মঙ্গলবার ৩০ জুন ২০২৬, আষাঢ় ১৬ ১৪৩৩

ব্রেকিং

একদিনেই ডেঙ্গুতে পাঁচজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১২৪ নতুন মুদ্রানীতি মঙ্গলবার করমুক্ত আয়সীমা বাড়িয়ে করা হল ৪ লাখ টাকা ব্যাংক রেজল্যুশন আইনের ‘বিতর্কিত’ ধারা বাতিল সকল আয় ব্যাংকে ট্রান্সফারের শর্তে কোম্পানির করহার কমল দেশ পুনর্গঠনে ‘ঘুরে দাঁড়ানোর’ বিকল্প নেই: সংসদে প্রধানমন্ত্রী করমুক্ত আয়সীমা বাড়ানোর, ‘কালো টাকা সাদা করার’ সুযোগ বন্ধের প্রস্তাব প্রধানমন্ত্রীর বিদ্যুৎ পরিস্থিতি ‘উন্নতির’ তথ্য সংসদে দিলেন মন্ত্রী দীপু মনি হাসপাতাল থেকে আবার কারাগারে ৩ মামলায় কণ্ঠশিল্পী মমতাজের জামিন, মুক্তি মিলছে না এখনই দেশে সন্দেহজনক হামরোগী লাখ ছাড়ালো বরেণ্য চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ার আর নেই আমরা ভবিষ্যৎ নিয়ে কথা বলব, এটাই মানুষ চায়: প্রধানমন্ত্রী নতুন বাজেটকে ‘জীবনবান্ধব’ বললেন প্রধানমন্ত্রী বিপৎসীমা অতিক্রমের ১২ ঘণ্টা পর কমছে তিস্তার পানি, কাটেনি বন্যার শঙ্কা বিরোধী দলের এমপিদের ২০ কোটি টাকা বরাদ্দের কথা জানালেন ফখরুল

আন্তর্জাতিক

মেসির বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ খারিজ করলেন স্পেনিশ আদালত

 প্রকাশিত: ০৮:৩২, ১৮ জুলাই ২০২১

মেসির বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ খারিজ করলেন স্পেনিশ আদালত

 গত ২০১২-১৩ মৌসুমে ৬৯ ম্যাচ খেলে অবিশ্বাস্য ৯১টি গোল করেছিলেন লিওনেল মেসি। এখনও পর্যন্ত ওই সময়টিকে মেসির সেরা সময় হিসেবে ধরা হত। কিন্তু না, তার চেয়েও ভাল সময় এখন কাটাচ্ছেন আর্জেন্টিনীয় এই মহাতারকা।

 এদিকে সেই দেশের জার্সিতে বড় টুর্নামেন্টও অবশেষে জিতে ফেলেছেন তিনি। এরপর বার্সেলোনার সঙ্গে আবার পাঁচ বছরের চুক্তি মোটামুটি নিশ্চিত। এরপর এলো আরও এক সুখবর। মেসির বিরুদ্ধে ওঠা আর্থিক আত্মসাৎ এবং জালিয়াতির অভিযোগ খারিজ করে দিল স্পেনের আদালত।
বর্তমানে পরিবার নিয়ে মায়ামি সমুদ্র সৈকতে ছুটি কাটাচ্ছেন মেসি। এই খবর যেন তার ছুটির আনন্দ বাড়িয়ে দেবে শতগুণে।

আবার এদিকে ২০২০ সালে ফেদেরিকো রেত্তোরি নামক স্পেনের বাসিন্দা আর্জেন্টিনীয় মেসির বিরুদ্ধে আর্থিক আত্মসাতের অভিযোগ করেন। রেত্তোরির দাবি ছিল, তিনি মেসির স্বেচ্ছাসেবী সংস্থায় কাজ করতেন। অভিযোগ ছিল, মেসির সংস্থা যে অর্থ পেত তা সরাসরি দান করে দেওয়াই নিয়ম ছিল। কিন্তু তা হয়নি। অনুদান পাওয়া অর্থ ব্যাংকে ঢুকত কিংবা মেসির ব্যক্তিগত কাজে খরচ হত বলে অভিযোগ করেছিলেন রেত্তোরি।
কিন্তু এই অভিযোগের সপক্ষে কোনও প্রমাণ পাওয়া যায়নি। রেত্তোরিও প্রামাণ্য কোনও নথি দেখাতে পারেননি। এরপরই স্পেনের আদালত অভিযোগ খারিজ করে দেয়। প্রসঙ্গত, ২০১৯ সালেও একই অভিযোগ করেছিলেন রেত্তোরি। সেবারেও পাত্তা পাননি। এমনকি, রেত্তোরি যে মেসির সংস্থায় কাজ করতেন এমন কোনও প্রমাণ পাওয়া যায়নি।

অনলাইন নিউজ পোর্টাল