শনিবার ০৭ মার্চ ২০২৬, ফাল্গুন ২২ ১৪৩২, ১৮ রমজান ১৪৪৭

ব্রেকিং

চুক্তিতে পৌঁছাতে জেলেনস্কিকে এগোতে হবে, পুতিন প্রস্তুত: ট্রাম্প ড্রোন হামলা ঠেকাতে ইউক্রেনের সহায়তা চায় যুক্তরাষ্ট্র খামেনিকে হত্যায় যুদ্ধ আইনের লঙ্ঘন হয়নি : ইসরাইল খলিলুর ও রিজওয়ানা ‘ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ে জড়িত’ ছিলেন: জামায়াতের তাহের ‘হুজুগে’ পাম্পে পাম্পে তেল কেনার হিড়িক স্কুল ও কলেজের জন্য ‘র‍্যাংকিং সিস্টেম’ হবে: শিক্ষামন্ত্রী ‘দেশের পরিস্থিতি বিবেচনায়’ ইফতারের জাঁকজমক কমালেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর বিদেশ সফরে বিমানবন্দরের রাষ্ট্রাচার সীমিত, থাকবেন শুধু ৪ প্রতিনিধি খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান পাচ্ছেন ‘স্বাধীনতা পুরস্কার’ ঈদে এবার সাত দিনের ছুটি এক মামলায় জামিন পেলেন আনিস আলমগীর ট্রাইব্যুনালে আবু সাঈদ হত্যার রায় ৯ এপ্রিল ৯৬ শতাংশ পুলিশ চায় পুরোনো ইউনিফর্ম নারায়ণগঞ্জে মারামারিতে যুবক খুন, বন্ধু হাসপাতালে ইরানের নতুন কৌশলে নতুন করে হিসাব মেলাতে হচ্ছে যুক্তরাষ্ট্রকে বড় পতনের পর এশিয়ার বাজার ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত

জাতীয়

মুক্তিযুদ্ধকে পরিকল্পিতভাবে আলেম সমাজের মুখোমুখি দাঁড় করানো

 প্রকাশিত: ০৮:৪৪, ২৯ নভেম্বর ২০২০

মুক্তিযুদ্ধকে পরিকল্পিতভাবে আলেম সমাজের মুখোমুখি দাঁড় করানো

বৃটেনে শতাধিক প্রবাসী  আলেম বলেছেন, দেশে একটি চিহ্নিত গোষ্ঠী আলেম-উলামার বিরুদ্ধে বিষোদগার ও নির্লজ্জ মিথ্যাচারে মেতে উঠেছে। তথাকথিত মুক্তিযুদ্ধ মঞ্চসহ ইসলাম বিদ্বেষী এই কু-চক্রী মহল আলেম সমাজের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র শুরু করেছে । আজ ২৮ নভেম্বর বৃটেনের শীর্ষ আলেম উলামা, বিভিন্ন মাদ্রাসার প্রিন্সিপাল, শায়খুল হাদীস, মসজিদের ইমাম ও খতিবসহ বিভিন্ন ইসলামী সংগঠনের শতাধিক নেতৃবৃন্দ এক যৌথ বিবৃতিতে এসব কথা বলেন।

বিবৃতিতে তারা বলেন, দেশে একটি শ্রেণী আলেম-উলামার বিরুদ্ধে চরম আপত্তিকর বক্তব্য ও নির্লজ্জ মিথ্যাচার করে যাচ্ছে।তারা মুক্তিযুদ্ধকে পরিকল্পিতভাবে আলেম সমাজের মুখোমুখি দাঁড় করিয়ে দেশে অস্থিতিশীল পরিবেশ তৈরি করতে চায়। তারা আলেম সমাজ ও সরকারের মধ্যে দূরত্ব তৈরি করে নিজেদের স্বার্থ হাসিল করার অপচেষ্টায় লিপ্ত । দেশের শান্তি শৃঙ্খলা ও সরকারের বৃহত্তর কল্যাণের স্বার্থে এদের বিরুদ্ধে অনতিবিলম্বে কার্যকর সিদ্ধান্ত গ্রহণ করতে হবে।

প্রবাসী আলেমগণ আরো বলেন, (২৭ নভেম্বর) শুক্রবার বায়তুল মোকাররম মসজিদের উত্তর গেইটে আন্দোলনকারী তৌহিদী জনতার বিক্ষোভ মিছিলে পুলিশের নৃশংস লাঠিচার্জ ও অর্ধশত তৌহিদী জনতাকে গ্রেফতার এর নিন্দা জানানো ভাষা আমাদের জানা নেই। এসব সরকারের জন্য কল্যাণকর হবে না। অবিলম্বে গ্রেফতারকৃতদের মুক্তি দিতে হবে। প্রবাসী আলেম সমাজের নেতৃবৃন্দ আমীরে হেফাজত আল্লামা জুনায়েদ বাবুনগরী ও মাওলানা মামুনুল হকের বিভিন্ন ইসলামী মাহফিলে সরকারের বাধা দানের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেন, দেশের ইসলাম প্রিয় জনতা কোরআনের মাহফিলে বাধা বরদাশত করবে না।মূর্তি বা ভাস্কর্য ইসলাম সমর্থন করে না। বঙ্গবন্ধু মরহুম শেখ মুজিব রহমানের ভাস্কর্যের নামে মূর্তি নির্মাণের ঘৃণ্য গোনাহের কাজ থেকে ফিরে আসতে তারা সরকারের প্রতি আহবান জানান।

বিবৃতি দাতাদের মধ্যে আছেন শায়খ মাওলানা আসগর হোসাইন(লন্ডন), শায়খুল হাদীস মুফতি আব্দুল হান্নান(লুটন),শায়খ মাওলানা জমশেদ আলী, প্রিন্সিপাল মাওলানা তহুর উদ্দীন, হাফিজ মাওলানা শামসুল হক,প্রিন্সিপাল শায়খ মাওলানা মুহাম্মদ তরিকুল্লাহ,শায়খুল হাদীস মুফতি আব্দুর রহমান,মাওলানা মুস্তফা আহমদ (লন্ডন),শায়খ হাফিজ মাওলানা সৈয়দ ইমাম উদ্দীন (সান্ডারল্যান্ড), মাওলানা আশরাফ আলী শিকদার, ইমাম শায়খ মাওলানা আবদুল জলিল (ব্রাডফোর্ড),মাওলানা আবদুর রহমান (ক্যামব্রিজ), মাওলানা ইমাম ফরিদ আহমদ খান (নিউপুট), শায়খুল হাদীস প্রিন্সিপাল মাওলানা রেজাউল হক(বার্মিংহাম) প্রমুখ।

অনলাইন নিউজ পোর্টাল