রোববার ০৭ জুন ২০২৬, জ্যৈষ্ঠ ২৩ ১৪৩৩

ব্রেকিং

ছাত্রদলের হামলায় ভাঙা মঞ্চে দাঁড়িয়ে নাসীরুদ্দীন বললেন, ‘সন্ত্রাসী শায়েস্তা করতে জানি’ দৌলতদিয়ায় বাসডুবি: বাস চালক, সুপারভাইজার ও সহকারী গ্রেপ্তার যুক্তরাষ্ট্রের চোখে ‘ফেরারি’ রাউল কাস্ত্রো হাভানার প্রকাশ্য অনুষ্ঠানে পুশ-ইনের চেষ্টায় ব্যর্থ বিএসএফ, আলো নিভিয়ে সরিয়ে নিলো ৩৩ জনকে হামের উপসর্গ নিয়ে আরো ৩ জনের মৃত্যু ঢাকায় আর থাকতে ইচ্ছা করে না, বুড়িগঙ্গার কাছে যাওয়া যায় না: মির্জা ফখরুল তুরস্কের সঙ্গে প্রতিরক্ষাসহ ২ কমিটি গঠনের সিদ্ধান্ত ‎ছুটি শেষে স্কুল-কলেজ খুলছে রোববার ভারতের ওপর নিষেধাজ্ঞা দেওয়ার চেষ্টা বুমেরাং হবে: পুতিন সীমান্তে পুশইন ঠেকাতে কঠোর অবস্থানে বিজিবি, আরও ৮টি প্রতিহত দ্রুত বিচার, সর্বোচ্চ শাস্তি চাই: রামিসার বাবা ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়‌কে ১৮ কি‌লো‌মিটার যানজট ফটিকছড়িতে ছাত্রলীগের সভা-মিছিল, মামলায় শতাধিক আসামি, গ্রেপ্তার ৩ যুক্তরাষ্ট্র ও ইরানের ফের পাল্টাপাল্টি হামলা ইরানের ওপর নতুন নিষেধাজ্ঞা যুক্তরাষ্ট্রের

আন্তর্জাতিক

মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের ইরান বিষয়ক প্রতিনিধির পদত্যাগ

 প্রকাশিত: ১৮:০৩, ৭ আগস্ট ২০২০

মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের ইরান বিষয়ক প্রতিনিধির পদত্যাগ

মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের ইরান বিষয়ক বিশেষ প্রতিনিধি ব্রায়ান হুক পদত্যাগ করতে যাচ্ছেন বলে খবর দিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও। তিনি বলেছেন, হুক সরে গেলে তার স্থলাভিষিক্তি হবেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের ভেনিজুয়েলা বিষয়ক বর্তমান বিশেষ প্রতিনিধি এলিয়ট আব্রামস। ইরানের বিরুদ্ধে আমেরিকার ‘সর্বোচ্চ চাপ প্রয়োগের’ নীতি বাস্তবায়নের কাজ গভীর মনযোগ দিয়ে সম্পন্ন করার জন্য ব্রায়ান হুককে ২০১৮ সালে নিয়োগ দেয়া হয়েছিল।  

পম্পেও স্থানীয় সময় বৃহস্পতিবার হুকের পদত্যাগের আভাস দিলেও তিনি ঠিক কবে পদত্যাগ করতে যাচ্ছেন তা স্পষ্ট করেননি। 

ইরানের ওপর সর্বোচ্চ চাপ প্রয়োগ ও কঠোর নিষেধাজ্ঞা আরোপে হুক উল্লেখযোগ্য ভূমিকা পালন করেন। কিন্তু সমালোচকরা বলছেন, মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প ইরানকে আলোচনার টেবিলে ফিরিয়ে আনার যে লক্ষ্য নির্ধারণ করেছিলেন তা বাস্তবায়ন করতে হুক চরম ব্যর্থতার পরিচয় দিয়েছেন। মার্কিন চাপের মুখে ইরান যে কেবল আলোচনায় বসতে রাজি হয়নি তা নয় উল্টো তেহরানের ওয়াশিংটন-বিরোধী মনোভাব আরো দৃঢ় হয়েছে।

পম্পেও ব্রায়ান হুকের পদত্যাগের খবর দেয়ার একদিন আগে বুধবার হুক নিউ ইয়র্ক টাইমসকে দেয়া এক সাক্ষাৎকারে বলেছিলেন, পম্পেও সরকারের সর্বোচ্চ চাপ প্রয়োগের নীতির কারণে ইরান আগের চেয়ে দুর্বল হয়ে গেছে। তিনি বলেন, আমরা ইরান সরকারের সঙ্গে নতুন একটি চুক্তি করতে চাই। 

অনলাইন নিউজ পোর্টাল