রোববার ২৯ মার্চ ২০২৬, চৈত্র ১৪ ১৪৩২, ১০ শাওয়াল ১৪৪৭

ব্রেকিং

ময়মনসিংহে অবৈধভাবে মজুদ করা ২৪ হাজার লিটার জ্বালানি জব্দ চব্বিশকে স্বাধীনতার সমান করলে ‘বিপর্যয় হবে’: মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী জ্বালানি সরবরাহে ডিপোতে নতুন সময়সূচি দিল বিপিসি ঈদের পর প্রবাসীদের কর্মস্থলে ফেরা কঠিন, ফ্লাইট বিপর্যয়ে দুর্ভোগ শুধু খার্গ নয়, যুক্তরাষ্ট্রের নজর ইরানের আরও সাত দ্বীপে সংসদে শব্দযন্ত্রের বিভ্রাট ‘অন্তর্ঘাত’ কি না, তদন্তে কমিটি এই পোশাকে পুলিশ সন্তুষ্ট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী ইসরায়েলের দিকে ক্ষেপণাস্ত্র ছুড়ল হুতিরা ইরানিরা চার সপ্তাহ ধরে ‘ডিজিটাল অন্ধকারে’ সরকার বলছে সংকট নেই: পাম্প কোথাও বন্ধ, কোথাও লম্বা লাইন দেশের পেট্রল পাম্পে ‘ট্যাগ অফিসার’ নিয়োগের সিদ্ধান্ত দৌলত‌দিয়ায় বাসডু‌বি: চতুর্থ দি‌নেও উদ্ধার অ‌ভিযান চলছে প্রায় ৪০ দিনের ছুটি শেষে শিক্ষাপ্রতিষ্ঠান খুলছে রোববার বেড়েছে সোনার দাম, প্রতিভরি ২৩৭০১২ টাকা সৌদি আরবে বিমানঘাঁটিতে ইরানি হামলায় ১২ মার্কিন সেনা আহত নেপালের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী কে পি শর্মা ওলি গ্রেপ্তার

আন্তর্জাতিক

ভ্যাকসিনের বিনিময়ে সম্পর্ক ছিন্ন করতে প্যারাগুয়েকে চাপ

 প্রকাশিত: ০৯:৪৯, ৮ এপ্রিল ২০২১

ভ্যাকসিনের বিনিময়ে সম্পর্ক ছিন্ন করতে প্যারাগুয়েকে চাপ

করোনা ভাইরাস এর  ভ্যাকসিনের বিনিময়ে তাইওয়ানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করতে প্যারাগুয়েকে চাপ দিচ্ছে চীন বলে মন্তব্য করেছেন তাইওয়ানের পররাষ্ট্রমন্ত্রী। তাইওয়ানকে স্বাধীন ভূখণ্ড হিসেবে স্বীকৃতি দেওয়া অল্প কয়েকটি দেশের মধ্যে লাতিন আমেরিকার দেশ প্যারাগুয়ে একটি।
 করোনা ভ্যাকসিন কেনার ব্যাপারে সহযোগিতা করতে ভ্যাকসিন উৎপাদক দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন তাইওয়ানের পররাষ্ট্রমন্ত্রী। তার ওই আহ্বানে সাড়া দিয়ে প্যারাগুয়েকে এক লাখ ডোজ করোনা ভ্যাকসিন দেওয়ার ঘোষণাও দিয়েছে ভারত।
চীন ও তাইওয়ানের দ্বন্দ্ব অনেক পুরনো। তাইওয়ানে নিজেদের কর্তৃত্ব স্থাপনের চেষ্টায় সম্প্রতি সামরিক পদক্ষেপ জোরদার করেছে বেইজিং। গত কয়েক মাস ধরে প্রায় প্রতিদিনই তাইওয়ানের আকাশসীমায় যুদ্ধবিমানের মহড়া দিচ্ছে চীনারা। গত সোমবারও চীনের একদল যুদ্ধবিমানবাহী জাহাজ দ্বীপটির কাছে মহড়া দিয়েছে বলে জানিয়েছে বেইজিং।

অনলাইন নিউজ পোর্টাল