মঙ্গলবার ৩০ জুন ২০২৬, আষাঢ় ১৬ ১৪৩৩

ব্রেকিং

একদিনেই ডেঙ্গুতে পাঁচজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১২৪ নতুন মুদ্রানীতি মঙ্গলবার করমুক্ত আয়সীমা বাড়িয়ে করা হল ৪ লাখ টাকা ব্যাংক রেজল্যুশন আইনের ‘বিতর্কিত’ ধারা বাতিল সকল আয় ব্যাংকে ট্রান্সফারের শর্তে কোম্পানির করহার কমল দেশ পুনর্গঠনে ‘ঘুরে দাঁড়ানোর’ বিকল্প নেই: সংসদে প্রধানমন্ত্রী করমুক্ত আয়সীমা বাড়ানোর, ‘কালো টাকা সাদা করার’ সুযোগ বন্ধের প্রস্তাব প্রধানমন্ত্রীর বিদ্যুৎ পরিস্থিতি ‘উন্নতির’ তথ্য সংসদে দিলেন মন্ত্রী দীপু মনি হাসপাতাল থেকে আবার কারাগারে ৩ মামলায় কণ্ঠশিল্পী মমতাজের জামিন, মুক্তি মিলছে না এখনই দেশে সন্দেহজনক হামরোগী লাখ ছাড়ালো বরেণ্য চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ার আর নেই আমরা ভবিষ্যৎ নিয়ে কথা বলব, এটাই মানুষ চায়: প্রধানমন্ত্রী নতুন বাজেটকে ‘জীবনবান্ধব’ বললেন প্রধানমন্ত্রী বিপৎসীমা অতিক্রমের ১২ ঘণ্টা পর কমছে তিস্তার পানি, কাটেনি বন্যার শঙ্কা বিরোধী দলের এমপিদের ২০ কোটি টাকা বরাদ্দের কথা জানালেন ফখরুল

আন্তর্জাতিক

মার্কিন গোয়েন্দা বিমানকে অবতরণের অনুমতি দেয়নি ইন্দোনেশিয়া

 প্রকাশিত: ১৯:০১, ২০ অক্টোবর ২০২০

মার্কিন গোয়েন্দা বিমানকে অবতরণের অনুমতি দেয়নি ইন্দোনেশিয়া

মার্কিন যুক্তরাষ্ট্রের কয়েকটি গোয়েন্দা বিমানকে অবতরণ ও জ্বালানি সংগ্রহের অনুমতি দেয়নি ইন্দোনেশিয়া।

মার্কিন সরকার যেসব বিমানের অবতরণের অনুমতি চেয়েছিল সেগুলো ছিল ‘পি-৮ পোসেইডন মেরিটাইম সার্ভেইলেন্স প্লেন’।

এই বিমানগুলো মূলত দক্ষিণ চীন সাগরে বেইজিংয়ের সামরিক তৎপরতার প্রতি নজর রাখে। মার্কিন কর্মকর্তারা এগুলোকে ইন্দোনেশিয়ায় অবতরণ এবং সেখান থেকে জ্বালানি নেওয়ার প্রস্তাব দিয়েছিলেন। তবে এমন আহ্বান প্রত্যাখ্যান করেছে ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট জুকো উইদোদো।

গত জুলাই ও আগস্টেও মার্কিন সরকার ইন্দোনেশিয়ার পররাষ্ট্র ও প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে বারবার যোগাযোগ করে অনুমতি পাওয়ার চেষ্টা করে। কিন্তু সেদেশের প্রেসিডেন্ট সে অনুমতি দেননি।

ইন্দোনেশিয়া সব সময় নিরপেক্ষ পররাষ্ট্রনীতি অনুসরণের কথা বলে এসেছে। এ কারণে সেদেশের ভূখণ্ডে কোনো বিদেশি সামরিক তৎপরতার বিরোধী জাকার্তা।

 

অনলাইন নিউজ পোর্টাল