মঙ্গলবার ২৪ মার্চ ২০২৬, চৈত্র ১০ ১৪৩২, ০৫ শাওয়াল ১৪৪৭

ব্রেকিং

ব্রাহ্মণবাড়িয়ায় দুই গোষ্ঠীর সংঘর্ষে নিহত ২, আহত অর্ধশত এবার ঘাট দখল নিয়ে দুগ্রামবাসীর সংঘর্ষে রণক্ষেত্র পাবনা, আহত অর্ধশত রমজানের ঘাটতি পূরণে ১০ শনিবার প্রাথমিক বিদ্যালয় খোলা ট্রাম্পের বিরতি ঘোষণার কয়েক ঘণ্টার মধ্যেই ইরানের ইস্পাহান জ্বালানিকেন্দ্রে হামলা মানবপাচার মামলায় মাসুদ উদ্দিন চৌধুরী ৫ দিনের রিমান্ডে জুলাই দায়মুক্তি অধ্যাদেশে ‘সবাই একমত’: সালাহউদ্দিন জেট ফুয়েলের দাম লিটারে ৯০ টাকা বাড়লো বিদেশগামী শিক্ষার্থীকে ১০ লাখ টাকা ঋণ দেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর ঢাকার পুঁজিবাজারে একদিনে সূচক কমল ৬৮ পয়েন্ট `হঠাৎ` চাহিদা বাড়ায় সারাদিনের তেল শেষ হচ্ছে তিন ঘণ্টায়: জ্বালানি মন্ত্রী মাসুদ উদ্দিন মানবপাচার মামলায় গ্রেপ্তার, আছে হত্যাসহ ১১ মামলা: ডিবি বাংলাদেশ থেকে বাহরাইনে ফিরতে প্রবাসীদের জন্য বিশেষ ফ্লাইট নাটোরে ট্রাক-ইজিবাইক সংঘর্ষে নিহত ৩ আবারও প্রতি ব্যারেল তেলের দাম ১০০ ডলার ছাড়ালো

অর্থনীতি

মেট্রোরেলে বরাদ্দ কমছে ৩ হাজার কোটি টাকা

 প্রকাশিত: ১৪:১৫, ১৫ মে ২০২০

মেট্রোরেলে বরাদ্দ কমছে ৩ হাজার কোটি টাকা

করোনা পরিস্থিতিতে বর্তমানে উড়াল রেলপথ প্রকল্পের কাজ থেমে আছে। উত্তরা থেকে মতিঝিল পর্য‌ন্ত নির্মিতব্য ২০ কিলোমিটার দীর্ঘ উড়াল রেলপথের অধিকাংশ খুঁটি বসানোর কাজ এরই মাঝে শেষ হয়েছে। কেবল সীমিত আকারে কাজ চলছে এর ডিপো ও গাজীপুরের কারখানায়। সব মিলিয়ে চলতি বছরের এপ্রিল পর‌্যন্ত মেট্রোরেল প্রকল্পে কাজের অগ্রগতি ৪৫ শতাংশ।

বাদবাকি কাজ এগিয়ে নিতে আসন্ন ২০২০-২১ অর্থবছরে এ প্রকল্পে ৪ হাজার ৩৭০ কোটি টাকা বরাদ্দ রাখার প্রস্তাব দেওয়া হয়েছে। ২০১৯-২০ অর্থবছরের বাজেটে যা ছিল ৭ হাজার ২১২ কোটি টাকা। অর্থাৎ আগামী অর্থবছরে মেট্রোরেল প্রকল্পে বরাদ্দ কমছে ২ হাজার ৮৪২ কোটি টাকা।

করোনার ফলে উদ্ভূত অর্থনৈতিক বাস্তবতায় আসন্ন অর্থবছরে সরকারের মেগা প্রকল্পগুলো কাঙ্ক্ষিত বরাদ্দ পাচ্ছে না। অগ্রাধিকারের শীর্ষে থাকা সাতটি উন্নয়ন প্রকল্পের ৫টিতেই আগামী অর্থবছরে বরাদ্দ কমছে বলে পরিকল্পনা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে।

অনলাইন নিউজ পোর্টাল