মঙ্গলবার ০৩ মার্চ ২০২৬, ফাল্গুন ১৮ ১৪৩২, ১৪ রমজান ১৪৪৭

ব্রেকিং

নেতানিয়াহুর কার্যালয়ে হামলার দাবি ইরানের হিজবুল্লাহর গোয়েন্দা সদর দপ্তরের প্রধান নিহত, দাবি ইসরায়েলের খামেনি হত্যার খবর শুনে ‘মর্মাহত’ বাংলাদেশ প্রধান বিরোধীদল হিসেবে জামায়াত পাচ্ছে ডেপুটি স্পিকার: স্বরাষ্ট্রমন্ত্রী ইসরায়েল-মার্কিন যৌথ হামলায় ইরানে নিহত বেড়ে ৫৫৫ বাহরাইনে ক্ষেপণাস্ত্র হামলায় প্রবাসী বাংলাদেশি নিহত, আহত ২ ইসরায়েলের বিমান হামলায় লেবাননে ৩১ জন নিহত, আহত ১৪৯ যুদ্ধের মধ্যে জেবেল আলী বন্দরে আটকা বিএসসির জাহাজ ‘জয়যাত্রা’ হাসিনার রাষ্ট্রদ্রোহ মামলা ‘দ্রুত নিষ্পত্তির জন্য’ অন্য আদালতে যানজট নিরসনে বিশেষজ্ঞদের মতামত শুনলেন প্রধানমন্ত্রী আমরা যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় বসব না: লারিজানি ইরান যুদ্ধ: তেলের দামে উত্থান, পুঁজিবাজারে পতন মধ্যপ্রাচ্য সংকট: তিন দিনে শাহজালালে ৭৪ ফ্লাইট বাতিল ইরান যুদ্ধে ৩ মার্কিন সেনা নিহত, গুরুতর আহত ৫ ইরানের পাল্টা হামলায় আমিরাতে এক বাংলাদেশি নিহত কুয়েতে ড্রোন হামলায় ৪ বাংলাদেশি আহত

জাতীয়

যাবজ্জীবন সাজার ব্যাখ্যা দিয়ে আপিল বিভাগের পূর্ণাঙ্গ রায় প্রকাশ

 প্রকাশিত: ১৬:৪২, ১৫ জুলাই ২০২১

যাবজ্জীবন সাজার ব্যাখ্যা দিয়ে আপিল বিভাগের পূর্ণাঙ্গ রায় প্রকাশ

আদালতের রায়ে আমৃত্যু উল্লেখ না থাকলে যাবজ্জীবন সাজার অর্থ ৩০ বছরের কারাবাস হবে বলে পূর্ণাঙ্গ রায় ঘোষণা করেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। 

বৃহস্পতিবার হাইকোর্টের আপিল বিভাগে এ সংক্রান্ত পূর্ণাঙ্গ রায় প্রকাশ করা হয়।

রায়ে বলা হয়, যাবজ্জীবন কারাদণ্ডের রায়ে ‘স্বাভাবিক মৃত্যু না হওয়া পর্যন্ত’ কথাটি উল্লেখ না থাকলে আসামি ৩০ বছর কারাভোগ করবেন। অর্থাৎ যাবজ্জীবন কারাদণ্ড মানে ৩০ বছরের জেল।

এর আগে, ২০১৭ সালে সাভারের ব্যবসায়ী জামান হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিদের সাজা পরিবর্তন করে যাবজ্জীবন কারাদণ্ড দিয়ে আপিল বিভাগ বলেছিলো যাবজ্জীবন মানে ৩০ বছর নয়, আমৃত্যু কারাবাস। পরে যাবজ্জীবন কারাদণ্ডের মেয়াদ নিয়ে আইনজীবীদের মধ্যে বিভ্রান্তি তৈরি হলে এ বিষয়ে একটি রিভিউ আবেদন হয়। ওই আবেদনের চূড়ান্ত রায়ে আপিল বিভাগ আজ বলেছে যাবজ্জীবন কারাদণ্ড মানে ৩০ বছরের কারাদণ্ড।

অনলাইন নিউজ পোর্টাল