথম তাদের স্থানান্তরের পরিকল্পনা করা হয়, তখন থেকেই সেখানে যাওয়ার ব্যাপারে আপত্তি জানিয়ে আসছিল রোহিঙ্গারা।

অনলাইন নিউজ পোর্টাল